বেড়েছে আদার ঝাঁজ, পেঁয়াজও ঊর্ধ্বমুখী
-মাল্টার দামে আগুন, কেজি ৫০০ টাকা!
, ১৭ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১২ আগস্ট, ২০২৫ খ্রি:, ২৯ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
সপ্তাহের ব্যবধানে সবচেয়ে বেশি বেড়েছে দেশি পেঁয়াজ ও আদার দাম। কেজিতে পেঁয়াজের দাম ২০ টাকা আর আমদানি আদা ১২০ টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়াও চাল, ডাল, তেল, রসুন, এলাচ, ময়দা ও ডিম, সবজির দামও বাড়তি। ১০ দিন আগেও দেশি পেঁয়াজ ৫৫ থেকে ৬৫ টাকা আর চায়না আদা ১৬০ টাকা আর ইন্ডিয়ান আদা ১২০ থেকে ১৪০ টাকা কেজি বিক্রি হয়।
দেশি পেঁয়াজ ৭৫ থেকে ৮৫ টাকা, চায়না আদা ২৬০ থেকে ২৮০ টাকা আর ইন্ডিয়ান আদা ২২০ থেকে ২৪০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
ব্যবসায়ী আব্দুল কাদের বলেন, কয়েক মাস ধরে আমদানি করা পেঁয়াজ বাজারে নেই। দেশীয় পেঁয়াজের মজুতও কমে আসায় বাজারে সরবরাহ কমে দাম বাড়ছে। নতুন পেঁয়াজ বাজারে আসার আগ পর্যন্ত দাম বাড়তির দিকেই থাকতে পারে বলে জানান তিনি। এছাড়া আদার সরবরাহও কমে দাম বাড়তি।
এদিকে সরু ও মোটা চালের দাম স্থিতিশীল থাকলেও মাঝারি পাইজাম চালের সরবরাহ সংকটে গত সপ্তাহের তুলনায় কিছুটা বেড়ে কেজি ৬০ থেকে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে, যা এক মাসের ব্যবধানে ৮ শতাংশ আর বছরের ব্যবধানে ২০.৫৪ শতাংশ বেড়েছে। চিকন চালের দাম গত বছরের একই সময়ের তুলনায় ১৫.৯৪ শতাংশ বেড়ে কেজি ৭৫ থেকে ৮৫ টাকা আর মোটা চালও ১০.৫৮ শতাংশ বেড়ে ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে খোলা ময়দার দাম কিছুটা বেড়ে মানভেদে ৫০ থেকে ৬৫ টাকা কেজি বিক্রি হচ্ছে।
ডিম ডজন ১০ থেকে ২০ টাকা বেড়ে ১২০ থেকে ১৪০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা, কাঁচামরিচ ১৪০ থেকে ১৬০ টাকা, সোনালি মুরগি ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
কাঁচাবাজারে সবজি বাড়তি দামেই বিক্রি হচ্ছে। গত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে সরবরাহ কমে বাজারে সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। নয়াবাজার ও কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ঢ্যাঁড়স, লাউ, ঝিঙে, পটোল, শসা, চিচিঙ্গা, ধুন্দল, কচুর লতি, বরবটি ও কাঁকরোল ৬০ থেকে ৮০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। মানভেদে করলা ৮০ থেকে ১০০, বরবটি ৯০ থেকে ১০০ টাকা, বেগুন ১০০ থেকে ১২০ টাকা, গাজর ১২০ টাকা, টমেটো ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। আলু ২৫ থেকে ৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। মাছের দামও কিছুটা বাড়তি। সরবরাহ বেড়ে ইলিশের দাম কিছুটা কমলেও গত বছরের তুলনায় বেশি।
এদিকে বাজারে সব ধরনের ফলের দাম বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে আমদানিনির্ভর ফলের দাম। গত মাসেও রাজধানীর বাজারে ভালোমানের মাল্টা কেজিপ্রতি ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হয়েছে। কিন্তু এখন তা বিক্রি হতে দেখা গেছে ৪৪০ থেকে ৫০০ টাকায়। একইভাবে আপেল, বেদানা, আঙুর, কমলা, নাশপাতিও চড়া দামে বিক্রি হচ্ছে। দেশীয় ফলও আগের তুলনায় বাড়তি দামে বিক্রি হচ্ছে।
রাজধানীর বাদামতলী পাইকারি বাজারের ব্যবসায়ী জিয়াদ হোসেন বলেন, ফলের আমদানি কম তাই বাজারে দাম বেড়েছে। গত দুই সপ্তাহ ধরে পাইকারি বাজার বাদামতলীতেই ফলের সরবরাহ কমেছে। ফলে খুচরা বিক্রেতাদের বাড়তি দামে কিনতে হচ্ছে।
পাইকারি বিক্রেতারা বলছেন, বর্তমানে ফলের মৌসুম নয়, তাই যেসব দেশ থেকে মাল্টা, কমলা, আপেল, বেদানা আমদানি করা হয় সেখান থেকেই সরবরাহ কম হচ্ছে। তাই দাম বেড়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাইব্রিডদের মূল্যায়নে ক্ষোভ বঞ্চিতদের
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসলামী ব্যাংক ‘ইসলাম’ নয়, মির্জা ফখরুল ইসলামও ‘ইসলাম’ নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন সমস্যার সমাধান দ্রুতই হবে -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদে বেতন পাননি ৬ লাখ শিক্ষক-কর্মচারী, সংসদে ক্ষোভ
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার দাবি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশ ২০২টি দেশে পণ্য রপ্তানি করেছে -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে খোলা চিঠি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












