টিসিবির ট্রাকের সামনে দীর্ঘলাইন, ভিড়-হুড়াহুড়ি
, ১৭ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১২ আগস্ট, ২০২৫ খ্রি:, ২৯ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
ভোক্তাদের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রির জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকের সামনে ভিড় করছেন ক্রেতারা। রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের উল্টো দিকে বিএমএ ভবনের সামনে সচিবালয় মেট্রোরেলের নিচে টিসিবির ট্রাকের পেছনে দেখা যায় পৃথক দীর্ঘ লাইনে ২০০ জনের মতো নারী-পুরুষ ভিড় করছেন পণ্য কেনার জন্য।
সেগুনবাগিচা থেকে পণ্য কিনতে আসা একজন বলেন, দুই ঘণ্টারও বেশি সময় অপেক্ষার পর ৪৫০ টাকায় তেল ডাল ও চিনি কিনলাম। জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় সংসারে খরচ বেড়েছে। এখান থেকে পণ্য কিনলে কিছুটা সাশ্রয় হয় বলে কষ্ট হলেও ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে পণ্য কিনলাম।
তার সঙ্গে আসা আরেকজন বলেন, লাইনে শৃঙ্খলা রক্ষার কোনো ব্যবস্থা নেই। এ জন্য অনেকে হুড়াহুড়ি করে ৩-৪বার পণ্য কিনছেন, আবার অসহায় ও দুর্বল বয়স্করা একবারও কেনার সুযোগ পাচ্ছেন না। এ জন্য তিনি পুলিশ কিংবা সেনাবাহিনীর সহায়তায় টিসিবির পণ্য বিক্রি করতে কর্তৃপক্ষের কাছে দাবি জানান।
চাঙ্গারপুল এলাকা থেকে আসা আব্দুল মালেক পেশায় গাড়ির মেকার। তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার কারণে টিসিবির ট্রাক থেকে কম দামে পণ্য কিনতে অনেকেই ভিড় করছেন। অনেক সময় অপেক্ষা করে তিনি পণ্য কিনেছেন। তিনি বলেন, বাজারে পণ্যের দাম বেড়ে সংসারের খরচ বাড়লেও ইনকাম বাড়েনি। এখান থেকে পণ্য কিনলে কিছুটা সাশ্রয় হবে বলে পণ্য কিনতে এসেছি।
বিএমএ ভবনের সামনে টিসিবির ট্রাকে পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান নাছিহা ট্রেডার্সের নয়ন বলেন, প্রথম দিনেই ক্রেতার প্রচুর ভিড়, আমরা পণ্য দিতে হিমশিম খাচ্ছি। হুড়াহুড়ির বিষয়ে তিনি বলেন, পুরুষ ক্রেতারা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে পণ্য কিনলেও মহিলা ক্রেতারা এমনটি করছেন।
রাজধানীর বংশাল সুরিটোলা স্কুল ও সচিবালয় বিক্রয় পয়েন্ট ঘুরেও টিসিবির ট্রাকের সামনে ক্রেতার ভিড় লক্ষ্য করা গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আ. লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, শিগগিরই দলটিকে বিচারের মুখোমুখি করা হবে
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ধারের টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে পাচার হতে যাওয়া ৬০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আসন্ন স্থানীয় ভোটে সহিংসতার শঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে কী ঘটছে, বাংলাদেশ সীমান্তে এত আতঙ্ক কেন?
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কমার পরদিনও সরকারি মূল্যে মিলছে না এলপিজি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাড়ছে রাজনৈতিক হানাহানি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশবিরোধী চুক্তি বাতিল, সংখ্যাগরিষ্ঠ জনগণের দ্বীনী ও অর্থনৈতিক অধিকার আদায়ের দাবিতে প্রতিবাদ সমাবেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












