মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরাবীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা

পুলিশে শ্লীলতাহানির শিকার হচ্ছে নারী পুলিশ

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, সকাল ৮:৫৩ আপডেট: ১৬ নভেম্বর, ২০২৬, রাত ১:৩২

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ বর্মণের বিরুদ্ধে গত মার্চ মাসে শ্লীলতাহানির অভিযোগ যিনি তোলেন, তিনিও পুলিশের একজন সদস্য। কর্মরত আছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক হিসেবে। রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনারের কাছে লিখিত অভিযোগে এভাবেই বর্ণনা দেন কর্মক্ষেত্রে নিজের শ্লীলতাহানির অভিজ্ঞতা।
শুধু ওই নারী পরিদর্শক নন, কর্মক্ষেত্রে নিজ বাহিনীর সদস্যদের দ্বারা শ্লীলতাহানির শিকার হচ্ছেন অনেক নারী পুলিশ সদস্য। অনৈতিক প্রস্তাবে সাড়া না দিলে বদলি-বিভাগীয় মামলার হুমকি, অশ্লীল ভাষা প্রয়োগ; এমনকি পোশাক নিয়েও বাজে মন্তব্য করেন কতিপয় ঊর্ধ্বতন ও একই র‍্যাঙ্কের পুরুষ পুলিশ সহকর্মীরা। বাহিনীটির সশস্ত্র ও নিরস্ত্র দুই বিভাগেরই কনস্টেবল, নায়েক, এএসআই, এসআই পর্যায়ের নারী পুলিশ সদস্যরা এমন হয়রানির শিকার হন বলে এক জরিপে উঠে এসেছে।
‘বাংলাদেশ পুলিশের সংস্কার ও উন্নয়নে মাঠ পর্যায়ের মতামত’ শিরোনামে সম্প্রতি জরিপটি চালিয়েছে পুলিশ সদর দপ্তর। রেঞ্জ, মেট্রোপলিটন, পার্বত্য অঞ্চল ও বিশেষায়িত ইউনিটের কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদবির ৪৪১ জন পুলিশ সদস্য এই জরিপে অংশ নেন।
জরিপে একাধিক প্রশ্নের মধ্যে একটি ছিল: কর্মক্ষেত্রে নারী পুলিশ সদস্য শ্লীলতাহানিরর সম্মুখীন হন কি? জরিপে অংশ নেওয়া নারী ও পুরুষ পুলিশ সদস্যদের মধ্যে ৩৪৬ জন এ প্রশ্নের জবাব দিয়েছেন। তাদের মধ্যে ১৩৮ জন অর্থাৎ উত্তরদাতাদের প্রায় ৪০ শতাংশ জানিয়েছেন, নারী সদস্যরা হয়রানির শিকার হন। এরপর জরিপে অংশ নেওয়া নারীদের মধ্য থেকে ১২ জনের কাছে আলাদাভাবে জানতে চাওয়া হয় তারা যৌন হয়রানির শিকার হন কিনা। তখন তাদের মধ্যে ৮ জন হাঁ সূচক জবাব দেন।
এর আগে ২০১৬ সালে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভের (সিএইচআরআই) এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছিল, বাংলাদেশে পুলিশে কর্মরত নারী কনস্টেবলদের ১০ ভাগের বেশি সদস্য শ্লীলতাহানির শিকার হন। উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শক পদের নারী কর্মকর্তাদের শতকরা ৩ ভাগ এ ধরনের ঘটনার শিকার হন। এ ছাড়া ক্যাডার পর্যায়ের নারী পুলিশ সদস্যরাও কর্মক্ষেত্রে শ্লীলতাহানির বাইরে নন।
১৯৭৪ সালে মাত্র ১৪ নারী কনস্টেবল ও উপপরিদর্শক (এসআই) নিয়ে বাংলাদেশ পুলিশে নারী পুলিশের সদস্যদের যাত্রা শুরু। চলতি বছর পর্যন্ত বাহিনীতে নারী সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ১৬৩ জন, যা পুলিশ বাহিনীর মোট সদস্যের ৭.৯২ শতাংশ।
বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ বর্মণের বিরুদ্ধে অভিযোগ করা ওই নারী পুলিশ সদস্য বলেন, আমার মতো এমন অনেক নারী আছেন, যাঁরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। একটা সময় বাংলাদেশ পুলিশের নারী সদস্য হিসেবে নিজেকে নিয়ে অনেক গর্ব করতাম। কিন্তু পদে পদে এত হয়রানির শিকার হয়েছি যে, এখন আর গর্ব করতে পারি না। বাহিনীতে গুটিকয়েক এমন খারাপ সদস্যের উপযুক্ত শাস্তি দিতে না পারলে, এই যৌন হয়রানি সংক্রমিত হতেই থাকবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক এসআই র‍্যাঙ্কের এক নারী সদস্য জানান, দুই বছর আগে এক রাতে তিনি ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ওই সময় এক পুরুষ সহকর্মী তাকে খারাপ ইঙ্গিত দেন। পরদিন তিনি ঊর্ধ্বতনদের বিষয়টি জানান। এরপর বিষয়টি গোপনেই সমাধান করা হয়।
বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের সভাপতি ও উপমহাপরিদর্শক (ডিআইজি) আমেনা বেগম বলেন, কর্মক্ষেত্রে নারী পুলিশ সদস্যরা যে যৌন হয়রানির শিকার হন, তা অস্বীকার করার সুযোগ নেই। আমরা এসব ক্ষেত্রে ভুক্তভোগীকে তার ইউনিটের প্রধান ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথা বলে থাকি। তবে অনেকেই এসব বিষয়ে মুখ খুলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। যার কারণে অনেক ঘটনাই আবার জানতে পারি না।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সরকারি দলে… ৩ ঘণ্টা আগে বিশ্ববিদ্যালয়ে হলের খাবারে মিলল লার্ভা, প্লেট নিয়ে প্রভোস্টের কক্ষে শিক্ষার্থী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের ডাইনিংয়ে দুপুরের খাবার খেতে গিয়ে তরকারিতে লার্ভা পেয়ে… ৩ ঘণ্টা আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে লকডাউন, ৫ ঘণ্টা ধরে অবরুদ্ধ ভিসি সোমবার সকাল ১০টা থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা উপাচার্যের দপ্… ৩ ঘণ্টা আগে চলতি নভেম্বর মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ অবশেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সব ঠিক থাকলে চলতি মাসেই কেন্দ্রটি… ৩ ঘণ্টা আগে ‘আমরা তোমাদের খুঁজে বের করব’, যুক্তরাষ্ট্রের দুই সেনা কর্মকর্তাকে ইরানের হুমকি ইরানের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশু নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই কর্মকর্তাকে দায়ী… ৩ ঘণ্টা আগে আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল ৩ ঘণ্টা আগে প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি ৩ ঘণ্টা আগে মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য… ৩ ঘণ্টা আগে ‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে… ৩ ঘণ্টা আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা ৪ ঘণ্টা আগে ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা ৪ ঘণ্টা আগে বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ১ দিন আগে