মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা

ভারতীয় নিষিদ্ধ প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে বাংলাদেশীদের তথ্য

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, সকাল ৬:৩১

নিজস্ব প্রতিবেদক:
নিজ দেশ ভারতে আধার কার্ড প্রকল্পে আজীবন নিষিদ্ধ, আফ্রিকার কেনিয়াতে কোম্পানির ৯ পরিচালকের বিরুদ্ধে ঝুলছে গ্রেফতারি পরোয়ানা, ঘুষ ও অনিয়মের মাধ্যমে কাজ পাওয়ার অভিযোগ আছে শ্রীলঙ্কাতেও। এমনকি অভিযোগ আছে অর্থের বিনিময়ে নাগরিকদের গুরুত্বপূর্ণ তথ্য বিক্রির। এরপরও সেই কোম্পানিকে দেয়া হয়েছে বাংলাদেশ সরকারের ড্রাইভিং লাইসেন্স ইস্যুর মতো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব। অনুসন্ধানে উঠে এসেছে এমনই তথ্য। ফলে দেশের নাগরিকসহ গুরুত্বপূর্ণ তথ্য বেহাত হওয়ার আশঙ্কা করছেন আইটি খাত সংশ্লিষ্টরাসহ নিরাপত্তা বিশ্লেষকরা।
জানা গেছে, ডিজিটাল স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স সরবরাহের জন্য ২০১৬ সালের ২৩ জুন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সঙ্গে দেশীয় প্রতিষ্ঠান টাইগার আইটির চুক্তি স্বাক্ষর হয়। পাঁচ বছর মেয়াদি এই চুক্তি শেষ হওয়ার তারিখ ছিল ২২ জুন, ২০২১। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন করে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ২০২০ সালের ২৯ জুলাই মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্সের (এমএসপি) সঙ্গে চুক্তি করে বিআরটিএ। কিন্তু কী কারণে আরেকটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মেয়াদ বহাল থাকাবস্থায় নিষিদ্ধ অপর প্রতিষ্ঠানকে কার্যাদেশ দিতে হলো Í সে সম্পর্কে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
অনুসন্ধানে আরও জানা যায়, মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্সের বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশেই রয়েছে নিষেধাজ্ঞা ও গ্রেফতারি পরোয়ানা। এছাড়া চুক্তির পর ব্যর্থতা ও বিভিন্ন কেলেঙ্কারির ঘটনাও রয়েছে। এরমধ্যে কেনিয়াতে এমএসপি জাল ট্যাক্স স্ট্যাম্পের কেলেঙ্কারিতে জড়িত ছিল। ফলশ্রুতিতে বিষাক্ত ও নকল সার এবং চিনি সহ বিভিন্ন পণ্য কেনিয়ার অভ্যন্তরে ঢুকে পড়ে সেখানে জনস্বাস্থ্য সংকট এবং মৃত্যুর ঘটনা ঘটায়। এতে এমএসপি’র বিরুদ্ধে আদালতে মামলাও হয়, যা এখনো চলমান। কেনিয়াতে গ্রেফতারি পরোয়ানা ঝুলছে কোম্পানির ৯ জন পরিচালকের বিরুদ্ধে।
দক্ষিণ সুদানে লক্ষ লক্ষ ডলার ব্যয়ের পর এমএসপি কর্তৃক তৈরিকৃত একটি ট্যাক্স স্ট্যাম্প ব্যবস্থা কখনোই কার্যকর করা যায়নি। এদিকে নেপালে চুক্তির শর্ত লঙ্ঘন করে নিম্নমানের ড্রাইভিং লাইসেন্স কার্ড সরবরাহ ও ব্ল্যাকমেইলিং করেছিল বলে জানা যায়। ঘুষ-অনিয়মের মাধ্যমে কাজ বাগিয়ে নেওয়ার অভিযোগ আছে শ্রীলঙ্কাতে। এছাড়া লাইবেরিয়া ও মরিশাসেও একই ধরনের ব্যর্থতা, ঘুষ, চুক্তি লঙ্ঘন ও তথ্য ফাঁসের অভিযোগ রয়েছে।
খোদ নিজের দেশ ভারতের আধার কার্ড (জাতীয় পরিচয়পত্র) প্রকল্পে অনিয়মের অভিযোগে এমএসপিকে কালো তালিকাভুক্ত করে আজীবনের জন্য নিষিদ্ধ করে ভারত সরকার। তাদের বিরুদ্ধে অনুমতি ছাড়াই নাগরিকদের তথ্য বিক্রি করার অভিযোগ উঠেছিল। তেলেঙ্গানার সামাজিক সুরক্ষা সেবা “মিসেভা” প্রকল্প থেকেও বের করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে কোনো টেন্ডারে অংশ নিতে পারবে না কোম্পানিটি।
অথচ বিতর্কিত এই কোম্পানিকেই ১২০ কোটি টাকার ড্রাইভিং লাইসেন্সের কাজ দিয়েছে বিআরটিএ। সেই সঙ্গে ভারতের হাতে তুলে দেওয়া হয় নাগরিকের সকল সংবেদনশীল তথ্য। এমনকি প্রতিষ্ঠানটিকে কাজ পাইয়ে দিয়ে স্বৈরাচারি হাসিনা সরকারের আমলে চারবার সংশোধন করা হয়েছে দরপত্রের শর্ত।
বিআরটিএ’র দরপত্রের একটি শর্ত ছিল যে, ৫ বছরের মধ্যে দরদাতার বিরুদ্ধে কোনো মামলা থাকা চলবে না। পতিত সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশের কারণে দরপত্র যাচাই কমিটি এই শর্তকে পাশ কাটাতে বাধ্য হয়। এছাড়া কাজ পাইয়ে দিতে শুধু চারবার দরপত্রের শর্তেই সংশোধন করা হয়নি, বরং দরপত্র বাতিল করে বাদ দেওয়া হয় যোগ্য কোম্পানিকে। প্রথম দরপত্রে ফ্রান্সের প্রতিষ্ঠান সেল্প সর্বনিম্ন দরদাতা হয়ে দরপত্রের সকল শর্ত পূরণ করলেও তাদের কাজ না দিয়ে দ্বিতীয়বার দরপত্র আহ্বান করে কাজ দেওয়া হয় এই মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্সকেই।
বিআরটিএ’র একজন কর্মকর্তা জানান, সেই সময় প্রথম দরপত্রে সর্বনিম্ন দরদাতা ছিল ফ্রান্সের সেল্প এসএএস। মাদ্রাজ গোয়েন্দাবৃত্তি করে সেই তথ্য আগেই জেনে যায়। তারা বিআরটিএ-কে চিঠি দিয়ে ফ্রান্সের কোম্পানির ঘাটতি সম্পর্কে আগাম তথ্য জানিয়ে দেয়। সেই সময়ে গোপন দরপত্রের তথ্য এমএসপি কিভাবে জানলো- এমনটা জানিয়ে বিস্ময় প্রকাশ করেন দরপত্রের সঙ্গে সংশ্লিষ্ট বিআরটিএ’র একজন কর্মকর্তা।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা… ২৩ মিনিট আগে মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানা… ২৩ মিনিট আগে ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিত ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিত ২৫ মিনিট আগে ঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবল যশোরের অভয়নগরে ভৈরব নদে লাইটার জাহাজের ধাক্কায় বালুভর্তি একটি বাল্কহেড ডুবে গেছে। সোমবার (১৬ নভেম্বর) ভোর ৫টার… ২৭ মিনিট আগে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আব… ২৯ মিনিট আগে পাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাস পাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাস ৩৫ মিনিট আগে ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সরকারি দলে… ৭ ঘণ্টা আগে বিশ্ববিদ্যালয়ে হলের খাবারে মিলল লার্ভা, প্লেট নিয়ে প্রভোস্টের কক্ষে শিক্ষার্থী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের ডাইনিংয়ে দুপুরের খাবার খেতে গিয়ে তরকারিতে লার্ভা পেয়ে… ৭ ঘণ্টা আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে লকডাউন, ৫ ঘণ্টা ধরে অবরুদ্ধ ভিসি সোমবার সকাল ১০টা থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা উপাচার্যের দপ্… ৭ ঘণ্টা আগে চলতি নভেম্বর মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ অবশেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সব ঠিক থাকলে চলতি মাসেই কেন্দ্রটি… ৭ ঘণ্টা আগে ‘আমরা তোমাদের খুঁজে বের করব’, যুক্তরাষ্ট্রের দুই সেনা কর্মকর্তাকে ইরানের হুমকি ইরানের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশু নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই কর্মকর্তাকে দায়ী… ৭ ঘণ্টা আগে আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল ৭ ঘণ্টা আগে