কক্সবাজার সংবাদদাতা:
সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আবদুস সালাম জানান, সকালে পাঁচ জেলে নাফ নদীর মোহনায় মাছ ধরছিলেন। এ সময় আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে নিয়ে যায়। পাশের নৌকায় থাকা জেলেরা ফিরে এসে বিষয়টি স্থানীয়দের জানান।
কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনা থেকে মাছ ধরতে যাওয়া এক নৌকার পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।
গত মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আবদুস বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন বলেছেন, কেউ কেউ হুমকি দেন যে, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেবে না। মনে হচ্ছে, সেই স্বৈরাচারের যে আচরণ ছিল, স্বৈরাচারের যে কথা ছিল, সেই ধরনের কথার পদধ্বনি আমরা শুনতে পাই। আমি আহ্বান জানাব, আপনাদের কর্মসূচি নিয়ে মাঠে থাকেন, ধমক দিয়ে দাবিয়ে রাখা যাবে না নির্বাচনী অভিযাত্রাকে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) তিনি এ কথা বলেন।
ডা. জাহিদ বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছে, নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারিতে। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না।
গতকাল মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) এ কথা বলেন তিনি। এদিন এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তির আয়োজনে ‘জাতীয় যুব সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত হয় কেআইবিতে।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছে, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে আমার যেই ভাইয়েরা শহীদ হয়েছিল, সংস্কারের জন্য একটি নতুন সংবিধানের জন্য রক্ত দিয়েছিল সেই মরদেহটা সরকারের ফেরত দিতে হবে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে ব্যাংক খাত থেকে যেভাবে অর্থ লুট হয়েছে, পৃথিবীর কোথাও এভাবে লুট করা হয়নি বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, আর্থিক খাতের বিশাল বিশৃঙ্খলা, দুর্নীতি, সুশাসনের অভাব দেশের অর্থনীতি খাদের কিনারায় বা আইসিইউতে চলে গিয়েছিল। সেখান থেকে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, আমাদের মতে অর্থনৈতিক অবস্থা মোটামুটি সন্তোষজনক। আর্থিক খাতের বিশাল বিশৃঙ্খলা, দুর্নীতি, বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সমাপ্ত অর্থবছর ২০২৪-২৫ এ বাংলাদেশ পণ্য খাতে ৫০ বিলিয়ন মার্কিন ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে ৪৮.২৮ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে, যা লক্ষ্যমাত্রার প্রায় ৯৭% এবং পূর্ববর্তী ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ৮.৫৮% বেশি।
চলতি ২০২৫-২৬ অর্থবছর শেষে ৬৩.৫ বিলিয়ন ডলারের পণ্য ও সেবা রফতানি হবে বাংলাদেশ থেকে। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ হতে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এ ঘোষণা দেন।
২০২৫-২৬ অর্থবছরের রফতানি লক্ষ্যমাত্রা বিষয়ক বাণিজ্য মন্ত্রণালয়ের লিখিত বিবৃতিতে উল্লেখ করা হয়, সমাপ্ত অর্থবছর ২০২৪-২ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নির্বাচনের আগে উত্তপ্ত হয়ে উঠছে অপরাধজগৎ। তৎপর হয়ে উঠেছে আন্ডারওয়ার্ল্ডের ভয়ংকর সন্ত্রাসী এবং তাদের সহযোগীরা। সীমান্ত পেরিয়ে আসা অবৈধ অস্ত্রে সারা দেশে বেড়েছে রক্তের খেলা। এক বছরেও হদিস নেই পুলিশের লুট হওয়া ১ হাজার ৪০৫টি অস্ত্র ও আড়াই লাখ গুলির।
বৈধ লাইসেন্সধারীদের জমা না দেওয়া ১ হাজার ৬৫৪টি অস্ত্রও এখন অবৈধ হয়ে অপরাধীদের হাতে।
রাজধানীর মহাখালীতে ১ আগস্ট রাতে গুলি করে জামাল হোসেন নামে এক যুবককে হত্যা করে সন্ত্রাসীরা। পরদিন দারুস সালামে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি করে হত্যা করা হয় ইন্টারনেট ব্যবসায় বাকি অংশ পড়ুন...
ঝিনাইদহ সংবাদদাতা:
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, বর্তমান সরকার কার্যত চলছে শেখ হাসিনার পরামর্শে। সরকারের চারজন উপদেষ্টা সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং দলীয় এমপি-মন্ত্রীদের টিকিয়ে রাখতে কাজ করছেন বলে অভিযোগ করেন তিনি।
গত শনিবার (১২ আগস্ট) দুপুরে ঝিনাইদহ শহরের একটি বেসরকারি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রাশেদ খান বলেন, গত এক বছরে দেশে কোনো দৃশ্যমান উন্নয়ন বা ইতিবাচক পরিবর্তন হয়নি। উপরন্তু, সরকারের উপদেষ্টাদের এপিএসরা দুর্নীতিতে জড়িয়ে পড়লেও তাদের বিরু বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশজুড়ে বিভিন্ন জায়গায় একের পর এক গণপিটুনির ঘটনা ঘটছে। চলতি আগস্ট মাসের প্রথম ১০ দিনে দেশে অন্তত ১৩টি গণপিটুনির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিহত হয়েছেন ৯ জন, আহত হয়েছেন আরও ১৩ জন। এছাড়া এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত গণপিটুনিতে নিহতের সংখ্যা ৮৭ জন এবং আহত ২৬৬ জন। সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএফএস) কাছ থেকে এসব তথ্য জানা গেছে।
বিশেষজ্ঞরা জানান, দেশের মধ্যে যখন বিচারহীনতা দেখা যায় তখন মানুষ আরও বেশি সহিংস হয়ে উঠে। আর এর ফলে বিভিন্ন জায়গায় এমন হত্যাকা- ঘটছে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের পর পুলিশের ভূমিকা নিয়েও অনেকে প্রশ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
২০২৪ সালে দেশের মোট ব্যাংক ঋণের প্রায় ৮৬.৪৯ শতাংশ শুধু ঢাকা ও চট্টগ্রাম বিভাগে কেন্দ্রীভূত ছিল। এর মধ্যে ঢাকায় সর্বাধিক ৬৮ শতাংশ ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো।
২০২৪ সালে দেশের মোট ব্যাংক ঋণের প্রায় ৮৬.৪৯ শতাংশ শুধু ঢাকা ও চট্টগ্রাম বিভাগে কেন্দ্রীভূত ছিল। এর মধ্যে ঢাকায় সর্বাধিক ৬৮ শতাংশ ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো। অন্য ছয় বিভাগ ঋণপ্রাপ্তিতে তুলনামূলকভাবে অনেকটাই পিছিয়ে, যার মধ্যে সিলেটে সবচেয়ে কম, মাত্র ১.শূন্য ৯ শতাংশ। মোট ঋণের ৯১.৮৪ শতাংশ শহরাঞ্চলে কেন্দ্রীভূত ছিল।
গতকাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম বাকি অংশ পড়ুন...
সিলেট সংবাদদাতা:
পরিবেশবাদীদের দাবির মুখে পরিকল্পিত পাথর সংগ্রহ বন্ধ করে দেয়ায় ভয়াবহ লুটপাটে মরুভূমিতে পরিণত হয়েছে সিলেটের সাদাপাথর পর্যটন কেন্দ্র।
এক বছরে এখান থেকে লুট হয়েছে প্রায় সব সাদা পাথর। উপরের পাথর লুটের পর এখন গর্ত করে পাথর উত্তোলনের কাজ চলছে। গেল বছরের ৫ আগস্টের পর থেকে বিরামহীনভাবে চলছে এই লুট-পাট।
সাদাপাথর প্রাকৃতিকভাবে সৃষ্ট একটি পর্যটনকেন্দ্র। ২০১৭ সালে পাহাড়ি ঢলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথরমহালের ধলাই নদের উৎসমুখে পাঁচ একর জায়গাজুড়ে জমা হয় পাথর। ঢলের তোড়ে সেখানে সর্বশেষ ১৯৯০ সালে এক বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতকে পশ্চিমা নদীগুলোর পানি পাকিস্তানের “অবাধ ব্যবহারের” জন্য প্রবাহিত রাখতে হবে বলে রায় দিয়েছে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত স্থায়ী সালিশ আদালত (পিসিএ)। গত সোমবার (১১ আগস্ট) এ রায় ঘোষণার পর পাকিস্তান একে স্বাগত জানিয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, চলতি বছরের ৮ আগস্ট ঘোষিত ও আজ পিসিএর ওয়েবসাইটে প্রকাশিত সিন্ধু পানিচুক্তি (আইডব্লিউটি) সংক্রান্ত সাধারণ ব্যাখ্যার বিষয়ে আদালতের রায়কে পাকিস্তান স্বাগত জানায়।
রায়ে বলা হয়, ভারতের নির্মিত পানিবিদ্যুৎ প্রকল্পগুলো চুক্তির নির্ধারিত শ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) ‘আইন প্রয়োগকারী সংস্থা’র সংজ্ঞায় ‘সেনা, নৌ এবং বিমানবাহিনী’ যুক্ত করার প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আইনে এটি যুক্ত হলে তিন বাহিনীকে নির্বাচনী দায়িত্ব দেওয়ার জন্য আলাদা কোনো আদেশের প্রয়োজন হবে না। সশস্ত্র বাহিনীর সদস্যরাও পুলিশের মতো ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবেন এবং বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা পাবেন।
গত সোমবার (১১ আগস্ট) অনুষ্ঠিত ইসির বৈঠকে ‘গণপ্রতিনিধিত্ব আদেশ’ (আরপিও) সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়। এর মধ্যে সশস্ত্ বাকি অংশ পড়ুন...












