নিজস্ব প্রতিবেদক:
বেশিরভাগ নিত্যপণ্যের দাম বাড়ায় বাজার আবার অস্থির হয়ে উঠেছে। গত এক মাসের ব্যবধানে পেঁয়াজ, ডাল, আটা, মুরগির ডিম, সোনালি মুরগি, মাছ ও বেশ কিছু সবজির দাম সর্বোচ্চ ৫৫ শতাংশ বেড়েছে। আয়ের সঙ্গে সংগতি না থাকায় খাদ্যপণ্যের চড়া দামে দিশাহারা সাধারণ ক্রেতা।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের সক্রিয়তা ধারাবাহিক নয়।
ভোক্তারা এতে পণ্যের বাজারে প্রত্যাশিত সুবিধা পাচ্ছে না। তারা বলছে, বাজারে তদারকি না থাকায় ব্যবসায়ীরা কারসাজি করে পণ্যের দাম বাড়িয়ে অস্থিরতা তৈরি করছেন। এখনই লাগাম টেনে ধর বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইসরায়েলি সন্ত্রাসী নেতানিয়াহুর ‘বৃহত্তর ইসরায়েল’ গঠনের বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ৩১টি আরব এবং ইসলামিক দেশ।
আরব লিগ, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) মহাসচিবরাও সম্মিলিতভাবে এই পরিকল্পনার সমালোচনা করে হুঁশিয়ারি দিয়েছেন যে, এটি আরব দেশগুলোর জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এক মারাত্মক হুমকি।
এক যৌথ বিবৃতিতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, এই ধরনের বক্তব্য আন্তর্জাতিক আইনের নিয়মাবলী এবং স্থিতিশীল আন্তর্জাতিক সম্প বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ভারতীয় দুই জ্বালানি কোম্পানির পারফরম্যান্স ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। ভারতীয় কোম্পানি দুটি হলো ওএনজিসি ভিদেশ (ওভিএল) এবং অয়েল ইন্ডিয়া (ওআইএল)। ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস অনুসন্ধান কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহারের ঘটনা ঘটল। এই দুটি কোম্পানি বাংলাদেশের দুটি অফশোর তেল ও গ্যাস ব্লকে কাজ করছিল।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু বিজনেস লাইনের প্রতিবে বাকি অংশ পড়ুন...
রাজশাহী সংবাদদাতা:
সিলিং ফ্যানে ঝুলছিলো সে। পাশে বিছানায় পড়ে আছে বড় ছেলে। পাশের ঘরের বিছানায় স্ত্রী ও ছোট মেয়ে পড়ে আছে। তাদের সবাইকে মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশে পাওয়া একটি চিরকুটে লেখা আছে, ‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে। ’
ঘটনা জানাজানি হয় গতকাল জুমুয়াবার সকাল পৌনে ৯টার দিকে। তারপর দুপুরে মরদেহ উদ্ধার করা হয়। রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের বামুনশিকড় গ্রামে এ ঘটনা ঘটেছে।
মৃত ব্যক্তিরা হলো- ওই এলাকার বাসিন্দা মিনারুল ইসলাম (৩৫), স্ত্রী মনিরা বেগম (২৮) এবং তাদের ছেলে মাহিন (১৩) ও মেয়ে মিথিলা ( বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মাছ-গোশতের দাম বেড়ে যাওয়ায় মানুষের প্রধান ভরসার জায়গা ছিল সবজি। ফের বেড়েই চলেছে সবজির দাম। বাসাবাড়িতে নিয়মিত খাওয়া হয় এমন অধিকাংশ সবজির দাম এখন ৮০ টাকার ওপরে। সবজির দাম চড়া থাকায় অস্বস্তি বেড়েছে ক্রেতাদের; বিশেষ করে নিম্ন ও সীমিত আয়ের মানুষেরা বেশি সংকটে পড়েছেন।
গতকাল জুমুয়াবার রাজধানীর খিলক্ষেত, নয়াবাজার ও কারওয়ান বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহ ব্যবধানে আরও অস্থির হয়ে উঠেছে রাজধানীর নিত্যপণ্যের বাজার। শাক-সবজি, মাছ-গোশত, ডিমসহ বেড়ে গেছে প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম।
বাজার ঘুরে দেখা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীসহ সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে একদিনে ১ হাজার ৯৯১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১৬৬ জন। ৮২৫ জন অন্যান্য ঘটনায় অভিযুক্ত।
গতকাল জুমুয়াবার পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১৬৬ জনকে গ্রেফতার করা হয়। অন্যান্য ঘটনায় গ্রেফতার হন আরও ৮২৫ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৯৯১ জনকে।
অভিযান চলাকালে গ্রেফতার ব্যক্তিদের কা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
জলীলুল ক্বদর রসূল হযরত কালীমুল্লাহ আলাইহিস সালাম তিনি একবারই পয়দা হয়েছেন। তিনি মিশরের গোপন প্রদেশে মহাসম্মানিত রসূল হিসেবে আবির্ভূত হয়েছেন।
“কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি ‘কুমিল্লায় পয়দা’ হয়েছেন”- দ্বীন ইসলামের দৃষ্টিতে এটা বলা কুফরী। যা সারা বিশ্বের মুসলমানদের দ্বীনি অনুভূতিতে আঘাতস্বরূপ। পক্ষান্তরে ফেরআউন পবিত্র কুরআন শরীফে বর্ণিত নিকৃষ্ট কাফের। আর কোন মুসলমানকে ফেরআউন বলাও দ্বীন ইসলামের দৃষ্টিতে কুফরী।
গত ২৪শে জুলাই বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হাসনাত আব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে ব্রয়লার খামারিদের জন্য তীব্র গরমের মৌসুম একটি বড় চ্যালেঞ্জ। উচ্চ তাপমাত্রা (সাধারণত ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি) যখন দীর্ঘসময় ধরে থাকে, তখন মুরগির শরীরের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়। এ সময় ব্রয়লারের খাবার গ্রহণের পরিমাণ কমে যায়, ফলে ওজন বৃদ্ধি ধীর হয়ে যায়। এ ছাড়া বিভিন্ন রোগের ঝুঁকি বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস, হাঁপানি ও শ্বাসকষ্ট, কোষ নষ্ট হওয়া এমনকি মৃত্যুহারও বেড়ে যায়। ফলস্বরূপ, ব্রয়লারের উৎপাদন কমে যায়, যার প্রভাব পড়ে পুরো পোলট্রি শিল্পের ওপর।
এমতাবস্থায় নিরাপদ, রোগ প্রতিরো বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশে অনেক বিশেষজ্ঞ থাকা সত্তে¦ও বিদেশ থেকে এক ডজন উপদেষ্টা আনা হয়েছে যাদের কোনো অভিজ্ঞতা নেই। মনে হচ্ছে তারা ইন্টারশিপ করতে এসেছেন। দেশের অর্থনীতিতে বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে যাদের কোন অনুভব নেই। অথচ জনগণের ট্যাক্সের টাকা থেকেই তাদেরকে বেতন দিতে হচ্ছে। এটা গ্রহণযোগ্য নয়।
‘এলডিসি থেকে উত্তরণ: বাংলাদেশের সামনে কিছু বিকল্প’ -বিষয়ে এক সেমিনারে বৃহস্পতিবার এসব কথা বলেছেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।
এলডিসি থেকে উত্তরণের বিষয়ে উপদেষ্টাদের দায়িত্ব দেওয়া নিয়ে তিনি বলেন, বাংলাদেশে বিশেষজ্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় বাতিল, স্টারলিংকের নেটওয়ার্ক বাতিল, আমেরিকার সাথে দেশবিরোধী বাণিজ্য ও নিরাপত্তাচুক্তিসহ দেশবিরোধী-দ্বীন বিরোধী সকল গোপনচুক্তি বাতিলসহ বিদেশী দালাল গাদ্দারদের উৎখাত করে ইনসাফ প্রতিষ্ঠার দাবীতে গতকাল বাদ জুমুয়া রাজারবাগ সুন্নতী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এক বিরাট গণমিছিল বের করেছেন সাধারণ মুসল্লী সমাজ।
মিছিলটি রাজধানীর রাজারবাগ, শাহজাহানপুর, শান্তিনগর, মালিবাগ, এলাকা প্রদক্ষিণ করে।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা যেসব কারণে ক্ষমতাসীন তথাকথিত অন্তর্র্বত বাকি অংশ পড়ুন...
এ বছর পবিত্র রবীউল আউওয়াল শরীফ উনার ১২ তারিখে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দুনিয়াতে তাশরীফ গ্রহণের ১৫০০ বছর পূর্ণ হবেন। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দুনিয়াতে আগমনের ১৫০০ বছর পূর্তি বা ১৫০০ তম ঈদে বিলাদতে রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে বছরব্যাপী রাষ্ট্রীয় কার্যসূচি গ্রহণের দাবি জানিয়েছে ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর মালিবাগ মোড়ে এক সমাবেশে তারা এ দাবি তোলেন।
সম বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, সাম্প্রতিক হামলায়, গত ৪ জুলাই সুজাইয়ার পূর্বাঞ্চলে একটি মার্কাভা ট্যাংক ধ্বংস হয়। এরপরের দিন একটি ঘরে অবস্থানরত ইসরাইলি সেনাদের লক্ষ্য করে বিস্ফোরণ ঘটিয়ে হতাহতের ঘটনা ঘটায় তারা।
গত ৯ জুলাই একই এলাকায় তিন সন্ত্রাসী সেনাকে সরাসরি গুলি করে হত্যা করা হয়। গত সোমবার আল কাসাম যোদ্ধাদের হামলায় ইসরাইলি দুটি সামরিক স্থাপনা ধ্বংস হয় ও দুই সেনা গুলিবিদ্ধ হয়।
এদিকে আল কুদস ব্রিগেড গত বুধবার গাজা সীমান্তের নাহাল উজ ও কাফার সাদ কিবুজে রকেট হামলার প্রামাণ্যচিত্র প্রকাশ করেছ বাকি অংশ পড়ুন...












