বিআইবিএমের প্রতিবেদন: ৮৬% ব্যাংক ঋণ ঢাকা ও চট্টগ্রামে কেন্দ্রীভূত
, ১৮ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১৩ আগস্ট, ২০২৫ খ্রি:, ৩০ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
২০২৪ সালে দেশের মোট ব্যাংক ঋণের প্রায় ৮৬.৪৯ শতাংশ শুধু ঢাকা ও চট্টগ্রাম বিভাগে কেন্দ্রীভূত ছিল। এর মধ্যে ঢাকায় সর্বাধিক ৬৮ শতাংশ ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো।
২০২৪ সালে দেশের মোট ব্যাংক ঋণের প্রায় ৮৬.৪৯ শতাংশ শুধু ঢাকা ও চট্টগ্রাম বিভাগে কেন্দ্রীভূত ছিল। এর মধ্যে ঢাকায় সর্বাধিক ৬৮ শতাংশ ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো। অন্য ছয় বিভাগ ঋণপ্রাপ্তিতে তুলনামূলকভাবে অনেকটাই পিছিয়ে, যার মধ্যে সিলেটে সবচেয়ে কম, মাত্র ১.শূন্য ৯ শতাংশ। মোট ঋণের ৯১.৮৪ শতাংশ শহরাঞ্চলে কেন্দ্রীভূত ছিল।
গতকাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত গবেষণা প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য।
প্রতিবেদনে বলা হয়, বিদেশী বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের মোট ঋণের ৯৩.শূন্য ৫ শতাংশ ঢাকায় দিয়েছে। খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, বড় শিল্প ও তৈরি পোশাক-ওষুধ শিল্পের মতো খাতগুলোয় ঋণ প্রদানের হার বেশি, তবে ক্ষুদ্র ও কুটির শিল্পে ঋণ বিতরণ কমেছে। বড় শিল্পে ঋণের পরিমাণ ৭২ শতাংশের বেশি। যেখানে কুটির শিল্পের অংশীদারত্ব ছিল ১ শতাংশেরও কম।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার বলেন, দুর্বল ব্যাংকগুলো নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে পারলে একীভূত প্রক্রিয়া থেকে রেহাই পাবে। ঋণ দেয়ার ক্ষেত্রে ব্যক্তিগত সক্ষমতা ও যোগ্যতা যাচাইয়ে বিশেষ নজর দিতে হবে। বর্তমানে ৮০ শতাংশের বেশি ঋণ ঢাকা ও চট্টগ্রামে কেন্দ্রীভূত, এ অবস্থায় ঋণ সারা দেশে সমানভাবে ছড়িয়ে দিতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আ. লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, শিগগিরই দলটিকে বিচারের মুখোমুখি করা হবে
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ধারের টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে পাচার হতে যাওয়া ৬০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আসন্ন স্থানীয় ভোটে সহিংসতার শঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে কী ঘটছে, বাংলাদেশ সীমান্তে এত আতঙ্ক কেন?
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কমার পরদিনও সরকারি মূল্যে মিলছে না এলপিজি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাড়ছে রাজনৈতিক হানাহানি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশবিরোধী চুক্তি বাতিল, সংখ্যাগরিষ্ঠ জনগণের দ্বীনী ও অর্থনৈতিক অধিকার আদায়ের দাবিতে প্রতিবাদ সমাবেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)