ভারতের বিপক্ষে আন্তর্জাতিক আদালতে পাকিস্তানের জয়
, ১৮ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১৩ আগস্ট, ২০২৫ খ্রি:, ৩০ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
ভারতকে পশ্চিমা নদীগুলোর পানি পাকিস্তানের “অবাধ ব্যবহারের” জন্য প্রবাহিত রাখতে হবে বলে রায় দিয়েছে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত স্থায়ী সালিশ আদালত (পিসিএ)। গত সোমবার (১১ আগস্ট) এ রায় ঘোষণার পর পাকিস্তান একে স্বাগত জানিয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, চলতি বছরের ৮ আগস্ট ঘোষিত ও আজ পিসিএর ওয়েবসাইটে প্রকাশিত সিন্ধু পানিচুক্তি (আইডব্লিউটি) সংক্রান্ত সাধারণ ব্যাখ্যার বিষয়ে আদালতের রায়কে পাকিস্তান স্বাগত জানায়।
রায়ে বলা হয়, ভারতের নির্মিত পানিবিদ্যুৎ প্রকল্পগুলো চুক্তির নির্ধারিত শর্ত কঠোরভাবে মেনে চলতে হবে; ভারতের নিজস্ব “আদর্শ” পদ্ধতির ভিত্তিতে নয়।
এর আগে, চলতি বছরের এপ্রিল মাসে জম্মু-কাশ্মীরের পেহেলগামে এক হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানকে দায়ী করে এবং সিন্ধু পানিচুক্তি স্থগিত করে। পাকিস্তান অভিযোগ প্রত্যাখ্যান করে সতর্ক করে জানায়, তাদের পানির অংশ বন্ধ করার যেকোনো পদক্ষেপ “যুদ্ধ ঘোষণার” সমান হবে।
পিসিএ জানায়, সালিশ কার্যক্রম মূলত আইডব্লিউটির ব্যাখ্যা ও প্রয়োগ এবং সিন্ধু, ঝিলম ও চেনাব নদীর উপ-নদীতে ভারতের অনুমোদিত “রান-অফ-রিভার” পানিবিদ্যুৎ প্রকল্পের নকশা ও পরিচালনা নিয়ে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে, ভারত অবিলম্বে চুক্তির স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু করবে এবং আদালতের রায় বাস্তবায়ন করবে। পাকিস্তান বলছে, ভারতের পরিকল্পিত বাঁধ নির্মাণ সিন্ধু নদীর প্রবাহ কমিয়ে দেবে, যা তাদের ৮০ শতাংশ সেচকাজে ব্যবহৃত হয়।
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির শনিবার যুক্তরাষ্ট্র সফরে বলেন, ভারত যদি বাঁধ নির্মাণ করে, আমরা তা ধ্বংস করব। সিন্ধু নদী ভারতের পারিবারিক সম্পত্তি নয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আ. লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, শিগগিরই দলটিকে বিচারের মুখোমুখি করা হবে
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ধারের টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে পাচার হতে যাওয়া ৬০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আসন্ন স্থানীয় ভোটে সহিংসতার শঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে কী ঘটছে, বাংলাদেশ সীমান্তে এত আতঙ্ক কেন?
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কমার পরদিনও সরকারি মূল্যে মিলছে না এলপিজি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাড়ছে রাজনৈতিক হানাহানি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশবিরোধী চুক্তি বাতিল, সংখ্যাগরিষ্ঠ জনগণের দ্বীনী ও অর্থনৈতিক অধিকার আদায়ের দাবিতে প্রতিবাদ সমাবেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)