নাফ নদী থেকে ৫ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
কক্সবাজার সংবাদদাতা:
সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আবদুস সালাম জানান, সকালে পাঁচ জেলে নাফ নদীর মোহনায় মাছ ধরছিলেন। এ সময় আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে নিয়ে যায়। পাশের নৌকায় থাকা জেলেরা ফিরে এসে বিষয়টি স্থানীয়দের জানান।
কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনা থেকে মাছ ধরতে যাওয়া এক নৌকার পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।
গত মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আবদুস সালাম জানান, সকালে পাঁচ জেলে নাফ নদীর মোহনায় মাছ ধরছিলেন। এ সময় আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে নিয়ে যায়। পাশের নৌকায় থাকা জেলেরা ফিরে এসে বিষয়টি স্থানীয়দের জানান।
শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া জেলে সমিতির সভাপতি আবদুল গণি বলেন, নৌকার মালিক মোহাম্মদ ইলিয়াসের পরিবারের তিনজনসহ মোট পাঁচ জেলে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন। সাগর থেকে ফেরার পথে আরাকান আর্মির সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। বিষয়টি স্বজনরা বিজিবিকে জানিয়েছেন।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।