এই সরকার চলছে হাসিনার পরামর্শে -রাশেদ খান
, ১৮ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১৩ আগস্ট, ২০২৫ খ্রি:, ৩০ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
ঝিনাইদহ সংবাদদাতা:
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, বর্তমান সরকার কার্যত চলছে শেখ হাসিনার পরামর্শে। সরকারের চারজন উপদেষ্টা সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং দলীয় এমপি-মন্ত্রীদের টিকিয়ে রাখতে কাজ করছেন বলে অভিযোগ করেন তিনি।
গত শনিবার (১২ আগস্ট) দুপুরে ঝিনাইদহ শহরের একটি বেসরকারি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রাশেদ খান বলেন, গত এক বছরে দেশে কোনো দৃশ্যমান উন্নয়ন বা ইতিবাচক পরিবর্তন হয়নি। উপরন্তু, সরকারের উপদেষ্টাদের এপিএসরা দুর্নীতিতে জড়িয়ে পড়লেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
তিনি আরও বলেন, সরকারকে আমরা ভোটের রোডম্যাপ দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। তবে নির্বাচনের সময় প্রশাসনের আমূল পরিবর্তন না হলে সুষ্ঠু ভোট সম্ভব নয়। বিগত সরকারের নিয়োগকৃত ওসি, এসপি, ইউএনও, ডিসি এদের সরিয়ে না দিলে মানুষ ভোটে আগ্রহী হবে না।
রাশেদ খান দাবি করেন, গণঅধিকার পরিষদের কেউ এখনও পর্যন্ত দেশের কোথাও কোনো বেআইনি কর্মকা-, দাঙ্গা, মারামারি, টেন্ডারবাজি বা চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়। এমন একটি উদাহরণও কেউ দেখাতে পারবে না। কিন্তু অন্যান্য রাজনৈতিক দল এই চ্যালেঞ্জ নিতে পারবে না।
জুলাই সনদ প্রসঙ্গে রাশেদ খান বলেন, সনদে মূল বিষয়গুলো বাদ পড়েছে। গত এক বছরে মানুষ কী পেয়েছে? একটি পরিবর্তনও কেউ দেখাতে পারবে না। আন্দোলনের যে ফসল ছিল, তা বৃথা যেতে দেওয়া যাবে না। তা হলে ফ্যাসিস্টরা আবার মাথাচাড়া দিয়ে উঠবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আ. লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, শিগগিরই দলটিকে বিচারের মুখোমুখি করা হবে
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ধারের টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে পাচার হতে যাওয়া ৬০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আসন্ন স্থানীয় ভোটে সহিংসতার শঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে কী ঘটছে, বাংলাদেশ সীমান্তে এত আতঙ্ক কেন?
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কমার পরদিনও সরকারি মূল্যে মিলছে না এলপিজি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাড়ছে রাজনৈতিক হানাহানি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশবিরোধী চুক্তি বাতিল, সংখ্যাগরিষ্ঠ জনগণের দ্বীনী ও অর্থনৈতিক অধিকার আদায়ের দাবিতে প্রতিবাদ সমাবেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)