ঘুরে দাঁড়িয়েছে ‘আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক’
, ১৫ আগস্ট, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জানিয়েছেন, তিনি দায়িত্বভার গ্রহণের পর থেকে সার্বিক সংস্কার কার্যক্রম গ্রহণ করায় ব্যাংক অচল অবস্থা কাটিয়ে পুনরায় সক্ষমতা অর্জন করেছে। গত এক বছরে বেশকিছু নীতিগত ও কৌশলগত সিদ্ধান্ত নেয়ায় ব্যাংক এখন ঘুরে দাঁড়িয়েছে।
আলাপকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এসব কথা জানান।
আনসার ডিজি বলেন, এ বাহিনী ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ‘পারসোনাল লোন’ প্রচলন করে সার্কুলার জারি করা হয়েছে। সঠিক ঋণগ্রহীতা বাছাই করার জন্য বাহিনীর সাথে সমন্বয় করে জেলা কমান্ড্যান্টের প্রত্যয়ন গ্রহণপূর্বক সদস্যপদ নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর ফলে সদস্যরা সহজে আর্থিক সহায়তা পেয়ে তাদের জীবনমান উন্নয়নে স্বাবলম্বী হতে পারবে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক আরো বলেন, ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে।
তিনি বলেন, এই প্রথম পরিচালনা পর্ষদ গঠনের ক্ষেত্রে ব্যাংকিং ও আর্থিক বিষয়ে জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মধ্য হতে পরিচালক নিয়োগ দেয়া হয়েছে।
আনসার মহাপরিচালক বলেন, ব্যাংকের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পর্ষদে অডিট কমিটি এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আ. লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, শিগগিরই দলটিকে বিচারের মুখোমুখি করা হবে
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ধারের টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে পাচার হতে যাওয়া ৬০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আসন্ন স্থানীয় ভোটে সহিংসতার শঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে কী ঘটছে, বাংলাদেশ সীমান্তে এত আতঙ্ক কেন?
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কমার পরদিনও সরকারি মূল্যে মিলছে না এলপিজি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাড়ছে রাজনৈতিক হানাহানি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশবিরোধী চুক্তি বাতিল, সংখ্যাগরিষ্ঠ জনগণের দ্বীনী ও অর্থনৈতিক অধিকার আদায়ের দাবিতে প্রতিবাদ সমাবেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)