ভারতকে ‘সব দিক থেকে’ আঘাত হানতে রকেট ফোর্স গঠন পাকিস্তানের
, ১৫ আগস্ট, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
পাকিস্তানে সেনাবাহিনীর ‘রকেট ফোর্স কমান্ড’ গঠনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের আগ দিয়ে এমন ঘোষণা দিলেন তিনি। আধুনিক প্রযুক্তিসম্পন্ন এই ফোর্স শত্রুকে (ভারত) ‘সব দিক থেকে’ আঘাত হানতে সক্ষম বলে জানিয়েছেন শাহবাজ।
শেহবাজ শরিফ জানান, ২০২৫ সালের ১০ মে একটি নতুন পাকিস্তান আত্মপ্রকাশ করেছে, যা যেকোনো শত্রুর বিরুদ্ধে শক্ত প্রতিক্রিয়া দিতে সক্ষম।
তিনি পুনর্ব্যক্ত করেন, পাকিস্তান বিশ্বের সপ্তম পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ও একমাত্র ইসলামী পরমাণু শক্তি। ১৯৯৮ সালের ২৮ মে পাকিস্তানের পারমাণবিক পরীক্ষা নিয়ে বিদেশি চাপ প্রত্যাখ্যান করায় তিনি নওয়াজ শরিফকে শ্রদ্ধা জানান।
তিনি বলেন, পাকিস্তানের পারমাণবিক শক্তি কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নয় বরং প্রতিরক্ষার অন্যতম স্তম্ভ। চীন, সৌদি আরব, তুরস্ক, আজারবাইজান ও ইরানের সমর্থনের জন্য তিনি ধন্যবাদ জানান।
কাশ্মীরের পরিস্থিতি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উপত্যকাটি নিরীহ মানুষের রক্তে লাল হয়ে আছে। তিনি ফিলিস্তিনি ও কাশ্মীরিদের ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত পাকিস্তানের অক্লান্ত সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দেন।
কাশ্মীরে সন্ত্রাসবাদের ভয়াবহতা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, এই সহিংসতায় এখন পর্যন্ত ৯০ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে, যার মধ্যে সেনা সদস্য ও সাধারণ মানুষ উভয়ই রয়েছে।
তিনি শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার স্বীকার করলেও সহিংসতা ও বাধা সৃষ্টির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আ. লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, শিগগিরই দলটিকে বিচারের মুখোমুখি করা হবে
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ধারের টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে পাচার হতে যাওয়া ৬০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আসন্ন স্থানীয় ভোটে সহিংসতার শঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে কী ঘটছে, বাংলাদেশ সীমান্তে এত আতঙ্ক কেন?
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কমার পরদিনও সরকারি মূল্যে মিলছে না এলপিজি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাড়ছে রাজনৈতিক হানাহানি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশবিরোধী চুক্তি বাতিল, সংখ্যাগরিষ্ঠ জনগণের দ্বীনী ও অর্থনৈতিক অধিকার আদায়ের দাবিতে প্রতিবাদ সমাবেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)