ফরিদপুরে ‘সবুজ সোনা’ পাট চাষে লাভবান কৃষক
, ১৫ আগস্ট, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
ফরিদপুর সংবাদদাতা:
ফরিদপুরে নতুন জাতের পাট ‘সবুজ সোনা’ চাষ করে বেশ লাভবান হয়েছেন চাষিরা। বেশি উচ্চতা, কম সময় ও জলসহিষ্ণু হওয়ায় এ জাতের পাট চাষ লাভজনক। কৃষকেরা এ পাট চাষ করে ভালো ফলন পাচ্ছেন এবং লাভবান হচ্ছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রমতে, জেলাজুড়ে এ মৌসুমে ৮৬ হাজার ৫০০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। তবে এবার পাটের ফলন ভালো হলেও ব্যয় বেড়েছে বহুগুণ। জেলায় পাট চাষ হয় আবাদি জমির ৭৫ শতাংশের বেশি। এর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত আছেন অন্তত ৫ লক্ষাধিক কৃষক।
সালথা পাট চাষি সমিতির সভাপতি মোক্তার মোল্লা বলেন, নতুন জাতের পাট আবাদ করে বেশ লাভবান। এর উচ্চতা অন্য জাতের চেয়ে বেশি। আবাদ করতে হয় ১০০ দিনের মতো। যা অন্য যে কোনো পাটের চেয়ে তিন থেকে চার সপ্তাহ কম। এটি জলসহিষ্ণু হওয়ায় ক্ষেতে পানি জমে থাকলেও কোনো ক্ষতি হয় না।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খায়ের উদ্দিন মোল্লা বলেন, আমরা বাস্তবে মাঠে দেখেছি ‘সবুজ সোনা’ অন্য তোষা পাটের চেয়ে মান ও ফলনে ভালো। যদিও বীজের সংকট আছে। যে পরিমাণ চাহিদা আছে; সে পরিমাণ বীজের সংকুলান করা কষ্টসাধ্য।
ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ শাহাদুজ্জামান বলেন, এবার পাট পচনের সময় অতি বৃষ্টিপাত হওয়ায় পাটের রং ভালো হবে। এ জন্য বাজারদর সন্তোষজনক হবে। এবারের মৌসুমে ২ লক্ষাধিক মেট্রিক টন পাট উৎপাদন হবে। যার বাজারমূল্যের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ হাজার কোটি টাকার বেশি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আ. লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, শিগগিরই দলটিকে বিচারের মুখোমুখি করা হবে
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ধারের টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে পাচার হতে যাওয়া ৬০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আসন্ন স্থানীয় ভোটে সহিংসতার শঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে কী ঘটছে, বাংলাদেশ সীমান্তে এত আতঙ্ক কেন?
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কমার পরদিনও সরকারি মূল্যে মিলছে না এলপিজি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাড়ছে রাজনৈতিক হানাহানি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশবিরোধী চুক্তি বাতিল, সংখ্যাগরিষ্ঠ জনগণের দ্বীনী ও অর্থনৈতিক অধিকার আদায়ের দাবিতে প্রতিবাদ সমাবেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)