মন্দিরের জন্য রেলওয়ের জমি বরাদ্দে কমিটি বাতিলের দাবিতে আইনী নোটিশ
, ২০ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১৫ আগস্ট, ২০২৫ খ্রি:, ৩১ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর খিলক্ষেত এলাকায় মন্দির নির্মাণের জন্য বাংলাদেশ রেলওয়ের জমি বরাদ্দ কমিটি অবিলম্বে বাতিলের দাবিতে আইনী নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি মেসবাহ উদ্দিন সুমনের পক্ষ থেকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব বরাবর এই আইনী নোটিশ পাঠানো হয়।
নোটিশে সচিব বরাবর বলা হয় যে, খিলক্ষেত এলাকায় বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন জমি মন্দির নির্মাণের জন্য নির্বাচন করতে একটি কমিটি গঠন করা হয়েছে, যা সম্পূর্ণভাবে বেআইনি- ।
প্রামাণ্য তথ্য অনুযায়ী, ০৭/০৭/২০২৫ তারিখে খিলক্ষেত সর্বজনীন দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক জনাব অর্জুন রায় রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার নিকট মন্দির নির্মাণের জন্য স্থায়ী জমি বরাদ্দ চেয়ে আবেদন করেন। এর প্রেক্ষিতে, ২৯/০৭/২০২৫ ও ৩০/০৭/২০২৫ তারিখে রেলপথ মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে খিলক্ষেত এলাকার বাংলাদেশ রেলওয়ের জমি ব্যবস্থাপনা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত বৈঠকসমূহের সিদ্ধান্ত অনুযায়ী, খিলক্ষেত এলাকায় বাংলাদেশ রেলওয়ের জমিতে প্রস্তাবিত মন্দিরের জন্য একটি স্থান চিহ্নিত করার লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি আপনার মন্ত্রণালয়ের ৩০/০৭/২০২৫ তারিখের অফিস আদেশ নং ৫৪.০০.০০০০.০০০.০০৯.১৪.০০১৫.২৫-১৮৩ এর মাধ্যমে গঠিত হয়।
কিন্তু “বাংলাদেশ রেলওয়ে ভূ-সম্পত্তি নীতিমালা, ২০২০”, যা ১৬/০৯/২০২০ তারিখে সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে, তার ধারা ৪৫(খ) তে স্পষ্টভাবে বলা আছে-
“কোনো শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানকে (যেমন-স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ইত্যাদি) রেলভূমি লাইসেন্স/বরাদ্দ দেওয়া যাবে না।”
এ বিধান স্পষ্টভাবে শিক্ষা বা ধর্মীয় প্রতিষ্ঠান- যেমন মন্দিরের জন্য- রেলওয়ের জমি বরাদ্দ বা লাইসেন্স দেয়া নিষিদ্ধ করেছে। অতএব, খিলক্ষেত এলাকায় মন্দির নির্মাণের উদ্দেশ্যে বাংলাদেশ রেলওয়ের জমি নির্বাচনের জন্য কমিটি গঠন করার সিদ্ধান্ত সম্পূর্ণ বেআইনি, নীতিমালার পরিপন্থী এবং কর্তৃত্ববহির্ভূত। এমন কমিটির যেকোনো কার্যক্রম আইনগতভাবে শূন্য ও অবৈধ।
উপরোক্ত প্রেক্ষিতে আপনাকে আনুষ্ঠানিকভাবে জানানো যাচ্ছে যে-
১. ৩০/০৭/২০২৫ তারিখের উল্লিখিত অফিস আদেশ নং ৫৪.০০.০০০০.০০০.০০৯.১৪.০০১৫.২৫-১৮৩ অবিলম্বে বাতিল করে উক্ত কমিটি বিলুপ্ত করতে হবে; এবং
২. “বাংলাদেশ রেলওয়ে ভূ-সম্পত্তি নীতিমালা, ২০২০” এর ধারা ৪৫(খ) লঙ্ঘন করে ভবিষ্যতে কোনো পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকতে হবে।
নোটিশ প্রাপ্তির তারিখ থেকে সাত (৭) দিনের মধ্যে উপরোক্ত দাবি পূরণ করা না হলে যথোপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করার ব্যপারে নোটিশে সতর্ক করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আ. লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, শিগগিরই দলটিকে বিচারের মুখোমুখি করা হবে
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ধারের টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে পাচার হতে যাওয়া ৬০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আসন্ন স্থানীয় ভোটে সহিংসতার শঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে কী ঘটছে, বাংলাদেশ সীমান্তে এত আতঙ্ক কেন?
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কমার পরদিনও সরকারি মূল্যে মিলছে না এলপিজি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাড়ছে রাজনৈতিক হানাহানি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশবিরোধী চুক্তি বাতিল, সংখ্যাগরিষ্ঠ জনগণের দ্বীনী ও অর্থনৈতিক অধিকার আদায়ের দাবিতে প্রতিবাদ সমাবেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












