সীমান্তে আরাকান আর্মি সন্দেহে আটক ২
কক্সবাজার সংবাদদাতা:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সন্দেহভাজন দুই উপজাতি নাগরিককে আটক করেছে বিজিবির মাঠকর্মীরা।
গত রোববার সকাল ১১টার দিকে আটক হওয়া দুজনকে আরাকান আর্মির সদস্য হিসেবে সন্দেহ করা হচ্ছে।
ঘটনাটি ঘটে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিম কুল চেকপোস্ট সংলগ্ন এলাকায়। নিয়মিত তল্লাশির অংশ হিসেবে বিজিবি সদস্যরা তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের গতিবিধি ও আচরণ সন্দেহজনক মনে হওয়ায় আটক করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদে উলাই চাকমা আরাকান আর্মির সহযোগী বলে স্বীকার করেছে।
তাদেরকে প্রচলিত আইনানুযায়ী ব্যবস্থা নিতে নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
উল্লেখ্য, সীমান্ত এলাকায় সম্প্রতি আরাকান আর্মির তৎপরতা বৃদ্ধি পাওয়ায় বিজিবি কঠোর নজরদারি এবং তল্লাশি কার্যক্রম জোরদার করেছে।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।