জুলাই সনদ:
আদালতে প্রশ্ন তোলা যাবে না, আরও যা আছে অঙ্গীকারনামায়
, ২৩ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১৮ আগস্ট, ২০২৫ খ্রি:, ০৩ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
গণ অভ্যুত্থানের পথ বেয়ে রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের ভিত্তিতে তৈরি জুলাই জাতীয় সনদ ‘সাংবিধানিক ও আইনগতভাবে’ কার্যকরের পাশাপাশি তা নিয়ে আদালতে প্রশ্ন তোলার সুযোগ রাখতে চায় না ঐকমত্য কমিশন।
পট পরিবর্তনের পর দীর্ঘ আলাপ-আলোচনার ফসল হিসেবে প্রণয়ন করা এ সনদের ‘পূর্ণাঙ্গ সমন্বিত খসড়ায়’ দলগুলোর কাছে এমন অঙ্গীকার চায় কমিশন।
একই সঙ্গে বিদ্যমান সংবিধান বা অন্য কোনো আইনে ভিন্নতর কিছু থাকলেও এ সনদের বিধান, প্রস্তাব বা সুপারিশ প্রাধান্য পাবে বলে প্রস্তাব করা হয়েছে।
এমন আটটি অঙ্গীকারনামা রেখে গত শনিবার রাজনৈতিক দলগুলোর কাছে সনদের চূড়ান্ত সমন্বিত খসড়া পাঠিয়েছে সংস্কার বিষয়ে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন।
পাশাপাশি এ সনদের যেসব সুপারিশ অবিলম্বে বাস্তবায়নযোগ্য, দেরি না করে সেগুলো পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আগেই বাস্তবায়নের পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে এতে।
আইনি সুরক্ষাসহ এ সনদের পূর্ণ বাস্তবায়নে এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে আগেই অঙ্গীকার চায় রাষ্ট্র সংস্কারে কাজ করে আসা এ কমিশন।
বহুল আলোচিত এ সনদে সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ঐকমত্য কমিশন সংশ্লিষ্টরা সই করবেন।
সনদের এ খসড়া পাওয়ার পর কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, “ঐকমত্য কমিশনের পাঠানো প্রস্তাব দেখে মনে হয়েছে, ওনারা ঐকমত্যের প্রস্তাব না, বিশেষ গোষ্ঠীর প্রস্তাব দিয়েছেন। ”
সনদের খসড়ার সঙ্গে আট দফার অঙ্গীকারনামায় সনদের বৈধতা, প্রয়োজনীয়তা, কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না- এমন প্রস্তাবের বিরোধীতা করেছেন সংলাপে অংশ নেওয়া আরেক বামপন্থি দল বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী) এর প্রধান সমন্বয়ক মাসুদ রানা।
তিনি বলেন, যেকোন বিষয়ে প্রশ্ন তোলার অধিকার জনগণের আছে এবং থাকা উচিত। সেখানে অঙ্গীকারনামায় সনদের বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না বলা হয়েছে- এটা কীভাবে সম্ভব? আমরা সেটা মানতে পারছি না।
সমন্বিত খসড়ায় চার মূলনীতি নিয়ে কমিশনের প্রস্তাবে বলা হয়েছে, সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে ‘সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি’ উল্লেখ থাকবে।
তবে এ নিয়ে পাঁচটি দলের আপত্তি থাকায় তা আবারও নতুন বিতর্ক তৈরি করবে বলে মনে করছেন কয়েকটি দলের নেতারা। তাদের কথায় সনদে স্বাক্ষর করা থেকে বিরত থাকার আভাস মিলেছে।
বর্তমান বাংলাদেশ সংবিধানে রাষ্ট্রের মূলনীতি হিসেবে ‘জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা’ রয়েছে।
চার মূলনীতিতে পরিবর্তন প্রসঙ্গে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেন, আমরা যেটা দিয়েছি, সেখানে পাঁচটি দল ছাড়া সবাই ঐকমত্য পোষণ করেছে। এখানে তো বলা হয়নি বাদ দেওয়া হয়েছে, বলা হয়েছে সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে “সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি” উল্লেখ্য থাকবে।
খসড়ায় চার মূলনীতি নিয়ে কিছু বলা না হওয়ায় কয়েকটি দলের নেতারা বলছেন, আগের চার নীতি বাতিল করা হয়েছে। এ বিষয়ে আপনার বক্তব্য কি? জানতে চাইলে আলী রিয়াজ বলেন, আমরা বাতিলের কথা বলিনি, আমরা বলেছি মূলনীতি অংশে “সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি” উল্লেখ্য থাকবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ আখলাঘি
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদির নিরাপত্তায় ‘যেকোনো পদক্ষেপ’ নেবে পাকিস্তান, হুঁশিয়ারি সেনাবাহিনীর
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রবাসীদের সন্তানদের মিলবে শিক্ষাবৃত্তি: আবেদন শুরু ২৫ অক্টোবর
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়াতে পাঁচ খাতে জোর সরকারের: তিতুমীর
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাবনায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেঘনায় জেগে উঠা চর নিয়ে দখল আতঙ্কে কৃষক
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই ঘটনায় প্রশ্নবিদ্ধ সৌদির বাংলাদেশ মিশন -সৌদি রাষ্ট্রদূতকে ডেকেছে পররাষ্ট্র মন্ত্রণালয়
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপহরণ করে বিক্রি, এরপর সাগরপথে পাচার
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ছেলের ছুরিকাঘাতে আহত বাবাকে বাঁচানো গেলো না
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আগে বিদ্যুৎ বিল আসতো ১ হাজার, এখন প্রিপেইড মিটারে ৩ হাজার
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এখনও মামলা বাণিজ্য!
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












