ঢাকায় ৩ সময়ে ছিনতাইয়ের আশঙ্কা বেশি
-৩ মাসে ১১০৮ আসামি জামিনে মুক্ত
, ২৫ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২০ আগস্ট, ২০২৫ খ্রি:, ০৫ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর অনেক এলাকাতেই পথচারীদের দুশ্চিন্তার একটা বড় কারণ ছিনতাই। বিশেষ করে সন্ধ্যায়, রাতে ও ভোরে এই আশঙ্কা বেশি থাকে। এর মধ্যে সড়কে অপরাধীদের মহড়া, কুপিয়ে জখম ও ধারালো অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুটে নেয়ার বিভিন্ন ঘটনার প্রকাশ পাওয়ার পর জনমনে আতঙ্ক তৈরি করে। এমন একটি পরিস্থিতির মধ্যেও গত তিন মাসে ঢাকায় ছিনতাই মামলার ১ হাজার ১০৮ আসামি জামিনে মুক্তি পেয়েছেন।
পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট একটি সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত মে মাসে ৪২৫ জন, জুনে ৩০৫ জন এবং জুলাইয়ে ৩৭৮ জন ছিনতাই মামলার আসামি জামিনে মুক্তি পেয়েছে ঢাকার আদালত থেকে। তারা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫০টি থানার ১ হাজার ৫৮টি মামলায় আসামি ছিলো।
পুলিশ বলছে, জামিন পাওয়া ব্যক্তিদের মধ্যে কারও সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে। কেউ হাতেনাতে গ্রেপ্তার হয়েছে। আবার তদন্তে নাম আসার পর গ্রেপ্তার হয়েছে অনেকে। ছিনতাইয়ের প্রস্তুতিকালে ও সন্দেহভাজন ছিনতাইকারী হিসেবেও গ্রেপ্তার হয়েছে কেউ কেউ। এমনকি শেষে আদালতে দেওয়া অভিযোগপত্রে নাম রয়েছে, এমন আসামিরও জামিন হয়েছে।
ডিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, অনেক চেষ্টা করে অপরাধী ধরা হচ্ছে, কিন্তু কিছুদিনের মধ্যেই অনেকে জামিনে বেরিয়ে যাচ্ছে। তারপর আবার ছিনতাইয়ে যুক্ত হচ্ছে। ফলে একই অপরাধীর পেছনে বারবার ছুটতে হচ্ছে।
পুলিশ সদর দপ্তরের একটি সূত্র বলছে, মাঠপর্যায়ের সদস্যদের থেকে বিভিন্ন সময় অভিযোগ আসছিল যে জামিনে মুক্ত হয়ে ছিনতাইকারীরা আবার অপরাধে জড়াচ্ছে। এরপর থেকে প্রতি মাসে ছিনতাইয়ের মামলাগুলো বিশেষভাবে তদারক করা হচ্ছিল। মামলা ও গ্রেপ্তারের পাশাপাশি জামিনের হিসাবও রাখতে শুরু করে পুলিশ। তাতে উল্লেখযোগ্য সংখ্যক আসামির জামিনে বেরিয়ে আসার বিষয়টি উঠে আসে।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, ছিনতাইকালে হাতেনাতে ধরা হলে অথবা পুরোনো আরও মামলা থাকলে সাধারণত সেসব আসামির জামিন হয় না। তবে সন্দেহভাজন হিসেবে যারা গ্রেপ্তার হয়, তাদের তো বছরের পর বছর আটকে রাখা যায় না। বেশিরভাগ ক্ষেত্রে পাঁচ-ছয় মাস পর তাদের জামিন হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোজতবা খামেনি তার বাবার জানাজায় যোগ দিলে ইসরাইল গুপ্তহত্যা করতে পারে
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টেকনাফে অপহরণ-মানবপাচার রোধে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১০০ উপজেলা ও পৌরসভায় জুলাই পদযাত্রা করবে এনসিপি: সারজিস
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভিক্ষুক সেজে মা-ছেলে আশ্রয় নেন বৃদ্ধার ঘরে, কুপিয়ে সর্বস্ব লুটে নেয়ার চেষ্টা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামালপুরে ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন ২০২৬ সালের ১০০ পরীক্ষার্থী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, শিগগিরই দলটিকে বিচারের মুখোমুখি করা হবে
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












