ম খা আলমগীরের পেটে পদ্মা ব্যাংক, মিলল আরও চাঞ্চল্যকর তথ্য
, ২৫ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২০ আগস্ট, ২০২৫ খ্রি:, ০৫ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতা ড. মহীউদ্দীন খান আলমগীর ওরফে মখা আলমগীরের বিরুদ্ধে দুর্নীতি, ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের চাঞ্চল্যকর তথ্য পেয়েছে বিএফআইইউ।
ফারমার্স থেকে নাম বদলে হয় পদ্মা ব্যাংক। সেই ব্যাংক লুটের এক নম্বর কারিগর ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ড. মহীউদ্দীন খান (মখা) আলমগীর। তিনি ব্যাংকটির চেয়ারম্যান থাকার সময়ে প্রায় ৩৩০০ কোটি টাকা লুট হয়। তার সহযোগী বাবুল চিশতির মাধ্যমে লুট হয় আরও প্রায় ১৭০০ কোটি টাকা। এভাবেই পদ্মা ব্যাংকের প্রায় ৫ হাজার কোটি টাকা হাওয়া হয়ে যায়। বর্তমানে ব্যাংকটির মন্দমানের খেলাপি ঋণ প্রায় ৮৬ শতাংশ। এর মধ্যে বাবুল চিশতির সাজা হলেও ধরাছোঁয়ার বাইরে মখা আলমগীর। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় তার বিরুদ্ধে তদন্ত করা দূরে থাক, ভয়ে কেউ কথা বলারও সাহস পাননি।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রতিবেদন, পদ্মা ব্যাংকের প্রতিবেদন ও অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য। একটি সূত্রের দাবি, বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মখা আলমগীর।
খাতসংশ্লিষ্টরা বলছেন, পদ্মা ব্যাংকের ওপর এখন ফরেনসিক অডিট করা জরুরি। তাহলেই বেরিয়ে আসবে অচল ও মৃতপ্রায় ব্যাংকটিতে লুটপাটের পুরো চিত্র।
সংস্থাটির সর্বশেষ তদন্তে দেখা গেছে, তার নিজের নামে, স্ত্রী সিতারা আলমগীরের নামে এবং পরিবারের নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের নামে খোলা ৩৩টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মোট ৩৯৮ কোটি ৯১ লাখ টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে ২০০ কোটি ৬৩ লাখ টাকা জমা হয়েছে এবং ১৯৭ কোটি ৮৮ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। বর্তমানে অ্যাকাউন্টগুলোতে অবশিষ্ট আছে মাত্র ২ কোটি ৮২ লাখ টাকা। আদালতের নির্দেশে এসব অ্যাকাউন্ট পুনরায় স্থগিত করা হয়েছে।
প্রসঙ্গত, মাহবুবুল হক চিশতি ওরফে বাবুল চিশতি ও তার ছেলে রাশেদুল হক চিশতিকে ব্যাংকটির প্রায় ১৬০ কোটি টাকা আত্মসাতের মাধ্যমে পাচারের অভিযোগে ১২ বছর কারাদ- দেয় আদালত।
সার্বিক বিষয়ে জানতে চাইলে পদ্মা ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শওকত আলী খান জানান, বাংলাদেশ ব্যাংকের কাছে পদ্মা ব্যাংকের বিষয়ে একটি সহযোগিতা চাওয়া হয়েছে। তবে এ মুহূর্তে ব্যাংকের অনাবশ্যক ব্যয় কমিয়ে আনা এবং খেলাপি ঋণ আদায় থেকে আমানতকারীদের কিছু কিছু অর্থ ফেরত দেওয়ার চেষ্টা অব্যাহত আছে। সার্বিক বিষয়ে একটি সমাধানের চেষ্টা চলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোজতবা খামেনি তার বাবার জানাজায় যোগ দিলে ইসরাইল গুপ্তহত্যা করতে পারে
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টেকনাফে অপহরণ-মানবপাচার রোধে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১০০ উপজেলা ও পৌরসভায় জুলাই পদযাত্রা করবে এনসিপি: সারজিস
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভিক্ষুক সেজে মা-ছেলে আশ্রয় নেন বৃদ্ধার ঘরে, কুপিয়ে সর্বস্ব লুটে নেয়ার চেষ্টা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামালপুরে ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন ২০২৬ সালের ১০০ পরীক্ষার্থী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












