করপোরেট অপকৌশলে অস্থির চালের বাজার
, ২৫ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২০ আগস্ট, ২০২৫ খ্রি:, ০৫ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশে রেকর্ড উৎপাদন, মজুত এবং আন্তর্জাতিক বাজারে দরপতন- সব মিলিয়ে চালের দাম কমার কথা। কিন্তু বাস্তবে ঘটছে উল্টো। দাম বাড়ছে লাগামছাড়া হারে। চালের বাজার প্রায় পুরোপুরি করপোরেট কোম্পানির নিয়ন্ত্রণে চলে যাওয়ায় এটি ঘটছে। বাজার বিশ্লেষক ও ব্যবসায়ীরা বলছেন, অস্বাভাবিক এ পরিস্থিতি শুধু ভোক্তাকে নয়, শেষ সময়ে এসে সরকারকেও বড় ধরনের সংকটে ফেলতে পারে।
এ অবস্থায় ভোক্তারা এক প্রকার অসহায়। কারণ শুধু বাজার নয়, করপোরেট প্রতিষ্ঠানগুলো এখন উৎপাদন ব্যবস্থার ওপরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। মাঠপর্যায়ের মিলার ও পাইকারি ব্যবসায়ীরা বলছেন, বড় কোম্পানিগুলো পরিকল্পিতভাবে কৃত্রিম সংকট তৈরি করে চালের দাম বাড়িয়ে চলেছে। এতে একদিকে যেমন ভোক্তা ঠকছে, অন্যদিকে সরকারও হারাচ্ছে বাজার নিয়ন্ত্রণের সক্ষমতা।
ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এসএম নাজের হোসাইন বলেন, করপোরেট কোম্পানিগুলো কেজিপ্রতি চালের দাম মাত্র এক টাকা বাড়ালেই দিনে ১০ কোটির বেশি অতিরিক্ত লাভ তুলতে পারে। বাস্তবে তারা কেজিতে ২০ টাকা পর্যন্ত বেশি নিচ্ছে। দেশের ভোগ্যপণ্যের প্রায় সব খাতই করপোরেটদের কবজায় চলে যাচ্ছে। শুধু চাল নয়; ডাল, মসলা, আটা- সবকিছুই তারা নিয়ন্ত্রণ করছে।
এসএম নাজের হোসাইন আশঙ্কা প্রকাশ করে বলেন, করপোরেট কোম্পানিগুলো এখন কৃষকদের কাছ থেকে বড় আকারে জমি লিজ নিয়ে নিজেরাই ধান আবাদ শুরু করেছে। এতে উৎপাদন বাড়লেও ভবিষ্যতে তারা পুরো উৎপাদন প্রক্রিয়াও নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারে। জমি, গুদাম ও বাজার- সবই চলে গেলে বাজারের ওপর সরকারের নিয়ন্ত্রণ কার্যত শূন্য হয়ে যাবে।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, সরকারের এ নীরবতা রহস্যজনক। অনেকেই বলছেন, বাণিজ্য উপদেষ্টার নিজস্ব করপোরেট চাল ব্যবসা থাকায় ভোক্তার স্বার্থরক্ষায় তিনি নিরপেক্ষ ভূমিকা পালন করেননি।
রাজধানীর বাবুবাজারের চাল ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন, চালের বাজার এখন আর চাতাল মালিকদের হাতে নেই। করপোরেট হাউসগুলোই সব নিয়ন্ত্রণ করছে।
এ ব্যবসায়ী অভিযোগ করেন, ঈদের আগ মুহূর্তে করপোরেট কোম্পানিগুলো অর্ডার নেওয়া বন্ধ করে দেয়। ঈদের পর আবার বাজারে বস্তাপ্রতি ৩৫০ থেকে ৫০০ টাকা দাম বাড়িয়ে চাল সরবরাহ করে। এটি স্পষ্ট ‘কৃত্রিম সংকট’।
চালের দাম বৃদ্ধির পেছনে করপোরেট কোম্পানিগুলোর দায় অস্বীকার করে নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম স্বপন বলেন, দেশে এখনো আমরা চাল উৎপাদনে পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ নই। সরকার সময়মতো আমদানির অনুমতি না দেওয়ায় বাজারে ঘাটতি তৈরি হয়।
তিনি আশা প্রকাশ করে বলেন, নতুন করে আমদানি করা চাল বাজারে এলে দাম কমে আসবে।
তবে বাজার বিশ্লেষকরা বলছেন, শুধু আমদানি নয়, করপোরেট হাউসগুলো নিয়ন্ত্রণেও সরকারকে হস্তক্ষেপ করতে হবে। অন্যথায় বাজার ও ভোক্তা- দুই করপোরেটদের হাতে জিম্মি হয়ে পড়বে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নতুন কারা মহাপরিদর্শকের দায়িত্ব গ্রহণ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হুতিদের হামলার জবাব দেয়ার পথ খুঁজছে সৌদি আরব, সামনে কঠিন সমীকরণ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চকবাজারে মার্কেটের আগুন ছড়াল পাশের ভবনেও, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজীপুরে ৬ সিএনজি স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন, ২ কোটি টাকা জরিমানা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী পুলিশি হেফাজতে, পেশোয়ারে বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফেসবুকে চাকু-পিস্তল হাতে ভিডিও, ‘সুইট গ্রুপের’ প্রধানসহ গ্রেপ্তার ২
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯১৫ মামলা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পরকীয়ার অপবাদে প্রবাসীর স্ত্রীর চুল কাটলো দুই যুবক, ভিডিও ভাইরাল
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির আভাস, বিশ্ববাজারে কমল তেলের দাম
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রীর সময় পেলেই ঘোষণা হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের তারিখ
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












