সিজার করে বোরকা পরে পালানোর সময় ধরা খেল ৮ম শ্রেণি পাস যুবক
রংপুর সংবাদদাতা:
রংপুর নগরীর ধাপ এলাকায় লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র ছাড়াই পরিচালিত বেসরকারি ইউনাইটেড হাসপাতালে অভিযান চালিয়ে এক ভুয়া চিকিৎসককে হাতেনাতে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রশান্ত নামের অষ্টম শ্রেণি পাস ওই যুবক অপারেশন থিয়েটারে এক প্রসূতির সিজার করছিলো। পরে বোরকা পরে পালানোর চেষ্টা করলেও সে ব্যর্থ হয়। আদালত তাকে তিন মাসের কারাদ- দিয়েছে। একই সঙ্গে হাসপাতালের মালিককে জরিমানা করা হয়েছে।
গত বুধবার (৩রা সেপ্টেম্বর) রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান মিশু ও সিভিল সার্জন ডা. শাহীন সুলতানার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার বাসিন্দা ময়না বেগম (২৬) নামে এক প্রসূতিকে সন্তান প্রসবের জন্য বুধবার সকালে ওই হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই তার সিজারিয়ান অপারেশন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত হাসপাতালে অভিযান চালালে চাঞ্চল্যকর এই ঘটনা সামনে আসে।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।