নিজস্ব প্রতিবেদক:
দেশে বর্তমানে বাণিজ্যিক বিরোধ সম্পর্কিত প্রায় ৪০ লাখ মামলা অমীমাংসিত অবস্থায় রয়েছে। মামলা নিষ্পত্তির দীর্ঘসূত্রতা বিদেশি বিনিয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং স্থানীয় ব্যবসা বাণিজ্যের গতি কমিয়ে দিচ্ছে। এ পরিস্থিতি উত্তরণের জন্য আলাদা ‘কমার্শিয়াল কোর্ট’ স্থাপন ও ২০০১ সালের আরবিট্রেশন আইন সংস্কারের ওপর জোর দিয়েছেন ব্যবসায়ী ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘ব্যবসায় বিরোধ নিষ্পত্তি ও চুক্তি প্রয়োগ কার্যক্রমের অগ্রগতি’ শীর্ষক সেমিনারে এসব বিষয় বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন সংশোধন করে ব্যাটারিচালিত রিকশার জন্য খসড়া নীতিমালা তৈরির প্রতিবাদ এবং বিআরটিএ-এর অধীনে একটি সমন্বিত নীতিমালার দাবিতে সংবাদ সম্মেলন করেছে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ।
দাবি আদায়ে আগামী ১৬ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে ও মিছিল এবং আগামী ২৬ সেপ্টেম্বর দেশের সকল বিভাগীয় শহর ও প্রধান প্রাধান জেলায় সমাবেশ, বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে পরিষদের নে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
একদল মুক্তিযুদ্ধ বিক্রি করে সুবিধা নিয়েছে, আরেকদল চব্বিশ দিয়ে আখের গোছাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর একটি হোটেলে জুলাই অভ্যুত্থান নিয়ে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এমন মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, বিএনপি জুলাই অভ্যুত্থানের কোনো কৃতিত্বের দাবিদার নয়, বরং এটি বাংলাদেশের মানুষের কৃতিত্ব। তিনি আরও বলেন, অতীত নিয়ে আলোচনা করে সময়ক্ষেপণ করার কোনো মানে হয় না।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পণ্যে বৈচিত্র্য আনার মাধ্যমে দেশের রফতানি আয় বাড়াতে দীর্ঘদিন ধরে নানা ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু বাস্তবে এসব উদ্যোগ তেমন কাজে আসেনি। বরং রফতানিতে হিমায়িত খাদ্য, পাট ও চামড়া খাতের অবদান ক্রমেই আরো হ্রাস পেয়েছে। এর বিপরীতে রফতানিতে তৈরি পোশাক খাতের আধিপত্য প্রবল হয়েছে। এ খাতের ওপর ভর করে দেশের রফতানি আয়ও অনেক বেড়েছে।
বাংলাদেশের পোশাক রফতানির প্রধান গন্তব্য ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের বাজার। ফলে বাজার নিয়ন্ত্রণকারী দেশগুলো রাজনৈতিক বা কূটনৈতিক বার্তা দেয়ার কৌশল হিসেবে এ নির্ভরতাকে ব্যবহা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের বিভিন্ন আদালতে ২৩২টি বিচারকের পদ সৃজনে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারক ড. সৈয়দ রেফাত আহমেদের আদেশক্রমে ও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস গঠন বিধিমালা, ২০২৫-এর বিধি ৫ অনুসারে বিচারিক পদ সৃজন বিষয়ে গঠিত কমিটির সভা সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আপিল বিভাগের কর্মে জ্যেষ্ঠ বিচারক আশফাকুল ইসলাম।
সভায় সিদ্ধান্ত হয়- শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের জন্য জ বাকি অংশ পড়ুন...
আলোচনার বিষয়:
১.সাইয়্যিদুনা হযরত ইমামুল হাদী ’আশার আলাইহিস সালাম
২.সিবত্বতু রসূল হযরত উম্মু কুলসুম আলাইহাস সালাম
৩.হযরত ওয়ালিদাইনিশ শরীফাইন আলাইহিমাস সালাম, সাইয়্যিদুনা হযরত আন্ নূরুর রবি’ আলাইহিস সালাম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর আদাবরে কিশোর গ্যাংয়ের হামলায় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। গত সোমবার রাত ১১টার দিকে আদাবরের সুনিবিড় হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন গ্যাংয়ের ১০২ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাকারিয়া গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত সবাই স্থানীয় বিভিন্ন কিশোর গ্যাংয়ের সদস্য। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে সুনিবিড় হাউজিং এলাকার একট বাকি অংশ পড়ুন...
নীলফামারী সংবাদদাতা:
নীলফামারীর উত্তরা ইপিজেডে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই শ্রমিকের নাম হাবিব ইসলাম (৩২)। তিনি নীলফামারী সদরের সংগলশী ইউনিয়নের কাজীরহাটের দুলাল হোসেনের ছেলে ও ইপিজেডের ভেনচুরা লেদার ম্যানুফ্যাকচারিং কোম্পানির শ্রমিক।
আন্দোলনকারী শ্রমিকেরা জানান, উত্তরা ইপিজেডে অবস্থিত এভারগ্রীন নামে একটি কোম্পানিতে শ্রমিক ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবিতে দুই দিন ধরে আন্দোলন করে আসছেন ইপিজেডের শ্রমিকেরা। গতকাল সোমবার রাতে হঠ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রায়ত্ত যাত্রীবাহী ট্রেনে চাহিদার তুলনায় আসন কম। তাই যাত্রীরা টিকিট না পাওয়ার অভিযোগ করেন। রেলে লোকোমোটিভ ও কোচ সংকট বহুদিনের। বিদ্যমান ইঞ্জিন ও বগির বেশির ভাগই মেয়াদোত্তীর্ণ। অপ্রতুল মেরামতের ব্যবস্থা। কারখানায় একদিকে দক্ষ জনবলের অভাব, অন্যদিকে বরাদ্দের ঘাটতি। নেই পর্যাপ্ত যন্ত্রাংশ।
বহুদিন ধরেই চলছে এমন দুরবস্থা। অথচ আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে রেলের উন্নয়নে বিভিন্ন প্রকল্পের আওতায় এক লাখ কোটি টাকার বেশি খরচ করা হয়েছে। এর বেশির ভাগই ছিল বিদেশি ঋণ। অথচ সাম্প্রতিক বছরগুলোয় দেখা গেছে, র বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জুলাই আন্দোলন দমনে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় প্রতিরাতে কোর কমিটির বৈঠক হতো। কোর কমিটির একটি বৈঠকে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের আটকের বিষয়ে সিদ্ধান্ত হয়। তাদেরকে তুলে আনার প্রস্তাবটি ডিজিএফআইয়ের ছিলো বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাজসাক্ষ্য দিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।
তিনি বলেন, ‘কোর কমিটির এই সিদ্ধান্তের প্রেক্ষিতে ডিজিএফআই এবং সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদকে তাদের আটক করার দায়িত্ব প্রদান করা হয়। পরবর্তীতে তাদেরকে আটক করে ডিবি হেফাজতে নেয়া হয় বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে প্রায় ৩৮ হাজার কোটি টাকা লুট করেছে এস আলম গ্রুপ। বিপুল এই অর্থ বেনামি ঋণের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়, যার মূল সুবিধাভোগী ছিলো গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম। এসব অর্থের বড় অংশ এরই মধ্যে পাচার হয়ে গেছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আবদুল মান্নান। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ভার্চুয়ালি অংশ নেন।
আবদুল মান্নান বলেন, তিনটি পৃথক অডিট নিশ্চিত হয়েছে যে এ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সেনাবাহিনীর দুজন কর্মকর্তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেয়া হয়েছে। এছাড়া শীর্ষপর্যায়ের কয়েকটি পদে রদবদল করা হয়েছে। গত সোমবার (১ সেপ্টেম্বর) রাতে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বদলির অংশ হিসেবে বগুড়ার এরিয়া কমান্ডার ও জিওসি মেজর জেনারেল আসাদুল হককে নবম পদাতিক ডিভিশনের জিওসি ও সাভারের এরিয়া কমান্ডার হিসেবে বদলি করা হয়েছে। এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পদাতিক প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে বগুড়ার জিওসি করা হয়েছ বাকি অংশ পড়ুন...












