দেশে আ.লীগকে ফেরাতে ভারতের ‘নতুন ছক’
, ১৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ রবি’, ১৩৯৩ শামসী সন , ০৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৩ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
যেকোনো মূল্যে ত্রিদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে চায় আওয়ামী লীগ। শেখ হাসিনাকে দেশে ফেরাতে দফায় দফায় পরিকল্পনা সাজানো হচ্ছে। এ মিশনে এবার সরাসরি যুক্ত হয়েছে ভারত।
ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতী সরকারের ওপর চাপ বাড়াতে গত শনিবার দিল্লিতে একটি সেমিনারের আয়োজন করেছে থিংকট্যাংক গ্লোবাল স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিফেন্স নিউজ। কূটনৈতিক সূত্র জানিয়েছে, ওই সেমিনারের মূল উদ্দেশ্য হচ্ছে বিশ্বে বাংলাদেশের ভাবমর্যাদা ক্ষুণœ করা এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের পক্ষে জনমত তৈরি করা।
জানা গেছে, সেমিনারে ভারতের সামরিক কর্মকর্তা, বেসামরিক আমলা ও বিভিন্ন থিংকট্যাংকের প্রতিনিধি ছাড়াও চারজন বাংলাদেশি অংশ নেবেন। তারা হলো- সাংবাদিক সৈয়দ বদরুল হাসান, লেখক-শিক্ষাবিদ ড. আবুল হাসনাত মিল্টন, জুলাই বিপ্লবের পর পালিয়ে যাওয়া সাবেক রাষ্ট্রদূত হাউ আল রশিদ এবং ব্যারিস্টার তানিয়া আমির।
কূটনৈতিক মহল মনে করছে, ভারতের ‘ডিপ স্টেট’ এবার সরাসরি বাংলাদেশি রিসোর্স ব্যবহার করছে যাতে প্রপাগান্ডা আরও কার্যকর হয়।
সেমিনারের কনসেপ্ট নোটে বলা হয়েছে- ১৯৭১ সালের স্বাধীনতার পর থেকে ভারত-বাংলাদেশ সম্পর্ক অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সামরিক দিক থেকে গভীর। তবে বর্তমান পরিস্থিতি নাকি বিশেষ সন্ধিক্ষণে দাঁড় করিয়েছে দুই দেশকে। ভারতের সশস্ত্র বাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ তো দাবি করেছেন, ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধের সূচনা হতে পারে বাংলাদেশ থেকে, তাই বাংলাদেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলা চৌধুরী মন্তব্য করেন- ভারত সেমিনারের নামে এসব মিথ্যা প্রচারণা চালিয়ে বাংলাদেশের ওপর চাপ বাড়াতে চাইছে। এর মূল উদ্দেশ্য আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)