অস্বস্তি বাজারে:
সবজি কিনতেই পকেট ফাঁকা
, ১২ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ রবি’, ১৩৯৩ শামসী সন , ০৬ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২১ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর সবজির বাজারে ক্রেতারা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। সবার মুখে একটাই কথা, স্বস্তি নেই বাজারে, সবজি কিনতেই পকেট ফাঁকা!
গত তিন মাস ধরে সবজির দাম ধারাবাহিকভাবে বাড়ছে। বিশেষ করে বরবটি, করলা ও কাঁচা মরিচের দাম প্রতি কেজিতে শতক অতিক্রম করেছে। অন্যান্য সবজির দামও মূলত ৮০ থেকে ১০০ টাকার নিচে নেই।
গতকাল জুমুয়াবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ঢেঁড়স বিক্রি হচ্ছে ৮০ টাকায়, প্রতি কেজি পটল ৮০ টাকা, প্রতি কেজি মুলা ৮০ টাকা, প্রতি কজি পেঁপে ৩০ টাকা, বেগুন (গোল) প্রতি কেজি ১০০ টাকা, বেগুন (লম্বা) প্রতি কেজি ৬০ টাকা, ঝিঙ্গা প্রতি কেজি ১০০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা, ধন্দুল প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া, প্রতিকেজি বরবটি ১০০ টাকা, করলা প্রতি কেজি ১০০ টাকা, শসা প্রতি কেজি ৮০ টাকা, টমেটো প্রতি কেজি ১৪০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ২০০ টাকা, কঁচু প্রতি কেজি ৫০ টাকা, আলু প্রতি কেজি ২৫ টাকা, কঁচুর লতি প্রতি কেজি ৬০ টাকা, কাঁকরোল প্রতি কেজি ৮০ টাকা, গাজর প্রতি কেজি ৮০ টাকা এবং মিষ্টি কুমড়া প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
মালিবাগ বাজারের এক সবজি বিক্রেতা বলেন, সবজির দাম বাড়তি থাকায় আমাদেরও ব্যবসা কমে গেছে। যে ক্রেতা আগে এক কেজি করে সবজি কিনতেন, তিনি এখন আধা কেজি করে সবজি কিনছেন। বলতে গেলে আধা কেজি করে সবজি কেনা ক্রেতার সংখ্যায় এখন বেশি। আগে যেখানে সারা দিনে এক আইটেম সবজি ২০ কেজি বিক্রি করতাম, এখন সেই সবজি সারাদিনে বিক্রি হয় ৫ কেজি। ফলে আমাদের ব্যবসাও আগের চেয়ে কমে গেছে।
বেসরকারি চাকরিজীবী এক মধ্যবিত্ত জানান, দাম এত বেশি, সাধারণ ক্রেতাদের জন্য সবজি কেনা খুবই কঠিন। আধা কেজি করেও কিনতে হচ্ছে।
এতে সাধারণ মানুষ বিশেষত মধ্যবিত্ত ও নিম্নআয়ের ক্রেতারা চরম প্রভাবিত হচ্ছেন। বাজারে এই ধরনের অমূল্যতা দীর্ঘ সময় ধরে থাকলে ক্রেতাদের দৈনন্দিন জীবনযাত্রায় বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কুকুরের আতঙ্কে বন্ধ স্কুল, এক রাতেই কুকুরের কামড়ে আহত ১০
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বকেয়া বেতন নয়, কারখানা বিক্রির কথা শুনে সড়কে শ্রমিকরা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফিটনেসবিহীন লঞ্চে ঝুঁকি নিয়েই যাত্রী পারাপার
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দক্ষিণ সিটিতে উত্তরের রিকশা চলবে না -ডিএসসিসি প্রশাসক
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এলএনজিবাহী কার্গো আসেনি: বন্ধ এক্সিলারেট টার্মিনাল, কমেছে গ্যাস সরবরাহ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র ১২ রবীউল আউওয়াল শরীফ উপলক্ষে জাতীয় কর্মসূচি গ্রহণ করেছে সরকার
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে খেলাপি ঋণের পাহাড় -বাড়লো ৬০০০ কোটি টাকা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামীকাল শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নোটিশ ছাড়াই হাসপাতালের সরঞ্জাম সরিয়ে নেয়ার অভিযোগ, স্থানীয়দের বাধা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মাদক নিরাময় কেন্দ্র থেকে পালিয়েছে ৩০ রোগী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাতক্ষীরায় গ্রামীণ ব্যাংকের সাবেক তিন কর্মকর্তার ৩০ বছর কারাদণ্ড
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘প্রবাসী কার্ড’ এটিএম কার্ডের মতো ব্যবহার করা যাবে: প্রতিমন্ত্রী নুর
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)