নিজস্ব সংবাদদাতা:
চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে প্রায় ৩০ হাজার কোটি টাকা কেটে নেওয়া হচ্ছে। প্রকল্প বাস্তবায়িত না হওয়ায় প্রতিবারের মতো এবারও এই কাটছাঁটের উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয়ে সংশোধিত এডিপির খসড়া চূড়ান্ত তৈরি নিয়ে একাধিক বৈঠক হয়েছে। শিগগিরই খসড়া চূড়ান্ত করা হবে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের সংশোধিত এডিপির আকার হতে পারে ২ লাখ কোটি টাকা। চলতি অর্থবছরের জন্য ২ লাখ ৩০ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নেওয়া হয়েছিল। এর ম বাকি অংশ পড়ুন...
লালমনিরহাট সংবাদাদতা:
পাটগ্রাম উপজেলায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে জিরোলাইনের পাশে একটি রিং ব্রিজ নির্মাণের চেষ্টা চালায় ভারতীয় হানাদার সীমান্ত বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় নির্মাণকাজ বন্ধ করে বিএসএফ।
গত জুমুয়াবার দুপুরে উপজেলার ধবলসুতি বিজিবি ক্যাম্পসংলগ্ন সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
বিজিবির বাধায় সীমান্তের ওই অংশে বিএসএফের সেতু নির্মাণ বন্ধ থাকলেও নির্মাণকাজের জন্য আনা বিভিন্ন সামগ্রী এখনো ঘটনাস্থলে রয়ে গেছে। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
বিজিবি জানায়, ধবলসুতি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চাহিদাপত্র প্রেরণ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রাথমিকভাবে ৬৮ হাজার শূন্য পদে নিয়োগের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির প্রশাসন বিভাগের একজন কর্মকর্তা।
এনটিআরসিএর জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয় যাচাই-বাছাই শেষে চাহিদাপত্র অনুমোদন করবে। এরপর সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করা হবে।
এর আগে ২০২৫ সালের ১৭ জুনে ১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সংঘাত পর্যবেক্ষণ সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা (এসিএলইডি) জানিয়েছে, ২০২৫ সালের ২০ জানুয়ারি ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে তার প্রশাসন বিশ্বের অন্তত সাতটি দেশে সরাসরি বা অংশীদার হয়ে ৬২২ বার বোমা হামলা চালিয়েছে। সবশেষ গত জুমুয়াবার দিবাগত রাত থেকে ভেনেজুয়েলার ভূখ-ে সরাসরি হামলা করেছে যুক্তরাষ্ট্র।
সিরিয়া : গত ডিসেম্বরে সিরিয়ায় আইএসের তথাকথিত ৭০টি অবস্থানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। পালমিরায় মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়।
ইরান : গত ২২ জুন ইরানের তিনটি গু বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে মোবাইল ব্যবসা-সংক্রান্ত সব দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। মোবাইল আমদানিতে করহার কমানো, এনওসি প্রক্রিয়া সহজীকরণ, আটক ব্যবসায়ীদের মুক্তি ও মামলা প্রত্যাহারসহ একাধিক দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।
গতকাল জুমুয়াবার সংগঠনটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শামীম মোল্লা এ তথ্য জানান।
শামীম মোল্লা বলেন, মোবাইল ব্যবসায়ীদের প্র বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার দাপটে রাজধানী ঢাকায় শীতের তীব্রতা বেড়েছে। গতকাল জুমুয়াবার ভোর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়ে রাজধানীর বিভিন্ন এলাকা। কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে।
ভোর ও সকালের দিকে কুয়াশার ঘনত্ব বেশি থাকায় অনেক এলাকায় দৃশ্যমানতা কমে যায়। এ কারণে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। বিশেষ করে চালকদের বাড়তি সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে হচ্ছে। কোথাও কোথাও ধীরগতিতে যান চলাচলের খবর পাওয়া গেছে।
ছুটির দিন হওয়ায় অন্য দিনের তুলনায় রাস্তায় মানুষের চলাচল বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার কেন্দ্রবিন্দু নবম জাতীয় পে-স্কেল সভা অনুষ্ঠিত হয়নি। কারণ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত সাধারণ ছুটি। এই সভা স্থগিত হওয়ায় নতুন তারিখ দ্রুত নির্ধারণ করে সদস্যদের জানানো হবে, জানিয়েছে কমিশন সূত্র।
অন্তর্র্বতী সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় বেতন কমিশন-২০২৫ গঠন করেছে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে। গত ২৭ জুলাই প্রজ্ঞাপন জারি করে সরকার কমিশন গঠন করে। কমিশনের প্রথম সভা থেকে ছয় মাসের মধ্যে সরকারের কাছে একটি বাকি অংশ পড়ুন...
রাজশাহী সংবাদাদতা:
পুলিশ কনস্টেবল স্বামীর ইউনিফর্ম পরে টিকটক ভিডিও করে বেড়াচ্ছে সীমা নামের এক নারী। বিষয়টি পুলিশের নজরে আসার পর ওই নারীর স্বামী রাজশাহীর পুলিশ কনস্টেবল সাইফুজ্জামানকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার ড. জিল্লুর এই আদেশ দিয়েছে।
সাইফুজ্জামান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা থানায় কর্মরত ছিলেন।
কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী জানান, তিনি খবর পান, কনস্টেবল সাইফুজ্জামান বিয়ে না করে সীমা নামের এক নারীকে নিয়ে একই বাসায় বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পবিত্র রমজান মাসে আসতে আরো দেড় মাস বাকি। এরইমধ্যে দেশের বাজারে বাড়তে শুরু করছে চিনি ও চালের দাম। সাধারণ ক্রেতারা বলছে, এখনই দাম বাড়তে শুরু করলে রোজার মাসে কী অবস্থা হবে সেটা বলার বাকি রাখে না।
বিক্রেতারা বলছেন, সম্প্রতি চিনির দাম বাড়তে শুরু করছে কিন্তু বিগত কয়েক মাস ধরে চিনির দাম স্থিতিশীল ছিল। এখন খোলা ও মোড়কজাত উভয় ধরনের চিনির দাম কেজিপ্রতি ১০ টাকা করে বেড়েছে।
গতকাল জুমুয়াবার রাজধানীর কারওয়ানবাজার ও নিউমার্কেটসহ গুরুত্বপূর্ণ বাজারগুলোতে ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, খোলা ও মোড়কজাত চিনির দা বাকি অংশ পড়ুন...
কুমিল্লা সংবাদাদতা:
নির্বাচনে প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করে কুমিল্লা-৪ আসনের প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত বলেছে, প্রশাসন মনে হয় বিএনপির দিকে ঝুঁকে গিয়েছে। প্রশাসনের যে দ্বিচারিতামূলক আচরণ, সেটি নিরপেক্ষ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন কতটা হতে পারে -সেটি নিয়ে আমরা শঙ্কা প্রকাশ করছি।
গতকাল জুমুয়াবার কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। যাচাই বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা হাসনাতের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা কর বাকি অংশ পড়ুন...












