বিনামূল্যের সরকারি বই ১০ থেকে ২৫ হাজার টাকায় বিক্রির অভিযোগ
প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য সরকারের দেয়া বিনামূল্যের পাঠ্যবই টাকার বিনিময়ে বিক্রির অভিযোগ উঠেছে। কিন্ডারগার্টেনে এসব বই সরবরাহের ক্ষেত্রে ১০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত ঘুষ নেয়ার অভিযোগ তুলেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালকরা। টাকা না দিলে নানা অজুহাতে বই সরবরাহে বিলম্ব করা হয় বলেও দাবি তাদের।
, ২০ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৭ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৬ জুলাই, ২০২৬ খ্রি:, ২২ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে দেবীগঞ্জ উপজেলায় ১৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তালিকাভুক্ত ৩৫টি কিন্ডারগার্টেনে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ১ লাখ ৪০ হাজার ১৫৪টি পাঠ্যবই বিতরণ করা হয়েছে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ২৩ হাজার ১৭৬ জন এবং কিন্ডারগার্টেনে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৮ হাজার।
ভুক্তভোগী শিক্ষকদের অভিযোগ, জানুয়ারি মাসে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে না পারলে অনেক শিশু বিদ্যালয়ে আসতে চায় না। ফলে শিক্ষার্থীদের স্বার্থে বাধ্য হয়ে তারা অর্থের বিনিময়ে বই সংগ্রহ করেছেন। প্রতি বছর এভাবে অতিরিক্ত অর্থ ব্যয় করতে গিয়ে অনেক প্রতিষ্ঠান আর্থিক সংকটে পড়ছে।
উপজেলার ভাউলাগঞ্জ আলহেরা ইসলামী কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, '২০০৪ সালে অনুমোদনের পর ২০২০ সাল পর্যন্ত ভালোভাবে আমাদের কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। উপজেলা শিক্ষা অফিস থেকে আগে শুধু পরিবহন খরচ দিয়ে বই নিয়ে আসা হতো। এরপর থেকে টাকা ছাড়া আর বই দেয়া হচ্ছে না। আগে যেখানে অফিসের চাহিদা অনুযায়ী ৫ থেকে ৭ হাজার টাকা দেয়া হতো, এখন সেখানে মোটা অঙ্কের টাকা ছাড়া বই দিচ্ছে না। এই বইয়ের টাকা গ্রহণ করছেন শিক্ষা অফিসের চুক্তিভিত্তিক কর্মচারী বাবু।'
তিনি আরও বলেন, 'চলতি শিক্ষাবর্ষে একাধিকবার ঘোরার পরও তারা নানা ধরনের টালবাহানা করেছেন। আমাদের কাছে ২৫ হাজার টাকা দাবি করা হয়। পরে উপায় না পেয়ে মডার্ন কিন্ডারগার্টেন নামে আরেকটি প্রতিষ্ঠানের সঙ্গে মিলে ২৫ হাজার টাকা দিয়ে বই সংগ্রহ করেছি।'
স্কলার কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক হারুন অর রশিদ বলেন, 'আমার প্রতিষ্ঠানের বয়স ৩ বছর হলেও বই নিতে গিয়ে আমি নানা হয়রানির শিকার হয়েছি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে গেলে তিনি বাবুর মাধ্যমে সব কাজ করানোর নির্দেশ দেন। ফাইল ঠিক নেই বলে বিভিন্নভাবে হয়রানিমূলক কার্যক্রম চালানো হয়।'
মডার্ন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আহসান হাবিব বাবু বলেন, 'উপজেলার সব কিন্ডারগার্টেন শিক্ষা অফিস থেকে বই সংগ্রহ করে। সেই ধারাবাহিকতায় আমরাও সেখান থেকে সংগ্রহ করি।'
তবে অন্যান্য শিক্ষকরা জানান, গ্রামে উন্নত শিক্ষা পৌঁছে দিতে ব্যক্তিস্বার্থ ভুলে প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে। সেখানে টাকার বিনিময়ে উপজেলা থেকে বই সংগ্রহ করা তাদের জন্য বড় চাপের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
অভিযোগের বিষয়ে দেবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন বলেন, 'বই বিতরণে কোনো ধরনের অনিয়ম বা অর্থ লেনদেনের ঘটনা ঘটেনি। কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।'
এছাড়া অভিযোগে নাম আসা চুক্তিভিত্তিক কর্মচারী বাবুও টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করেছেন।
এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা বলেন, 'অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। তদন্তে অনিয়মের প্রমাণ মিললে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।'
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












