অনির্দিষ্টকালের জন্য সারাদেশে দোকান বন্ধ রাখার ঘোষণা মোবাইল ব্যবসায়ীদের
, ০৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে মোবাইল ব্যবসা-সংক্রান্ত সব দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা। মোবাইল আমদানিতে করহার কমানো, এনওসি প্রক্রিয়া সহজীকরণ, আটক ব্যবসায়ীদের মুক্তি ও মামলা প্রত্যাহারসহ একাধিক দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।
গতকাল জুমুয়াবার সংগঠনটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শামীম মোল্লা এ তথ্য জানান।
শামীম মোল্লা বলেন, মোবাইল ব্যবসায়ীদের প্রধান দাবি হলো মোবাইল আমদানির ক্ষেত্রে বিটিআরসি নির্ধারিত বিভিন্ন ধরনের এনওসি (মাদার কোম্পানি এনওসি, লোকাল এনওসি ও ইন্ডাস্ট্রিয়াল এনওসি) সহজীকরণ করা এবং করহার সহনীয় পর্যায়ে নামিয়ে আনা। একইসঙ্গে মোবাইল আমদানিতে মোট করহার সর্বোচ্চ ১০ শতাংশ হওয়া উচিত। পাশাপাশি ব্যবহৃত (ইউজড) মোবাইল ফোন আমদানির জন্য আলাদা নীতিমালা প্রণয়নের দাবিও রয়েছে আমাদের।
তিনি বলেন, এসব দাবি নিয়ে অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, এনবিআর, বিটিআরসি ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। আলোচনায় ছয় মাস সময় চাওয়া হলেও একপর্যায়ে তিন মাসের একটি ‘গ্রেস পিরিয়ড’ দেওয়ার প্রতিশ্রুতি পাওয়া যায়। ওই সময়ের মধ্যে বিদ্যমান স্টক বিক্রির সুযোগ দেওয়ার কথা বলা হয়েছিল এবং পরবর্তীতে এনইআইআর কার্যকর করার আশ্বাস ছিল।
তবে ব্যবসায়ীদের অভিযোগ, কর সংক্রান্ত সমস্যার কোনো সমাধান না করেই বিটিআরসি এনইআইআর চালু করেছে। বিটিআরসি চেয়ারম্যান একাধিকবার কর ইস্যু নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এনইআইআর চালু না করার প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত তা রক্ষা করা হয়নি। গত বৃহস্পতিবার সকালেও এ বিষয়ে ফোনে কথা হলেও পরে এনইআইআর চালু করা হয়।
মোবাইল আমদানিতে শুল্ক কমানোর সাম্প্রতিক ঘোষণার বিষয়ে প্রতিক্রিয়ায় তিনি বলেন, আগে প্রায় ৬১ শতাংশ কর থাকলেও তা কমিয়ে ৪৩ শতাংশ করা হয়েছে। কিন্তু এটিও অত্যধিক। বাংলাদেশে অন্য কোনো খাতে এত বেশি কর নেই বলে তিনি দাবি করেন।
পোল্যান্ডে ভারী তুষারপাত, মহাসড়কে ২০ কিলোমিটার দীর্ঘ যানজট
পোল্যান্ডে ভারী তুষারপাতের কারণে রাজধানী ওয়ারশ এবং বাল্টিক বন্দর শহর দানস্কের মধ্যবর্তী মহাসড়কে ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাতভর চলা এই অচলাবস্থায় হাড়কাঁপানো শীতের মধ্যে শত শত মানুষ নিজ নিজ গাড়িতে আটকা পড়েন। বুধবার পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিাটিশ বার্তা সংস্থা রয়টার্স।
পোল্যান্ডের উত্তরাঞ্চলীয় শহর ওলসটিনের পুলিশ মুখপাত্র টমাস মার্কোস্কি জানান, মঙ্গলবার বিকেল চারটার পর থেকেই এস-৭ রুটে পরিস্থিতির অবনতি হতে শুরু করে। মহাসড়কের ঢালু অংশে মালবাহী ট্রাকগুলো চলতে গিয়ে সমস্যায় পড়লে দীর্ঘ যানজটের সূত্রপাত হয়। যা রাত বাড়ার সঙ্গে সঙ্গে প্রায় ২০ কিলোমিটারে গিয়ে দাঁড়ায়।
তবে বুধবার ভোরের দিকে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে এবং ফের যান চলাচল শুরু হয়। দেশটির অবকাঠামো বিষয়ক উপমন্ত্রী স্তানিস্লাভ বুকোউইচ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, মহাসড়কে এই চরম প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হলেও এতে কেউ হতাহত হননি।
যানজট নিরসনে ওসত্রোদা এলাকার পুলিশ সদস্যরাও কাজ করেছেন। শহরটি ওলসটিন থেকে প্রায় ৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। সেখানকার পুলিশ মুখপাত্র আন্না কারচেউস্কা জানান, আটকে পড়া চালকদের সাধ্যমতো সহায়তা দেওয়া হয়েছে। ওসত্রোদা সিটি হলের প্রস্তুত করা কফি ও গরম চা পুলিশের মাধ্যমে চালকদের মাঝে বিতরণ করা হয়।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিএপি জানিয়েছে, তুষারপাতের প্রভাবে রেল ও বিমান চলাচলেও কিছু বিঘœ ঘটেছে। তবে বর্তমানে সব পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আগামী কয়েকদিন বাড়তে পারে যেসব নদীর পানি, জেনে নিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমস্যা থাকবেই, বসে থাকলে চলবে না: প্রধানমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে থানা ঘেরাও
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অস্ট্রেলীয় পর্যটককে ধর্ষণচেষ্টা, ৩ আসামির ১০ বছরের কারাদণ্ড
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রোহিঙ্গা ক্যাম্পে একদিনেই ১৯৩ ভূমিধসে মৃত্যু ৮, নিরাপদ আশ্রয়ে ৪৮৯ পরিবার
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিনামূল্যের সরকারি বই ১০ থেকে ২৫ হাজার টাকায় বিক্রির অভিযোগ
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাগরে নিম্নচাপ, ৬ বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা, বন্দরগুলোয় সতর্কসংকেত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নারিকেল দ্বীপ রুটে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিন রেঞ্জ ডিআইজিসহ ছয় ডিআইজি পদে রদবদল
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গত ১ মাসে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












