নবম পে স্কেলে বড় পরিবর্তন: গ্রেড নিয়ে ৩ প্রস্তাবনা
, ১২ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০২ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৮ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার কেন্দ্রবিন্দু নবম জাতীয় পে-স্কেল সভা অনুষ্ঠিত হয়নি। কারণ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত সাধারণ ছুটি। এই সভা স্থগিত হওয়ায় নতুন তারিখ দ্রুত নির্ধারণ করে সদস্যদের জানানো হবে, জানিয়েছে কমিশন সূত্র।
অন্তর্র্বতী সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় বেতন কমিশন-২০২৫ গঠন করেছে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে। গত ২৭ জুলাই প্রজ্ঞাপন জারি করে সরকার কমিশন গঠন করে। কমিশনের প্রথম সভা থেকে ছয় মাসের মধ্যে সরকারের কাছে একটি চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন সূত্রে জানা গেছে, নবম পে-স্কেলে বিদ্যমান ২০টি গ্রেড রাখা হবে নাকি কমানো হবে, তা নিয়ে সদস্যদের মধ্যে তিনটি ভিন্ন প্রস্তাবনা এসেছে।
প্রথম প্রস্তাবনা অনুযায়ী, বিদ্যমান ২০টি গ্রেড অপরিবর্তিত রেখে শুধুমাত্র যৌক্তিক হারে বেতন ও ভাতা বৃদ্ধি সুপারিশ করা হবে।
দ্বিতীয় প্রস্তাবনায়, বেতন বৈষম্য কমাতে গ্রেড সংখ্যা ২০ থেকে কমিয়ে ১৬ করার প্রস্তাব এসেছে।
তৃতীয় প্রস্তাবনায়, বৈষম্য দূর করতে আরও আমূল পরিবর্তন আনা এবং গ্রেড সংখ্যা ১৪ করার পক্ষে মত দিয়েছেন কিছু সদস্য।
কারণ, গ্রেড সংখ্যা বেশি থাকায় নিম্নধাপের কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য প্রকট। তাই গ্রেড কমিয়ে একটি বাস্তবসম্মত সুপারিশ তৈরি করার চেষ্টা চলছে। বিভিন্ন সংস্থা ও সংগঠন থেকে প্রাপ্ত মতামতগুলো এখন ‘চুলচেরা বিশ্লেষণ’-এর পর্যায়ে রয়েছে, জানিয়েছে কমিশন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আগামী কয়েকদিন বাড়তে পারে যেসব নদীর পানি, জেনে নিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমস্যা থাকবেই, বসে থাকলে চলবে না: প্রধানমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে থানা ঘেরাও
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অস্ট্রেলীয় পর্যটককে ধর্ষণচেষ্টা, ৩ আসামির ১০ বছরের কারাদণ্ড
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রোহিঙ্গা ক্যাম্পে একদিনেই ১৯৩ ভূমিধসে মৃত্যু ৮, নিরাপদ আশ্রয়ে ৪৮৯ পরিবার
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিনামূল্যের সরকারি বই ১০ থেকে ২৫ হাজার টাকায় বিক্রির অভিযোগ
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাগরে নিম্নচাপ, ৬ বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা, বন্দরগুলোয় সতর্কসংকেত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নারিকেল দ্বীপ রুটে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিন রেঞ্জ ডিআইজিসহ ছয় ডিআইজি পদে রদবদল
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গত ১ মাসে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)