সীমান্তে বিএসএফের সেতু নির্মাণ চেষ্টা, বিজিবির বাধায় কাজ বন্ধ
লালমনিরহাট সংবাদাদতা:
পাটগ্রাম উপজেলায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে জিরোলাইনের পাশে একটি রিং ব্রিজ নির্মাণের চেষ্টা চালায় ভারতীয় হানাদার সীমান্ত বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় নির্মাণকাজ বন্ধ করে বিএসএফ।
গত জুমুয়াবার দুপুরে উপজেলার ধবলসুতি বিজিবি ক্যাম্পসংলগ্ন সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
বিজিবির বাধায় সীমান্তের ওই অংশে বিএসএফের সেতু নির্মাণ বন্ধ থাকলেও নির্মাণকাজের জন্য আনা বিভিন্ন সামগ্রী এখনো ঘটনাস্থলে রয়ে গেছে। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
বিজিবি জানায়, ধবলসুতি বিজিবি ক্যাম্পের অদূরে আন্তর্জাতিক সীমান্ত পিলার ৮২৮ এর ২ নম্বর সাব-পিলারের কাছে ভারতের অংশে একটি মেঠো সড়ক সংলগ্ন খালে বিএসএফ রিং ব্রিজ নির্মাণ শুরু করে।
কাজ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিজিবির টহলদল বিষয়টি টের পায়। তাৎক্ষণিকভাবে বিজিবি বাধা দিলে বিএসএফ সদস্যরা নির্মাণকাজ বন্ধ করে সরে যায়।
স্থানীয় বাসিন্দা জহুরুল ইসলাম (৫০) জানান, ভারতের অংশে জিরোলাইনের খুব কাছ দিয়ে একটি মেঠো সড়ক রয়েছে। ওই সড়কের একটি খালের ওপর বিএসএফ রিং সেতু নির্মাণের জন্য আগে থেকেই মালামাল এনে রাখে। বিজিবির বাধার মুখে কাজ বন্ধ থাকলেও মালামাল এখনো সরানো হয়নি। তার আশঙ্কা, সুযোগ বুঝে যেকোনো সময় বিএসএফ আবার নির্মাণকাজ শুরু করতে পারে।
ধবলসুতি বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার আনোয়ার হোসেন বলেন, সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও নজরদারির সময় বিএসএফের এই তৎপরতা আমাদের নজরে আসে। বিজিবির উপস্থিতি টের পেয়ে বিএসএফ সদস্যরা সঙ্গে সঙ্গে রিং সেতুর নির্মাণকাজ বন্ধ করে ঘটনাস্থল ত্যাগ করে। ওই স্থান থেকে নির্মাণসামগ্রী সরিয়ে নিতে বিএসএফকে লিখিতভাবে জানানো হয়েছে।
জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল মাসুম বলেন, আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে জিরোলাইনের পাশে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না। এ বিষয়ে বিজিবি সর্বদা সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে বিজিবি প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।
আরও পড়ুন
সব ›
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২
সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।