কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, শীতে বিপর্যস্ত জনজীবন
-শীত কমানোর যন্ত্রপাতির বিক্রি বেড়েছে
, ১২ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০২ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৮ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার দাপটে রাজধানী ঢাকায় শীতের তীব্রতা বেড়েছে। গতকাল জুমুয়াবার ভোর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়ে রাজধানীর বিভিন্ন এলাকা। কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে।
ভোর ও সকালের দিকে কুয়াশার ঘনত্ব বেশি থাকায় অনেক এলাকায় দৃশ্যমানতা কমে যায়। এ কারণে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। বিশেষ করে চালকদের বাড়তি সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে হচ্ছে। কোথাও কোথাও ধীরগতিতে যান চলাচলের খবর পাওয়া গেছে।
ছুটির দিন হওয়ায় অন্য দিনের তুলনায় রাস্তায় মানুষের চলাচল কিছুটা কম ছিল। তবে জরুরি কাজে যারা বের হয়েছেন, তাদের পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। হিমেল বাতাসে একাধিক গরম পোশাক পরেও শীত সামলানো কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন অনেকেই।
শীতের তীব্রতা থেকে বাঁচতে এখন অনেকেই শীত কমানোর যন্ত্রপাতির খোঁজে ভিড় করছেন ইলেকট্রনিক ও গৃহস্থালি পণ্যের দোকানগুলোতে।
গুলিস্তান স্টেডিয়াম মার্কেট, বাইতুল মোকাররম মসজিদ মার্কেটসহ ঢাকার কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, শীত কমানোর যন্ত্রপাতির দোকানে এখন ক্রেতার ভিড় বেড়েছে। সাধারণ গৃহস্থালি পণ্যের তুলনায় এসব ইলেকট্রনিক পণ্যের চাহিদা এখন বেশি।
বিশেষ করে গিজার, রুম হিটার, গরম বাতাসের ফ্যান, বৈদ্যুতিক কেটলি ও জগ, হটপট, ফ্লাস্ক ইত্যাদি কিনছেন সবাই। দোকান ও নানান শোরুমে ক্রেতারা দরদাম করে পছন্দমতো বেছে নিচ্ছেন এসব পণ্য।
বাইতুল মোকাররম মার্কেটে গৃহস্থালি পণ্যের বিক্রেতা এক্সিলেন্সি মার্টের কর্ণধার জুয়েল রানা বলেন, সাধারণত জানুয়ারিতে এমন শীতের তীব্রতা বাড়ে, এবার আগেভাগে শীত বেড়েছে। এতে বিক্রিও ভালো হচ্ছে।
তিনি বলেন, সারা বছর যে পরিমাণে কেটলি, ফ্লাস্ক, হটপট বিক্রি হয়- এখন শীত বাড়ায় একমাসে সে পরিমাণে বিক্রি হচ্ছে। পাইকারিতেও গ্রামগঞ্জে পণ্য যাচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুরআন শরীফের আয়াত শরীফ বিষয়ে সংসদে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাজের অভাব ও আর্থিক সংকটে শিল্পে ধস -৪৫৭ কারখানার ৮৬ শতাংশই স্থায়ীভাবে বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












