রমজান মাস আসার আগেই বেড়েছে চাল ও চিনির দাম
, ১২ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০২ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৮ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
পবিত্র রমজান মাসে আসতে আরো দেড় মাস বাকি। এরইমধ্যে দেশের বাজারে বাড়তে শুরু করছে চিনি ও চালের দাম। সাধারণ ক্রেতারা বলছে, এখনই দাম বাড়তে শুরু করলে রোজার মাসে কী অবস্থা হবে সেটা বলার বাকি রাখে না।
বিক্রেতারা বলছেন, সম্প্রতি চিনির দাম বাড়তে শুরু করছে কিন্তু বিগত কয়েক মাস ধরে চিনির দাম স্থিতিশীল ছিল। এখন খোলা ও মোড়কজাত উভয় ধরনের চিনির দাম কেজিপ্রতি ১০ টাকা করে বেড়েছে।
গতকাল জুমুয়াবার রাজধানীর কারওয়ানবাজার ও নিউমার্কেটসহ গুরুত্বপূর্ণ বাজারগুলোতে ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, খোলা ও মোড়কজাত চিনির দাম বেড়েছে। এখন বাজারে খোলা চিনি বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে, যা গত সপ্তাহ আগে ছিল ৯০ টাকা। মোড়কজাত চিনি এখন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১০৫ টাকা, যা গত সপ্তাহ আগে ছিল ৯০ থেকে ৯৫ টাকা।
বাজারে নাজিরশাইল চালসহ অন্যান্য চালের দাম বেড়েছে। বিক্রেতারা বলছেন, সব ধরনের চালের দাম গড়ে তিন থেকে চার টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে মানভেদে প্রতি কেজি নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮৫ টাকায়, বিভিন্ন ব্রান্ডের মিনিকেট চাল বিক্রি হচ্ছে গড়ে ৭২ থেকে ৭৪ টাকা। মাঝারি মানের ব্রি-২৮ জাতের চাল বিক্রি হচ্ছে ৬০-৬২ টাকায়। স্বর্ণা ও গুটি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়।
রাজধানীর নিউমার্কেটে সাপ্তাহিক কেনাকাটা করতে আসা আব্দুর রশিদ বলেন, কয়েক মাস চালের বাজার স্থিতিশীল থাকার পর আবার দাম বাড়তে শুরু করেছে। আমাদের মতো নিম্ন আয়ের মানুষের জন্য হঠাৎ করে চালের দাম বাড়াটা দুঃসংবাদ। চিনির দামও বাড়তি দেখলাম। রমজান মাস না আসতেই চিনির দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। আমরা সাধারণ ক্রেতারা ব্যবসায়ীদের কাছে জিম্মি। কোন সরকারের আমলেই ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙ্গা হয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আগামী কয়েকদিন বাড়তে পারে যেসব নদীর পানি, জেনে নিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমস্যা থাকবেই, বসে থাকলে চলবে না: প্রধানমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে থানা ঘেরাও
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অস্ট্রেলীয় পর্যটককে ধর্ষণচেষ্টা, ৩ আসামির ১০ বছরের কারাদণ্ড
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রোহিঙ্গা ক্যাম্পে একদিনেই ১৯৩ ভূমিধসে মৃত্যু ৮, নিরাপদ আশ্রয়ে ৪৮৯ পরিবার
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিনামূল্যের সরকারি বই ১০ থেকে ২৫ হাজার টাকায় বিক্রির অভিযোগ
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাগরে নিম্নচাপ, ৬ বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা, বন্দরগুলোয় সতর্কসংকেত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নারিকেল দ্বীপ রুটে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিন রেঞ্জ ডিআইজিসহ ছয় ডিআইজি পদে রদবদল
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গত ১ মাসে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)