এক বছরে ৭ দেশে হামলা চালিয়েছে ট্রাম্প, ৬টিই মুসলিমপ্রধান
, ০৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
সংঘাত পর্যবেক্ষণ সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা (এসিএলইডি) জানিয়েছে, ২০২৫ সালের ২০ জানুয়ারি ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে তার প্রশাসন বিশ্বের অন্তত সাতটি দেশে সরাসরি বা অংশীদার হয়ে ৬২২ বার বোমা হামলা চালিয়েছে। সবশেষ গত জুমুয়াবার দিবাগত রাত থেকে ভেনেজুয়েলার ভূখ-ে সরাসরি হামলা করেছে যুক্তরাষ্ট্র।
সিরিয়া : গত ডিসেম্বরে সিরিয়ায় আইএসের তথাকথিত ৭০টি অবস্থানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। পালমিরায় মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়।
ইরান : গত ২২ জুন ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা- নাতাঞ্জ, ইসফাহান ও ফোরদোতে হামলা চালায় যুক্তরাষ্ট্র।
ইরাক : মার্চে ইরাকের আল-আনবার প্রদেশে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। ট্রাম্প এই অভিযানকে ‘শক্তির মাধ্যমে শান্তি’ নীতির উদাহরণ হিসেবে তুলে ধরেন।
ইয়েমেন : ২০২৫ সালের মার্চ থেকে মে পর্যন্ত ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে ধারাবাহিক বিমান ও নৌ হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এতে শতাধিক বেসামরিক মানুষ নিহত হয়েছে।
নাইজেরিয়া : গত ২৫ ডিসেম্বর উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় সরাসরি সামরিক হামলা চালায় যুক্তরাষ্ট্র।
সোমালিয়া : ২০২৫ সালে সোমালিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার সংখ্যা অতীতের সব প্রশাসনকে ছাড়িয়ে গেছে। অন্তত ১১১ বার হামলা চালানো হয়েছে বলে বিভিন্ন পর্যবেক্ষক সংস্থার দাবি। এসব হামলায় বেসামরিক লোকজন, এমনকি শিশুও নিহত হয়েছে বলে অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে।
ভেনেজুয়েলা ও ক্যারিবীয় অঞ্চল : ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলাগামী নৌযানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘সরকার পরিবর্তনের ষড়যন্ত্র’ করার অভিযোগ তুলেছে।
মুসলিমপ্রধান দেশগুলোকে নিশানা : তথ্য-উপাত্ত বলছে, ২০২৫ সালে যে সাতটি দেশে ট্রাম্প হামলা চালিয়েছে, তার মধ্যে ছয়টিই মুসলিমপ্রধান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো নির্মাণাধীন মসজিদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া ও চীন সফর: প্রধানমন্ত্রীকে সংসদের ধন্যবাদ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন অর্থনৈতিক করিডোরসহ আরও যে সকল প্রস্তাব চীনের
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নদীর পানি বাড়ছে, সাত জেলায় বন্যার আশঙ্কা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের সার্বভৌমত্ব রক্ষা, দ্বীনি চেতনা সুরক্ষা ও সকল ঔপনিবেশিক-দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজারবাগ দরবার শরীফ উনার অনন্য আয়োজন ঐতিহাসিক ৯০ দিনব্যাপী মাহফিল ১৪৪৮ হিজরী উনার উদ্বোধন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












