পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে টিকটকে স্ত্রী!
, ১২ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০২ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৮ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
পুলিশ কনস্টেবল স্বামীর ইউনিফর্ম পরে টিকটক ভিডিও করে বেড়াচ্ছে সীমা নামের এক নারী। বিষয়টি পুলিশের নজরে আসার পর ওই নারীর স্বামী রাজশাহীর পুলিশ কনস্টেবল সাইফুজ্জামানকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার ড. জিল্লুর এই আদেশ দিয়েছে।
সাইফুজ্জামান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা থানায় কর্মরত ছিলেন।
কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী জানান, তিনি খবর পান, কনস্টেবল সাইফুজ্জামান বিয়ে না করে সীমা নামের এক নারীকে নিয়ে একই বাসায় ভাড়া থাকে এবং সীমা তার ইউনিফর্ম পরে ভিডিও করে টিকটকে দেয়। খবর পেয়ে সে নিজে ওই বাড়ি যায়। যাচাই করে দেখে, প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সাইফুজ্জামান এই নারীকে দ্বিতীয় বিয়ে করেছে। তবে কাবিননামার কাগজ পাননি। কিন্তু সীমা যে পুলিশের পোশাক পরে টিকটকে ভিডিও দেয়, সে অভিযোগ সত্য। এরপর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে বৃহস্পতিবারই সাইফুজ্জামানকে থানা থেকে প্রত্যাহার করা হয়। এরপর রাতেই সে থানা থেকে চলে গিয়ে আরএমপির পুলিশ লাইনসে সংযুক্ত হয়।
আরএমপির মুখপাত্র গাজিউর রহমান বলেন, স্বামীর পুলিশের পোশাক স্ত্রীর পরিধান করার কোনো সুযোগ নেই। এটি ফৌজদারি অপরাধ। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত শেষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-লিথুয়ানিয়ার মধ্যে এফওসি নিয়ে সমঝোতা স্মারক সই
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত এস এম নাজমুল হুদা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় টানা চার বছর, বাকৃবির পাঁচ গবেষকের ধারাবাহিক সাফল্য
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অসদাচরণের দায়ে অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী বরখাস্ত
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বুকে পাথর বেঁধে সবকিছু সহ্য করে যাই’
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যোদ্ধাদের আক্রমণে মুখে তড়িঘরি করে পালাতে গিয়ে বিধ্বস্ত দখলদারদের সামরিক হেলিকপ্টার
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধে ইরানই জয়ী, অধিকাংশ ইসরাইলির স্বীকারোক্তি
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের!
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)