নিজস্ব সংবাদদাতা:
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তি ‘এগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড (এআরটি)’- এর স্বচ্ছতা ও সার্বভৌমত্ব বজায় রাখা প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, চুক্তিতে একটি বিশেষ শর্ত রাখা হয়েছে। যদি ভবিষ্যতে কোনও সরকার মনে করে এই চুক্তি দেশের স্বার্থের অনুকূল নয়, তবে তারা উপযুক্ত নোটিশ দিয়ে এই চুক্তি থেকে বের হয়ে আসতে পারবে। ফলে জাতীয় স্বার্থ জলাঞ্জলি দেওয়ার কোনও সুযোগ এখানে নেই।”
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা এই চুক্তির বিস্তারিত তুলে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
কোনো দলের নাম উল্লেখ না করে তিনি বলেন, পত্রপত্রিকা ও সামাজিক মাধ্যমে নানা বিষয় উঠে আসছে। তারা ব্যালট ছাপাচ্ছে, বোরকা বানাচ্ছে, এনআইডি কার্ড (জাতীয় পরিচয়পত্র) নিয়ে যাচ্ছে, বিকাশে টাকা পাঠানোর জন্য মোবাইল নম্বর নিচ্ছে। এসব করে তারা যে কিছু করতে পারবে তা নয়, কারণ জনগণ এসবে বিভ্রান্ত হবে না। এসব বিষয় মাথায় রেখে সাবধান হতে হবে।
গতকাল বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর অর্থনীতির অবস্থা নিয়ে বিশ্লেষক ও অর্থনীতিবিদদের মতে, স্থিতিশীলতার কিছু সূচকে অগ্রগতি থাকলেও সাধারণ মানুষের জীবনে স্বস্তি আসেনি বলেই মত বেশিরভাগ বিশেষজ্ঞের।
মূল্যস্ফীতি কিছুটা কমলেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে স্বস্তি ফেরেনি। আলু, পেঁয়াজ, ভোজ্যতেলসহ বিভিন্ন পণ্যের দামে বারবার অস্থিরতা দেখা গেছে। বাজার সিন্ডিকেট, চাঁদাবাজি ও সরবরাহ ব্যবস্থার দুর্বলতা আগের মতোই রয়ে গেছে বলে অভিযোগ অর্থনীতিবিদদের। বিশ^ব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সংসদ নির্বাচনে ঢাকা মহানগরীর ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৩৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তার অংশ হিসেবে বডি ক্যামেরা ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ডিএমপি কমিশনার জানান, ডিএমপিতে গুরুত্বপূর্ণ কেন্দ্রের সংখ্যা ১ হাজার ৬১৪টি বাকি অংশ পড়ুন...
ঠাকুরগাঁও সংবাদদাতা:
একটি রাজনৈতিক দল ধর্মের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে-নাউজুবিল্লাহ। একটা নির্দিষ্ট মার্কায় ভোট দিলে কি কেউ বেহেশতে যেতে পারে? দেশের প্রখ্যাত আলেমরাও এসব অপপ্রচারকে প্রত্যাখ্যান করেছেন।
মির্জা ফখরুল উল্লেখ করেন, বাবুনগরী (মুহিব্বুল্লাহ বাবুনগরী) সাহেব জামাতকে ভোট দেওয়া নাজায়েজ বলেছেন। চরমোনাইয়ের পীর জামাতকে পৃথিবীর সবচেয়ে বড় ‘মিথ্যাবাদী’ দল হিসেব বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আমি সেনাবাহিনীতে দায়িত্ব পালনকালে জানতে পারি যে, মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকির ছত্রছায়ার ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ (জঅড)-এর কিছু ব্যক্তি নিয়মিত ডিজিএফআইয়ের অফিস ভিজিট করে এবং সেখানে যে সাতটি মিটিং রুম ছিলো- তার একটিতে তাদেরকে কাজ করতে দেয়া হতো। তারা বিভিন্ন সময়ে কিছু ব্যক্তিকে ‘সন্ত্রাসবাদী’ হিসেবে চিহ্নিত করে তার তালিকা ডিজিএফআইয়ের কাছে দিতো। এ লিস্টের ওপর ডিজিএফআই কোনো কার্যকরী ব্যবস্থা নিয়েছে কি না-তা আমার জানা নেই বলে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
উপদেষ্টারা নিজ নিজ দপ্তরের নিজস্ব জিনিসপত্র গোছাচ্ছেন। অধিকাংশ উপদেষ্টাই জমা দিয়েছেন কূটনৈতিক বা লাল পাসপোর্ট। নতুন পাসপোর্ট নিতে সচিবালয় পাসপোর্ট অফিসে আবেদনও করেছেন। কেউ কেউ পাসপোর্ট পেয়েও গেছেন। কোনো কোনো উপদেষ্টা সম্পদের হিসাবও জমা দিচ্ছেন মন্ত্রিপরিষদ বিভাগে। সচিবালয়ে এখন অন্তর্বর্তী সরকারের বিদায়ের সুর।
উপদেষ্টারা সরকারি বাসাও গোছাচ্ছেন। দুদিন পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। মেয়াদ শেষ হলেই ছেড়ে দেবেন দায়িত্ব। কেউ কেউ বাসা ছাড়ার আবেদনও করেছেন বলে উপদেষ্টাদের দপ্তর থেকে জানা যায়।
আগামী বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
এখন থেকে পুরো ডিসেম্বর মাস অধস্তন আদালতে বার্ষিক ছুটি থাকবে না। তার পরিবর্তে ডিসেম্বর মাসে ১৫ দিন ও জুন মাসে ১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত। অর্থাৎ, টানা ১ মাসের পরিবর্তে দুই দফায় এক মাসের ছুটি কাটাবেন অধস্তন আদালতের বিচারকরা।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভার একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সভা সূত্র জানায়, প্রতিবছর ১ জুন থেকে ১৫ জুন ও ১৭ থেকে ৩১ ডিসেম্বর অধস্তন আদালতে অবকাশকালীন ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। চলতি বছর থেকে এ সিদ্ধান্ত কা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিতর্কিত একটি বাণিজ্য চুক্তি সই করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ওয়াশিংটন ডিসিতে হতে যাওয়া এই চুক্তির গোপনীয়তা এবং এর যৌক্তিকতা নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠলেও, সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে দেশের ‘অর্থনৈতিক স্বার্থেই’ নাকি এই তাড়াহুড়ার পদক্ষেপ।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সচিবালয়ে প্রশ্নের মুখোমুখি হন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
এ ব্যাপারে তার দাবি, বাণিজ্য চুক্তি সম্পন্ন হও বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরায়েলের সাবেক সন্ত্রাসবাদী মন্ত্রী ও সন্ত্রাসবাদী সামরিক কমান্ডারদের পক্ষ থেকে সন্ত্রাসী নেতানিয়াহুর বিরুদ্ধে সমালোচনামূলক বক্তব্য আসার পর তেল আবিবে গভীর রাজনৈতিক ও নিরাপত্তাগত বিভাজন প্রকাশ পেয়েছে। এই মতবিরোধ গাজা যুদ্ধ পরিচালনার ধরন থেকে শুরু করে ২০২৩ সালের ৭ অক্টোবরের ব্যর্থতার দায় এড়ানোর প্রচেষ্টাকেও অন্তর্ভুক্ত করেছে।
সাবেক যুদ্ধ বিষয়ক মন্ত্রী, বিরোধী দলের নেতা এবং ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক কমান্ডাররা সন্ত্রাসী নেতানিয়াহুর বয়ান প্রত্যাখ্যান করে তাকে মিথ্যাবাদী হিসেবে আখ্যায়িত কর বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে গত ১৮ মাসে গৃহীত প্রধান সংস্কার উদ্যোগগুলো নিয়ে ‘রিফর্ম বুক’ নামের একটি বিশেষ সংকলন প্রকাশ করেছে সরকার। বইটিতে ২০২৪ সালের আগস্ট থেকে শুরু করে বিভিন্ন খাতে নেওয়া সংস্কারের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
প্রেস উইংয়ের তথ্যমতে, দায়িত্ব নেওয়ার ১৮ মাসে সরকার প্রায় ১৩০টি আইন (নতুন ও সংশোধিত) প্রণয়ন করেছে এবং ৬শটিরও বেশি নির্বাহী সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে প্রায় ৮৪ শতাংশ বাকি অংশ পড়ুন...












