ঢাকায় ৩৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, থাকবে বডি ক্যামেরা
সংসদ নির্বাচনে ঢাকা মহানগরীর ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৩৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তার অংশ হিসেবে বডি ক্যামেরা ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ডিএমপি কমিশনার জানান, ডিএমপিতে গুরুত্বপূর্ণ কেন্দ্রের সংখ্যা ১ হাজার ৬১৪টি। এই কেন্দ্রগুলোতে ৪ জন করে পুলিশ সদস্য থাকবে। আর ৫১৭টি সাধারণ ভোটকেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
এ সময় ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো সম্পর্কে তিনি বলেন, ৩৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এই কেন্দ্রগুলোতে সাতজন করে পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া থাকবে বডি ক্যামেরা, যাতে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা যায়।
তিনি আরো জানান, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির ২৫ হাজার সদস্যকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে ডিএমপির স্পেশাল রিজার্ভ ফোর্স, বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।