ভারতের বিরুদ্ধে সব ফ্রন্টে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের
, ২৩ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১০ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৯ জুলাই, ২০২৬ খ্রি:, ২৫ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সিন্ধু পানিবণ্টন চুক্তি অনুযায়ী নিজেদের ন্যায্য অংশ আদায়ে পাকিস্তানের বেসামরিক সরকারের পর এবার দেশটির সামরিক বাহিনীও সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার জোরালো অঙ্গীকার ব্যক্ত করেছে।
পাকিস্তানের পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক বার্তায় ভারতের বিরুদ্ধে প্রয়োজনে সব ফ্রন্টে যুদ্ধ করার সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন।
ইসলামাবাদে ডিফেন্স ফোর্সেস চিফ ফিল্ড মার্শাল আসিম মুনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত শীর্ষ সেনা কর্মকর্তাদের ২৭৬তম কোর কমান্ডার্স কনফারেন্সে এই বিষয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করা হয়। আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে যে, সরকারি নির্দেশনা ও জনগণের আকাক্সক্ষা অনুযায়ী পাকিস্তানের পানির ন্যায্য অধিকার রক্ষায় সেনাবাহিনী সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। এই বৈঠকে গত বছরের ২৪ এপ্রিল গৃহীত পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কমিটি বা এনএসসি-এর বিশেষ নির্দেশনার আলোকে কৌশলগত প্রস্তুতি পর্যালোচনা করা হয়।
পাকিস্তানের এনএসসি তাদের নীতিমালায় ভারতের পক্ষ থেকে সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ বা ভিন্ন খাতে প্রবাহিত করার যেকোনো চেষ্টাকে সরাসরি ‘যুদ্ধের শামিল’ হিসেবে গণ্য করার সিদ্ধান্ত নিয়েছে। ওই উচ্চপর্যায়ের ফোরামে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিবেশ এবং সশস্ত্র বাহিনীর যুদ্ধ প্রস্তুতির ওপর সন্তোষ প্রকাশ করা হয়।
এনএসসি-এর বৈঠকে কাশ্মীরের জনগণের প্রতি পাকিস্তানের কূটনৈতিক, রাজনৈতিক ও নৈতিক সমর্থন অব্যাহত রাখার বিষয়টিও পুনর্ব্যক্ত করা হয়েছে। ফিল্ড মার্শাল আসিম মুনির বর্তমানের প্রথাগত ও হাইব্রিড হুমকি মোকাবিলায় বাহিনীর কমান্ডারদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে পিপলস পার্টির এক জনসভায় বিলাওয়াল ভুট্টো জারদারি ভারতকে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টার দায়ে অভিযুক্ত করে বলেন, ‘সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে কোনো আপস করা হবে না এবং ভারতের সঙ্গে যুদ্ধ করতে হলে আমরা যুদ্ধই করব’।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদি আরবের বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে সেনা পাঠাবে না তুরস্ক : হাকান ফিদান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিরিয়ায় নৃসংশতা চালানো সাবেক জেনারেলকে অর্থ ও সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র-লেবানন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখা ভারত ‘বৃদ্ধ মানুষের’ দেশ হতে যাচ্ছে
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জোড়া বিষাক্ত ইনজেকশনেও কার্যকর হয়নি মৃত্যুদন্ড, বিপাকে মার্কিন আইন-বিচার ব্যবস্থা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে টয়োটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাশিয়ায় কাজের খোঁজে গিয়ে যুদ্ধের ফাঁদে বাংলাদেশিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভানুয়াতুতে ৭.২ মাত্রার ভূমিকম্প, ১৪ জনের মৃত্যু
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অভিযান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












