যুক্তরাষ্ট্রের সঙ্গে বিতর্কিত বাণিজ্য চুক্তি:
নোটিশ দিয়ে বের হয়ে আসতে পারবে বাংলাদেশ
, ২১ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ তাসি, ১৩৯৩ শামসী সন , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৭ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তি ‘এগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড (এআরটি)’- এর স্বচ্ছতা ও সার্বভৌমত্ব বজায় রাখা প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, চুক্তিতে একটি বিশেষ শর্ত রাখা হয়েছে। যদি ভবিষ্যতে কোনও সরকার মনে করে এই চুক্তি দেশের স্বার্থের অনুকূল নয়, তবে তারা উপযুক্ত নোটিশ দিয়ে এই চুক্তি থেকে বের হয়ে আসতে পারবে। ফলে জাতীয় স্বার্থ জলাঞ্জলি দেওয়ার কোনও সুযোগ এখানে নেই।”
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা এই চুক্তির বিস্তারিত তুলে ধরেন।
বাণিজ্য উপদেষ্টা দাবি করেছে, দীর্ঘ আলোচনার পর এই চুক্তির মাধ্যমে দুটি বড় লক্ষ্য অর্জিত হয়েছে। প্রথমত, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের ওপর বিদ্যমান শুল্কহার ২০ শতাংশ থেকে আরও কমিয়ে ১৯ শতাংশে নামিয়ে আনা হয়েছে। দ্বিতীয়ত, বাংলাদেশের মোট রফতানির প্রায় ৮৬ শতাংশ গার্মেন্টস পণ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের উৎপাদিত তুলা ব্যবহার করলে ‘শূন্য রেসিপ্রোকাল ট্যারিফ’ সুবিধা মিলবে।
শেখ বশিরউদ্দীন বলেন, যুক্তরাষ্ট্রের বাজার আমাদের জন্য অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ। এই বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করতে সরকার প্রথম ধাপে শুল্কহার ৩৭ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে আনতে সক্ষম হয়েছিল। এবার তা আরও ১ শতাংশ কমে ১৯ শতাংশে দাঁড়ালো। বাকি ১৪ থেকে ১৫ শতাংশ পণ্যের ক্ষেত্রে এই ১৯ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে।
উপদেষ্টা উল্লেখ করেন, বাংলাদেশ বিশে^র অন্যতম বৃহৎ তুলা আমদানিকারক দেশ এবং চাহিদার মাত্র ২ শতাংশ দেশে উৎপাদিত হয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার বাংলাদেশের জন্য যেমন উপযোগী, তেমনি এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমাতেও সহায়ক হবে। এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য, জ্বালানি এবং মেটাল স্ক্র্যাপ আমদানির বিষয়গুলোও সরকার বিবেচনা করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানির নিচে রেললাইন, ৮০০ যাত্রী নিয়ে আটকে পর্যটক এক্সপ্রেস
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪২ বছরের রেকর্ড বৃষ্টি, পানিবদ্ধতায় কার্যত অচল চট্টগ্রাম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেঙ্গু আক্রান্ত রোগী ৭ হাজার ছাড়াল
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শ্বেতহস্তী কর্ণফুলী টানেল: অপচয়-অনিয়মের পাহাড়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এলএনজি সরবরাহ ব্যাহত, সারা দেশে গ্যাসের তীব্র সংকট
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ফারুক আহমেদ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরব হচ্ছে আওয়ামী লীগ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে -প্রধানমন্ত্রী
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১২ জেলায় বন্যার আভাস
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রশ্ন ফাঁসের সাজা কমে ৫ বছর, সংসদে বিল পাস
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৩ জুলাই বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)