৪ হাজার ২৯৯ কোটি টাকার উড়ালসড়ক, কবে সুফল পাবে মানুষ
, ২৩ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১০ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৯ জুলাই, ২০২৬ খ্রি:, ২৫ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
উদ্বোধনের তিন বছর পরও পুরোপুরি চালু হয়নি চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা জুলাই আন্দোলনে শহীদ ওয়াসিম আকরাম উড়ালসড়ক। বিগত আওয়ামী লীগ সরকারের নেওয়া চট্টগ্রামের মেগা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম এই উড়ালসড়ক। প্রকল্পটি বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
প্রায় সাড়ে ১৫ কিলোমিটারের এই উড়ালসড়ক নির্মাণে ব্যয় হচ্ছে ৪ হাজার ২৯৯ কোটি টাকা। শুরুতেই যানবাহন ওঠানামার জন্য ১৫টি র্যাম্প নির্মাণ করার কথা থাকলেও পরবর্তীতে অপ্রয়োজনীয় র্যাম্প বাদ দিয়ে নয়টি করার সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যে চারটি নির্মিত হলেও যানবাহনের জন্য চালু হয়নি। ফলে উড়ালসড়ক চালু হলেও এর পরিপূর্ণ সুফল পাচ্ছে না মানুষ। কারণ ওঠানামার র্যাম্পগুলো এখনও তৈরি হয়নি।
এ ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান বলেন, ‘জমি অধিগ্রহণসহ সরকারি বিভিন্ন সংস্থার আপত্তির কারণে এতদিন কয়েকটি র্যাম্প নির্মাণে জটিলতা সৃষ্টি হয়। বর্তমানে সে জটিলতা কেটেছে। উড়ালসড়কে বিভিন্ন স্থানে নয়টি র্যাম্প করা হচ্ছে। এর মধ্যে পাঁচটি র্যাম্প হবে ওঠার এবং চারটি র্যাম্প হবে নামার। ইতিমধ্যে পাঁচটির নির্মাণকাজ শেষ হয়েছে। এগুলো হলো- নগরের নিমতলা মোড়ে ওঠানামার দুটি র্যাম্প, টাইগারপাসে আমবাগানমুখী নামার একটি এবং ফকিরহাটে নামার একটি র্যাম্প। এগুলো দিয়ে এখনও যানবাহন চলাচল শুরু হয়নি।
তিনি বলেন, আগামী নভেম্বরের মধ্যে উড়ালসড়কের পুরোপুরি কাজ শেষ করতে পারবো বলে আমি আশা করছি। এ লক্ষ্যে কাজ চলছে। যেসব র্যাম্পের কাজ শেষ হয়েছে সেখানে টোল আদায়ের জন্য বুথ নির্মাণ করা হবে। বুথের কাজ শেষ হলে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী পুলিশ হেফাজতে
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্বল হচ্ছে নিম্নচাপ, সারাদেশে বৃষ্টি থাকবে ৫ দিন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মেঘনায় ট্রলারডুবি: ২৩ ঘণ্টায়ও সন্ধান মেলেনি ৪ জনের
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা, তিনজনকে ফেরত পাঠালো বিজিবি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাতিসংঘের মঞ্চে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের শক্ত অবস্থান
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক্সপ্রেসওয়েতে এক বাসের পেছনে আরেকটির ধাক্কা, নিহত ৩
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিশুর আঙুল কেটে দিলেন কনস্টেবল, স্বামী-স্ত্রী গ্রেফতার
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম কমানোর উদ্যোগ নেয়া হবে -প্রতিমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পৃথক মামলার সাজা একসঙ্গে গণনার সুযোগ নেই -হাইকোর্ট
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত -ডিএমপি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল শেখ হাসিনাকে অনুসরণ করছে -মুক্তিযুদ্ধমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ গুজবের দেশ -ভূমি প্রতিমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)