বিদেশী কোম্পানীর কাছে ইজারা দেয়ার প্রতিবাদ:
আবারও বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা
, ১৯ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ তাসি, ১৩৯৩ শামসী সন , ০৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৫ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) জেটি বিদেশি কোম্পানিকে ইজারা দেয়ার প্রতিবাদে আবারও অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতারা।
বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমম্বয়ক ও চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খোকন বলেন, চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়া যাবে না, সরকারকে সুস্পষ্টভাবে ঘোষণা দিতে হবে। বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহার করে নিতে হবে। বিগত আন্দোলনে যেসকল কর্মচারীদের বিরুদ্ধে বদলি, সাময়িক বরখাস্ত, পদাবনতিসহ নানাবিধ শাস্তিমূলকব্যবস্থা গ্রহণ করেছে, তা বাতিল করে প্রত্যেক কর্মচারীকে স্ব স্ব পদে পুনর্বহাল করতে হবে। আন্দোলনরত শ্রমিক নেতারদের বিরুদ্ধে মামলাসহ আইনি ব্যবস্থা গ্রহণ করা যাবে না।
এর আগে এনসিটি বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা না দেওয়ার দাবিতে ৩১ জানুয়ারি থেকে টানা পাঁচদিন কর্মবিরতি পালন করে শ্রমিক-কর্মচারীরা। এর জেরে আন্দোলনে জড়িত অন্তত ১৬ জনকে পানগাঁওসহ বিভিন্ন বন্দরে বদলি করা হয়। লাগাতার আন্দোলনের ফলে চট্টগ্রাম বন্দরের অফারেশনাল কাজ বন্ধ থাকে। সর্বশেষ ৫ ফেব্রুয়ারি বন্দরের অচলাবস্থার মধ্যে চট্টগ্রাম বন্দরে আসেন নৌ-উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। ওইদিন শ্রমিকদের তোপের মুখে পড়েন তিনি। পরে শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। এরপর দুদিন কর্মবিরতি স্থগিত ঘোষণা করে শ্রমিক নেতারা।
আন্দোলন দুদিনের জন্য স্থগিত ঘোষণার পরপরই প্রশাসনিকভাবে কঠোর অবস্থান নেয় বন্দর কর্তৃপক্ষ। ১৫ শ্রমিক নেতার সম্পদ তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে তারা যাতে দেশত্যাগ করতে না পারেন, সে জন্য সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে অবহিত করার অনুরোধ জানানো হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানির নিচে রেললাইন, ৮০০ যাত্রী নিয়ে আটকে পর্যটক এক্সপ্রেস
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪২ বছরের রেকর্ড বৃষ্টি, পানিবদ্ধতায় কার্যত অচল চট্টগ্রাম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেঙ্গু আক্রান্ত রোগী ৭ হাজার ছাড়াল
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শ্বেতহস্তী কর্ণফুলী টানেল: অপচয়-অনিয়মের পাহাড়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এলএনজি সরবরাহ ব্যাহত, সারা দেশে গ্যাসের তীব্র সংকট
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ফারুক আহমেদ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরব হচ্ছে আওয়ামী লীগ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে -প্রধানমন্ত্রী
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১২ জেলায় বন্যার আভাস
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রশ্ন ফাঁসের সাজা কমে ৫ বছর, সংসদে বিল পাস
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৩ জুলাই বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)