সংবিধানের পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিলের দাবি
নিজস্ব সংবাদদাতা:
পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের সঙ্গে প্রতারণা করা হয়েছে, সংবিধান ধ্বংস করা হয়েছে দাবি করে এই সংশোধনী পুরোটা বাতিল হওয়া উচিত বলে মন্তব্য করেছেন রিটকারীদের আইনজীবী ড. শরীফ ভূঁইয়া।
গতকাল ইয়ামুছ ছুলাছা (মঙ্গলবার) বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানিতে প্রধান বিচারকর নেতৃত্বাধীন আপিল বিভাগে তিনি এসব কথা বলেন।
আদালতে রিটকারীদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। গত ৬ জুলাই এই মামলার আপিল আবেদনের ওপর শুনানি শুরু হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।