অন্তর্বর্তী সরকারের দেড় বছরে ফেরেনি অর্থনীতির গতি
, ২১ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ তাসি, ১৩৯৩ শামসী সন , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৭ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর অর্থনীতির অবস্থা নিয়ে বিশ্লেষক ও অর্থনীতিবিদদের মতে, স্থিতিশীলতার কিছু সূচকে অগ্রগতি থাকলেও সাধারণ মানুষের জীবনে স্বস্তি আসেনি বলেই মত বেশিরভাগ বিশেষজ্ঞের।
মূল্যস্ফীতি কিছুটা কমলেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে স্বস্তি ফেরেনি। আলু, পেঁয়াজ, ভোজ্যতেলসহ বিভিন্ন পণ্যের দামে বারবার অস্থিরতা দেখা গেছে। বাজার সিন্ডিকেট, চাঁদাবাজি ও সরবরাহ ব্যবস্থার দুর্বলতা আগের মতোই রয়ে গেছে বলে অভিযোগ অর্থনীতিবিদদের। বিশ^ব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, আগের সরকারের মতোই এই সরকারও বাজার ব্যবস্থাপনায় কার্যকর হস্তক্ষেপ করতে পারেনি। ফলে দ্রব্যমূল্য নিয়ে মানুষের ক্ষোভ প্রশমিত হয়নি।
বিবিএস অনুযায়ী, জানুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতি ৮.২৯ শতাংশ। খাদ্যবহির্ভূত খাতে ৮.৮১ শতাংশ। টানা চার মাস ধরে খাদ্য মূল্যস্ফীতি বাড়ছে।
বিশেষজ্ঞরা বলছেন, সরবরাহ ব্যবস্থা ও বাজার কাঠামোর সংস্কার ছাড়া নীতিসুদ বাড়ানো যথেষ্ট নয়। রমজান ও উৎসবের সময়ে খাদ্যপণ্যের দাম আরও বাড়তে পারে।
উচ্চ মূল্যস্ফীতি ও আয় সংকোচনের প্রভাব পড়েছে দারিদ্র্যের হারে। বিশ^ব্যাংকের হিসাবে ২০২২ সালে যেখানে দারিদ্র্যের হার ছিল ১৮.৭ শতাংশ, তা বেড়ে এখন ২১ শতাংশ ছাড়িয়েছে। অপরদিকে, গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসি বলছে, দেশে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮ শতাংশে। অর্থনীতিবিদ মাহফুজ কবির বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ দারিদ্র্য কমানোর পথে ছিল। এখন সেই অর্জন উল্টো দিকে যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানির নিচে রেললাইন, ৮০০ যাত্রী নিয়ে আটকে পর্যটক এক্সপ্রেস
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪২ বছরের রেকর্ড বৃষ্টি, পানিবদ্ধতায় কার্যত অচল চট্টগ্রাম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেঙ্গু আক্রান্ত রোগী ৭ হাজার ছাড়াল
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শ্বেতহস্তী কর্ণফুলী টানেল: অপচয়-অনিয়মের পাহাড়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এলএনজি সরবরাহ ব্যাহত, সারা দেশে গ্যাসের তীব্র সংকট
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ফারুক আহমেদ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরব হচ্ছে আওয়ামী লীগ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে -প্রধানমন্ত্রী
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১২ জেলায় বন্যার আভাস
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রশ্ন ফাঁসের সাজা কমে ৫ বছর, সংসদে বিল পাস
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৩ জুলাই বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)