নিজস্ব সংবাদদাতা:
তামাকজাত দ্রব্যের ওপর সুনির্দিষ্ট কর আরোপ তামাকজাত দ্রব্যের চোরাচালান ও কর ফাঁকি রোধে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, বহুজাতিক তামাক কম্পানিগুলো ব্যবসা বৃদ্ধি ও সরকারের নীতিতে হস্তক্ষেপের জন্য নানান তত্ত্ব হাজির করে। সরকারের শক্তিশালী তামাক কর নীতি না থাকার সুযোগ নিয়ে কৌশলে সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছে তামাক কম্পানি। ফলে তামাকজনিত রোগে মৃত্যু ও চিকিৎসা ব্যয় বৃদ্ধি হলেও সেই তুলনায় রাজস্ব বৃদ্ধি হয়নি।
তাই জনস্বাস্থ্য সুরক্ষায় ও কর বৃদ্ধিতে সুনির্দিষ্ট করারোপ জরুরি।
গতকাল ইয়াওম বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
‘বাংলাদেশ হাওর ও পানিভূমি সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়েছে। গত বুধবার রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশটি জারি করা হয়েছে।
অধ্যাদেশ অনুযায়ী, সারা দেশের হাওর ও পানিভূমির একটি সরকারি তালিকা প্রণয়ন করা হবে। জেলা প্রশাসকদের সরবরাহ করা তথ্যের ভিত্তিতে সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে এই তালিকা প্রকাশ করবে এবং প্রয়োজনে সময় সময় তা সংশোধন বা হালনাগাদ করা হবে।
অধ্যাদেশে বলা হয়েছে, হাওর ও পানিভূমির সুরক্ষা, সংরক্ষণ, উন্নয়ন ও সমন্বিত ব্যবস্থাপনার লক্ষ্যে অধিদপ্তর একটি মহাপরি বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদাদতা:
দেশের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রাপ্তি কমে যাওয়ায় বাড়ছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ব্যবহার। বিগত ১৫ বছরে দেশে এলপিজির বাজার বেড়েছে ২৫ গুণ। এলএনজি প্রায় পুরোটাই আমদানিনির্ভর ও বেসরকারি খাতের ওপর নির্ভরশীল। বাসাবাড়ি বা শিল্পে ব্যবহার করা এলএনজিও এখন আমদানি করতে হয়।
বড় বড় শিল্প গ্রুপের বিনিয়োগ রয়েছে এখন এলপিজি সেক্টরে। এলএনজি আমদানি পুরোপুরি সরকারিভাবে হয়ে থাকলেও এলপিজির ৮৫ শতাংশ রয়েছে বেসরকারি প্রতিষ্ঠানের হাতে। বলা যায়, শীর্ষ ১০ প্রতিষ্ঠানের হাতে পুরো ব্যবসার নিয়ন্ত্রণ। সবমি বাকি অংশ পড়ুন...
বরগুনা সংবাদাদতা:
তালতলীতে তরুণ উদ্যোক্তা শাহ ফিরোজ বরই চাষ করে ভাগ্যবদল করেছেন। মাত্র তিন লাখ টাকার প্রাথমিক বিনিয়োগে গড়ে ওঠা তার আধুনিক বরই বাগান থেকে এ মৌসুমে প্রায় ১০ লাখ টাকা আয় হবে বলে আশা করছেন। ইতোমধ্যে বাগান থেকে দশমন এর বেশি বরই বিক্রি হওয়ায় স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়া গ্রামের তরুণ উদ্যোক্তা শাহ ফিরোজ গত বছর ফরিদপুর থেকে ভালো জাতের চার ধরনের বরইয়ের চারা এনে বাগানে রোপণ করেন। এর মধ্যে রয়েছে জনপ্রিয় বল সুন্দরী, আপেল বরইসহ আরও দুটি উন্নত জাত। চারা রোপণের পর তিনি আধ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের দারিদ্রপীড়িত ১৪৭ লাখ পরিবারকে মাসে ৪ হাজার ৫৪০ টাকা দেওয়া, স্বাস্থ্য কার্ড এবং শিক্ষার জন্য যুবকদের ক্রেডিট কার্ড দেওয়ার প্রস্তাব করেছে নাগরিক প্ল্যাটফর্ম।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) গুলশানের একটি হোটেলে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত জাতীয় নির্বাচন ২০২৬ : আগামী সরকারের জন্য নাগরিক প্রস্তাব শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এসব সুপারিশ করা হয়।
নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ রিফর্ম ওয়াচ উদ্যোগের অংশ হিসেবে একটি নাগরিক ইশতেহার প্রস্তুত করেছে। এই ইশতেহারে নাগরিক আকাঙ্খার ভিত্তিতে কিছু গুরুত্ব বাকি অংশ পড়ুন...
টাঙ্গাইল সংবাদাদতা:
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্তবাসে এক কলেজছাত্রীর সম্ভ্রমহরণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসের চালক ও হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া আন্ডারপাস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এলেঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ বলেন, গত বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে মিরপুর সরকারি বাংলা কলেজে এক ছাত্রী ঢাকার রেডিওকলোনী থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনে ওঠেন। বাসে তখন দুইজন যাত্রী ছিলেন। ওই যাত্র বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
এ বছরের (২০২৬ সাল) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহবায়ক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দারের সই করা সূচি প্রকাশিত হয়।
সূচি অনুযায়ী, আগামী ২১ এপ্রিল থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২০ মে। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে।
আর ব্যবহারিক পরীক্ষা ৭ থেকে ১৪ জুনের মধ্যে শেষ করতে হবে।
প্রতিবছর ফেব্রুয়ারি মাসে এসএসসি এবং এপ্রিল বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৮(ক) অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন ও কমিশনার পদে নিয়োগের উদ্দেশ্যে গণবিজ্ঞপ্তি জারি করেছে সরকার। এতে যোগ্য প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের শূন্য পদে নিয়োগের সুপারিশ করার জন্য আপিল বিভাগের বিচারক ফারাহ মাহবুবের নেতৃত্বে ছয় সদস্যের বাছাই কমিটি গঠন করে সরকার। গত মঙ্গ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশের ব্যাংকিং ব্যবস্থায় অর্থসংকট যেনও না তৈরি হয়, সে জন্য বিভিন্ন আর্থিক উপকরণের মাধ্যমে ৯ হাজার ১৭৮ কোটি টাকার বেশি তারল্য বাজারে সরবরাহ করেছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
এতে ব্যাংকগুলোর দৈনন্দিন লেনদেন, আমানত উত্তোলন এবং গ্রাহকের চাহিদা মেটানো সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৪ জানুয়ারি পর্যন্ত পরিচালিত রেপো, ইসলামী ব্যাংকগুলোর জন্য বিশেষ তহবিল এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি কার বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। কিছুদিন আগে বায়ুমান সামান্য উন্নতির দিকে থাকলেও সম্প্রতি বাতাসে দূষণের মাত্রা উদ্বেগজনকভাবে বেড়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকাল ৮টায় আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা একিউএয়ারের তথ্যে দেখা যায়, ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ২৭১। এই মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। এমন বায়ুমান শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। নগরবাসীকে এ সময় বাইরে চলাচলে সতর্ক থাকার পরামর্শ দি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাতের প্রধান রপ্তানি গন্তব্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৪৮.৮৪ শতাংশ আসে ইইউ থেকে। অথচ চলতি অর্থবছরে এই গুরুত্বপূর্ণ বাজারে রপ্তানি প্রবৃদ্ধি নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই–ডিসেম্বর) ইইউর বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি দাঁড়িয়েছে ৯.৪৬ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের ৯.৮৬ বিলিয়ন ডলারের তুলনায় ৪.১৪ শতাংশ কম।
এই নেতিবাচক প্রবণতা খাতসংশ্লিষ্টদের মধ্যে নতুন করে আশঙ্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর দুটি পয়েন্টে অবরোধ কর্মসূচি পালন করেছে সাত কলেজের শিক্ষার্থীরা। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) দুপুর থেকে সায়েন্স ল্যাব ও টেকনিক্যাল মোড়ের মতো ব্যস্ততম এলাকার সড়ক দখলে নিয়ে যান চলাচল বন্ধ করে দেয় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা নিজেদের দাবি আদায়ে স্লোগানে স্লোগানে রাজপথ উত্তাল করে রাখলেও, দীর্ঘ সময় যানজটে আটকে থেকে চরম ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ নগরবাসী। গণপরিবহন বন্ধ থাকায় নারী, শিশু ও বৃদ্ধদের মাইলের পর মাইল বাকি অংশ পড়ুন...












