‘যার যেখানে খুশি রাস্তা আটকাচ্ছে, মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে’
, ২৬ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৬ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০২ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর দুটি পয়েন্টে অবরোধ কর্মসূচি পালন করেছে সাত কলেজের শিক্ষার্থীরা। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) দুপুর থেকে সায়েন্স ল্যাব ও টেকনিক্যাল মোড়ের মতো ব্যস্ততম এলাকার সড়ক দখলে নিয়ে যান চলাচল বন্ধ করে দেয় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা নিজেদের দাবি আদায়ে স্লোগানে স্লোগানে রাজপথ উত্তাল করে রাখলেও, দীর্ঘ সময় যানজটে আটকে থেকে চরম ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ নগরবাসী। গণপরিবহন বন্ধ থাকায় নারী, শিশু ও বৃদ্ধদের মাইলের পর মাইল হেঁটে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে, যা জনজীবনে নাভিশ্বাস সৃষ্টি করেছে। শিক্ষার্থীদের এ আন্দোলনের ফলে মিরপুর সড়কসহ আশপাশের এলাকায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, যা চরম জনভোগান্তির সৃষ্টি করেছে।
শিক্ষার্থীদের এই অবরোধে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পথচারীরা। সাভার থেকে গুলিস্তান যাওয়ার পথে সায়েন্স ল্যাব মোড়ে আটকে পড়া যাত্রী রফিক ক্ষোভ প্রকাশ করে বলেন, যার যেখানে খুশি রাস্তা আটকাচ্ছে। মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। দেখার কেউ নেই। সরকারের কাছে অনুরোধ, দ্রুত মানুষের এই ভোগান্তি নিরসনে ব্যবস্থা নিন।
সায়েন্স ল্যাব ছাড়াও মিরপুর টেকনিক্যাল মোড়ে সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় গাবতলী থেকে আজিমপুর পর্যন্ত সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আগেরদিনও একই দাবিতে অবরোধ কর্মসূচি পালন করা হয়েছিল। এতে একইভাবে ঢাকার সড়কে মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের কথিত আয়রন ডোম প্রতিরক্ষা যখন ভাঙারি (স্ক্র্যাপ)
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বগুড়া নয়, কড়াইল বস্তি থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যাপক অভিযানেও থামছে না মাদক বাণিজ্য: সক্রিয় অনলাইন চক্র
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গত ১ মাসে রাজনৈতিক ও নির্বাচনি সহিংসতায় নিহত ১০, আহত ১,৯৩৩
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন অর্থবছরের বাজেট প্রস্তাব আহ্বান
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাসের ২ দিনে রেমিট্যান্স এলো ৩৭৭ মিলিয়ন ডলার
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জায়নবাদ ‘মানবতার হুমকি’, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে: পাকিস্তান
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাইকোর্টের রুল; জুলাই জাতীয় সনদ ও গণভোট কেন অবৈধ নয়
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)