চট্টগ্রাম সংবাদাদতা:
নিয়োগে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য এবং দুই উপ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি শুরু হয়। এ কারণে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন শুরুতে প্রশাসনিক ভবনে প্রবেশ করতে পারেননি। পরে তিনি অন্য একটি ফটক দিয়ে ভবনে প্রবেশ করেন।
দুপুর ১টার দিকে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিগত ১৭ বছরে ব্যাপক চাপের মুখে থাকলেও ৫ আগস্টের পর প্রকাশ্যে রাজনীতি করছে জামাত। নির্বাচন ও রাজনীতিতে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে উঠেপড়ে লেগেছে জামাত। সেই সঙ্গে বেড়েছে নেতাদের বিতর্কিত ও বেফাঁস কথাবার্তাও।
কখনো থানার ওসিকে শিবির-জামাতের লোক দিয়ে ‘সহায়ক পুলিশ সরবরাহের প্রস্তাব’, আবার কখনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, নবীজি সাংবাদিক ছিলেন, মহানবী মক্কা থেকে মদিনায় পালিয়ে গিয়েছিলেন- দলটির নেতাদের এমন চরম ধৃষ্টতাপূর্ণ মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।
এর মধ্যে সম্প্রতি জামাত বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
নির্বাচন কমিশনের এক কম্পিউটার অপারেটর কাম অফিস অ্যাসিস্ট্যান্টসহ দুজনকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থের বিনিময়ে নাগরিকদের সংবেদনশীল তথ্য সরবরাহ করে মাসে কোটি টাকার বেশি আয় করার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।
সিআইডি বলছে, মাত্র ৩০ দিনে ৩ লাখ ৬৫ হাজার ৬০৮টি এনআইডি তথ্য সরবরাহ করেছে তারা। প্রতিটি তথ্যের জন্য ৩০০ টাকা হিসাব করলে অবৈধভাবে প্রায় ১১ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তারা।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সিআইডি কার্যাল বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর গুলশানে রাজপথে দাঁড়িয়ে থাকা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগপ্রত্যাশীদের সঙ্গে আকস্মিক সাক্ষাৎ করে তাদের দীর্ঘদিনের দাবির কথা শুনেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) গুলশানে নিজ বাসভবন থেকে চেয়ারপারসনের কার্যালয়ে যাওয়ার পথে জটলা দেখে তিনি গাড়ি থামিয়ে নিচে নেমে আসেন। এ সময় রাজপথে আন্দোলনরত শিক্ষকরা তাদের নিয়োগের দীর্ঘসূত্রতা নিরসন ও ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি তার সামনে তুলে ধরেন।
সড়কের পাশে দাঁড়িয়ে শিক্ষকদের প্রতিটি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিশেষ কোনো দেশের স্বার্থে তড়িঘড়ি করে অন্তর্বর্তী সরকার জ্বালানি-বিদ্যুৎ খাতের খসড়া মহাপরিকল্পনা প্রস্তুত করেছে কি না, সেই প্রশ্ন তুলেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
অন্তর্বর্তী সরকারের খসড়া জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা (২০২৬-২০৫০) নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিপিডি এ কথা বলেছে। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সিপিডির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়া জানানো হয়।
সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বিগত সরকারের সময়ে কী ধরনের বৈষম্যমূলক পরিস্থিতির ভেতর দিয়ে এই বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
একটি প্রকল্পের অধীন নেওয়া প্রায় ১৫ হাজার মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। মব-অভিযানের অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধারের এসব সাক্ষাৎকার বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
দলটির কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) এক বিবৃতিতে বলা হয়, অন্তর্র্বতী সরকার তাদের শুরু থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার যে মব-অভিযান শুরু করেছিল, সেই অভিযানের অংশ হিসেবেই ১৫ হাজার বীরমুক্তিযোদ্ধার সাক্ষাৎকার ধ্বংস কর বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে উপদেষ্টা পরিষদে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইন অনুমোদন পেয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
অধ্যাপক আসিফ নজরুল বলেন, জুলাই-আগস্টে রাজনৈতিক প্রতিরোধে ফৌজদারি মামলা থাকলে সরকার প্রত্যাহার করবে। নতুন করে মামলা করা হবে না।
জুলাই গণ-অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে কোথাও কোনো মামলা হয়ে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ১৭ মাস হয়ে গেল, বর্তমান সরকার আসার পর জিনিসপত্রের দাম শুধু বেড়েছেই, কমে নাই। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
দুদু বলেন, বাংলাদেশের কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ বড় কষ্টে আছে। প্রতিদিনই জিনিসপত্র দাম বেড়ে যাচ্ছে। সংসার টেনে নিয়ে সামনে এগোনো খুব কষ্টকর হয়ে গেছে। বর্তমান সরকারের উচিত হচ্ছে, তড়িৎভাবে কিছু পদক্ষেপ নিয়ে মানুষের পাশে দাঁড়ানো। যদিও তাদের হাতে সময় এখন কম।
'আগামী সরকার আসা পর্যন্ত আমা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক উঠেছে, তার স্বচ্ছ ও সুষ্ঠু সমাধান নির্বাচন কমিশনকেই (ইসি) নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) চট্টগ্রামে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
পোস্টাল ব্যালটে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ কেন ভাঁজের মধ্যে পড়ছে সেই প্রশ্ন তুলে আমির খসরু বলেন, কেন এই জায়গায় পড়ল, এটার উত্তর নির্বাচন কমিশনই দিতে পারবেন। আমি আশা করছি, শুধু উত্তর নয়, ওনারা এটার প্রতিকারও করবেন। যাতে করে নির্বাচন নিয়ে বাকি অংশ পড়ুন...
রাজশাহী সংবাদাদতা:
‘সুজন’ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, বর্তমান রাজনৈতিক ও নির্বাচনি পরিবেশ ভয়াবহভাবে কলুষিত হয়ে পড়েছে, যা থেকে বেরিয়ে আসতে মৌলিক সংস্কার জরুরি। দেশের গণতন্ত্র রক্ষায় একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন এখন সবচেয়ে বেশি প্রয়োজন।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজশাহী নগরীর হোটেল ওয়ারিশানে সুজন আয়োজিত বিভাগীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. বদিউল আলম মজুমদার বলেন, বর্তমানে নির্বাচনি অঙ্গন ও রাজনৈতিক দলগুলোতে কালো টাকার প্রভাব ও পেশিশক্তিনির্ভর রাজনীতি ব্যাপকভাবে বি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ উদ্বেগ প্রকাশ করে বলেছেন, পোস্টাল ব্যালট যেগুলো প্রবাসীদের জন্য পাঠানো হয়েছে, আমরা বলেছি আগের মতোই উদ্বেগ প্রকাশ করেছি-এখানে সঠিকভাবে বিবেচনা করা হয়নি। কোথাও কোথাও এখনই ভোটিং শুরু হয়ে গেছে যেটা ২২ ফেব্রুয়ারি হওয়ার কথা। যারা এই পোস্টাল ব্যালট প্রণয়নের কাজে ছিল এবং পাঠানোর কাজে ছিল বা এগুলোর বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল, তাদের ব্যাখ্যা দিতে হবে। ইলেকশন কমিশনকে ব্যাখ্যা দিতে হবে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
স্বাধীনতার ৫৪ বছর পেরুলেও রাজধানীর মিরপুরের ১.১৫ একর সরকারি জমি দখলমুক্ত করা যায়নি। মিরপুর হাউজিং এস্টেটের ১ নম্বর সেকশনের কলওয়ালাপাড়ায় প্রধান সড়কের পাশেই অবস্থিত এই জমিটি দীর্ঘদিন ধরে দখলচক্রের কবজায়। প্রায় ৩০০ কোটি টাকা মূল্যের জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের এই সম্পদ উদ্ধারে একাধিকবার উচ্ছেদ পরিকল্পনা হলেও বাস্তবে কোনো উদ্যোগই কার্যকর হয়নি। বারবার সরকার বদলেছে, কিন্তু বদলায়নি দখলদারদের দাপট।
সরকারি নথি অনুযায়ী, জমিটি মিরপুর হাউজিং এস্টেটের সেকশন-১-এর ব্লক-এফে অবস্থিত পুনর্বাসন প্লট নম্বর ৯২ থেকে ১০৫ এ বাকি অংশ পড়ুন...












