জামাত নেতাদের লাগামহীন মন্তব্য, কারণ দর্শানোর নোটিশেই শেষ!
, ২৬ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৬ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০২ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
বিগত ১৭ বছরে ব্যাপক চাপের মুখে থাকলেও ৫ আগস্টের পর প্রকাশ্যে রাজনীতি করছে জামাত। নির্বাচন ও রাজনীতিতে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে উঠেপড়ে লেগেছে জামাত। সেই সঙ্গে বেড়েছে নেতাদের বিতর্কিত ও বেফাঁস কথাবার্তাও।
কখনো থানার ওসিকে শিবির-জামাতের লোক দিয়ে ‘সহায়ক পুলিশ সরবরাহের প্রস্তাব’, আবার কখনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, নবীজি সাংবাদিক ছিলেন, মহানবী মক্কা থেকে মদিনায় পালিয়ে গিয়েছিলেন- দলটির নেতাদের এমন চরম ধৃষ্টতাপূর্ণ মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।
এর মধ্যে সম্প্রতি জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীর বক্তব্য ‘টক অব দ্য কান্ট্রিতে’ পরিণত হয়। প্রশাসনকে নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা দেন তিনি। শাহজাহান চৌধুরীর জন্য সূর্যও দাঁড়িয়ে থাকবে, নিজেকে গার্ডিয়ান অব চিটাগং বলেও উল্লেখ করেন তিনি।
তার এমন ঔধ্যত্বপূর্ণ বক্তব্যে নিন্দা ও প্রতিবাদ জানায় নাগরিক সমাজসহ পেশাজীবীরা।
ধারাবাহিকভাবে এসব ঘটনার পরও সতর্কতা ও শোকজ করার মধ্যেই সীমাবদ্ধ জামাত।
এদিকে গত বুধবার (৩ ডিসেম্বর) কয়েকজনকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। জামাতের শীর্ষ নেতারা বলছেন, কেউ বারবার বিতর্কিত হলে ব্যবস্থা নেওয়া হবে।
জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল ও দলের মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের বলছেন, বেফাঁস বক্তব্য ব্যক্তির নিজের, এর দায় নেবে না দল।
তিনি বলেন, প্রয়োজনে আমরা সর্বোচ্চ কঠোরও থাকি। কারও সংশোধন প্রত্যাশিত মানে হচ্ছে না, তখন গঠনতন্ত্র মোতাবেক আমরা ব্যবস্থা নেব।
দলটির আরেক সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, কোনো ভুল-ভ্রান্তিকে দলীয়ভাবে আমরা গ্রহণ করি না। ব্যক্তি যদি ভুল করে এবং সেক্ষেত্রে যদি সীমা বা মাত্রা বা দলীয় পলিসির বাইরে চলে যায়, সেক্ষেত্রে আমরা সাংগঠনটিকভাবে পদক্ষেপ নিই।
পরিস্থিতি বুঝে নেতাকর্মীদের সতর্কতার সঙ্গে কথা বলা ও চলার পরামর্শ জামাতের শীর্ষ নেতাদের।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রেশনিং করবে সরকার
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মন্ত্রিসভা বৈঠকে স্বচ্ছতা ও জনসেবা নিশ্চিতের নির্দেশনা প্রধানমন্ত্রীর
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধে তেল সংকটের শংকা: ট্যাংকি ফুল করার হিড়িক, পাম্পে ঝুলছে ‘তেল নেই’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাঁদাবাজদের বিরুদ্ধে হার্ডলাইনে সরকার
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৮ মার্চ ছুটির প্রস্তাব, অনুমোদন হলে ঈদের ছুটি হবে ৭ দিন
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ময়লার বিল ১০০ টাকার বেশি নিলে ব্যবস্থা -ডিএসসিসি প্রশাসক
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্ববিদ্যালয় শিক্ষিকাকে গলা কেটে হত্যা করলো কর্মচারী
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধে তেল সংকটের শঙ্কা, পাচার ঠেকাতে সীমান্তে সতর্ক বিজিবি
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোকসজ্জা পরিহার ও ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করার অনুরোধ
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রোগী সেজে হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ: বৈধতা চ্যালেঞ্জ করে রিট
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)