উপাচার্য ও উপ-উপাচার্যদের পদত্যাগ দাবিতে চবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি
, ২৬ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৬ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০২ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদাদতা:
নিয়োগে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য এবং দুই উপ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি শুরু হয়। এ কারণে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন শুরুতে প্রশাসনিক ভবনে প্রবেশ করতে পারেননি। পরে তিনি অন্য একটি ফটক দিয়ে ভবনে প্রবেশ করেন।
দুপুর ১টার দিকে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন প্রধান ফটক দিয়ে ভবনে প্রবেশের চেষ্টা করলে আন্দোলনকারীরা তাকে বাধা দেন। পরে তিনি বিকল্প পথে ভবনে ঢোকেন। এ বিষয়ে অধ্যাপক কামাল উদ্দিন বলেন, অফিসিয়াল কাজের জন্য আমাকে ভবনে যেতে হতো। প্রধান ফটকে বাধার কারণে আমি অন্য গেট দিয়ে ঢুকেছি।
কর্মসূচিতে চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান অভিযোগ করেন, গত দেড় বছরে নিয়োগের ক্ষেত্রে দলীয় ও আঞ্চলিক বিবেচনা প্রাধান্য পেয়েছে। তিনি বলেন, অবিলম্বে সব অবৈধ নিয়োগ বাতিল করতে হবে। ভিসি, প্রো-ভিসি ও রেজিস্ট্রারকে পদত্যাগ করতে হবে। অন্যথায় আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। এই প্রশাসনের কোনো লজ্জা বা জবাবদিহি নেই।
সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় অভিযোগ করেন, যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে উপ-উপাচার্যের মেয়েকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা মনে করি, ক্ষমতার অপপ্রয়োগ করে এই নিয়োগ হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবশ্যই নিয়োগপ্রক্রিয়া সবার সামনে প্রকাশ করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রেশনিং করবে সরকার
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মন্ত্রিসভা বৈঠকে স্বচ্ছতা ও জনসেবা নিশ্চিতের নির্দেশনা প্রধানমন্ত্রীর
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দক্ষ জনশক্তি গড়তে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধে তেল সংকটের শংকা: ট্যাংকি ফুল করার হিড়িক, পাম্পে ঝুলছে ‘তেল নেই’
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাঁদাবাজদের বিরুদ্ধে হার্ডলাইনে সরকার
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৮ মার্চ ছুটির প্রস্তাব, অনুমোদন হলে ঈদের ছুটি হবে ৭ দিন
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ময়লার বিল ১০০ টাকার বেশি নিলে ব্যবস্থা -ডিএসসিসি প্রশাসক
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্ববিদ্যালয় শিক্ষিকাকে গলা কেটে হত্যা করলো কর্মচারী
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধে তেল সংকটের শঙ্কা, পাচার ঠেকাতে সীমান্তে সতর্ক বিজিবি
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোকসজ্জা পরিহার ও ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করার অনুরোধ
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রোগী সেজে হাসপাতাল পরিদর্শনে সংসদ সদস্য
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ: বৈধতা চ্যালেঞ্জ করে রিট
০৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)