‘কোথাও কোথাও এখনই ভোটিং শুরু হয়ে গেছে, ইসিকে ব্যাখ্যা দিতে হবে’
, ২৬ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৬ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০২ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ উদ্বেগ প্রকাশ করে বলেছেন, পোস্টাল ব্যালট যেগুলো প্রবাসীদের জন্য পাঠানো হয়েছে, আমরা বলেছি আগের মতোই উদ্বেগ প্রকাশ করেছি-এখানে সঠিকভাবে বিবেচনা করা হয়নি। কোথাও কোথাও এখনই ভোটিং শুরু হয়ে গেছে যেটা ২২ ফেব্রুয়ারি হওয়ার কথা। যারা এই পোস্টাল ব্যালট প্রণয়নের কাজে ছিল এবং পাঠানোর কাজে ছিল বা এগুলোর বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল, তাদের ব্যাখ্যা দিতে হবে। ইলেকশন কমিশনকে ব্যাখ্যা দিতে হবে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, এখন যেসব পোস্টাল ব্যালটগুলো আপনারা দেখছেন বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় ভিডিও আকারে আসছে-একেকটা বাসায় ২০০-৩০০ করে ব্যালট পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও জব্দ করা হচ্ছে, কোথাও কোথাও এখনই ভোটিং শুরু হয়ে গেছে যেটা ২২ তারিখে হওয়ার কথা এবং কোথাও কোথাও বলছে একজনের নম্বর দিয়ে আরেকজনের পোস্টাল ব্যালট গ্রহণ করছে-এভাবে অনেক কিছু অনিয়ম হয়েছে। বিশেষ দল এই কাজগুলো করছে।
তিনি আরও বলেন, আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এবং কিছু আইনি বিষয়ে, আচরণবিধির কিছু বিষয়ে কথা বলতে আসছিলাম। কয়েকদিন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে-পোস্টাল ব্যালটের বিষয়ে আপনাদের সঙ্গে কথা হয়েছে। আমরা আজকে যে সমস্ত বিষয়ে আইনি ব্যাখ্যা তাদের বুঝিয়েছি-কিছু কিছু পয়েন্টে আর আচরণবিধির কিছু পয়েন্টে এবং দু-একটা বিষয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছি। এগুলো তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আমার মনে হয় এর বেশি কিছু বলার নেই। তারা এগুলো বিবেচনা করবেন কমিশনের বৈঠক করে, সেটুকু আশ্বস্ত করেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে পাচারের জন্য মোটরসাইকেলে বহন করা হচ্ছিল ৭ কেজি স্বর্ণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৩১
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাসজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লুডু খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে -হোসেন জিল্লুর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার -প্রতিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে -কৃষিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে -ডিএসসিসি প্রশাসক
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)