নিজস্ব সংবাদদাতা:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের অংশ হিসেবে দেশে পৌঁছেছে প্রায় ২ লাখ প্রবাসীর ভোট। এগুলো যাচ্ছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানানো হয়।
ইসি জানায়, বিভিন্ন দেশে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। প্রবাসীরা গ্রহণ করেছেন ৫ লাখ ২২ হাজার ৩১৫টি পোস্টাল ব্যালট। এর মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৪ লাখ ৬৪ হাজার ২২৫ জন প্রবাসী এবং দেশে ফেরত পাঠাতে পোস্ট অফিসে পোস্টাল ব্যালট জমা রয়েছে ৪ লাখ ১৮ হাজার ৯৬২ জন প্রবাসীর ভোট। আ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশের জন্য অনুকূল না হলে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেয়া হবে না বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। অন্তর্বর্তীকালীন সরকার ‘দেশের স্বার্থবিরোধী’ কোনো চুক্তি করবে না বলেও দাবি করেন এ উপদেষ্টা।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ কথা জানান।
নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ভারতীয় মিডিয়া এবং আওয়ামী লীগ প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, ভারতের অনেক পত্রিকা রয়েছে, যারা কোনোদিন বাংলাদেশ নিয়ে সঠিক তথ্য দেয়নি। আমরা দেখেছি আনন্দবাজারের মতো পত্রিকাও মিথ্যা তথ্য দিয়েছে; অথচ তারা ভারতে সর্বাধিক পঠিত বাংলা পত্রিকা। ভারত খুব পরিকল্পিতভাবে এই মিসইনফরমেশন ও ডিজইনফরমেশন ছড়াচ্ছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) কেন্দ্রীয় অডিটোরিয়ামে এক নীতিসংলাপে এসব কথা বলেন তিনি।
প্রেস সচি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জামাতের আমির ডা. শফিকুর রহমান নারীদের অপমান করেছেন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তাতের কথা শুনলে বুঝা যায়, তারা ক্ষমতা পেলে নারী সমাজের দুর্দিন চলে আসবে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ মিছিলে তিনি এ কথা বলেন।
জামাতকে উদ্দেশে রিজভী বলেন, জান্নাতের কার্ড শেষ হয়ে গেছে? যে কারণে নারীদের ধরলেন! অল্প সময়ের জন্য শফিক সাহেবের আইডি হ্যাক হয়ে গেল?
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শফিক সাহেবের মন্তব্যে নার বাকি অংশ পড়ুন...
ঠাকুরগাঁও সংবাদদাতা:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে সামনে এগোতে দিতে চায় না জামাতে ইসলামী। তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, জামাত নারীদের কাজ করতে দিতে চায় না; তারা চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে।
এসময় জামাত আমিরের সাম্প্রতিক এক ‘এক্স’ (সাবেক টুইটার) পোস্টের বিষয়ে তিনি বলেন, আমির যদি নারীবিদ্বেষী এমন মন্তব্য করে থাকেন, তবে তিনি অন্যায় করেছেন।
ঠাকুরগাঁও-১ আসনের বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, একটি বিশেষ দল নানাভাবে নির্বাচনী প্রক্রিয়াকে বিতর্কিত করে ভোট বানচালের অপচেষ্টা চালাচ্ছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজধানীর গেন্ডারিয়া এলাকায় জনসংযোগে গিয়ে তিনি এ কথা বলেন।
এ সময় নারীদের নিরাপত্তা বিঘিœত হয় এমন কোনো সুযোগ দেওয়া হবে না সতর্ক করে ইশরাক হোসেন বলেন, নারীদের অধিকার সমুন্নত রাখতে আমাদের দল কাজ করে যাবে।
তিনি বলেন, যদি সেই দল রাষ্ট্র গঠনে সুযোগ পায় তাহলে নারীদের ঘরে বন্দি রেখে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ঢাকা-১১ আসনে বিএনপির এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছে একই আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগ এনে হাইকোর্টে সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করা হয়েছে।
রিটে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত এ প্রার্থীর প্রার্থিতা স্থগিত চাওয়া হয়েছে।
নাহিদের পক্ষে আইনজীবীরা হলেন, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা, অ্যাডভোকেট আলী আজগর শরীফী।
অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা বলেন, এ সপ্তাহেই হাইকোর্টে রিট আবেদনটির ওপর শুনানি হবে।
এর বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
কোনো ইনডোর, সম্পূর্ণ নিয়ন্ত্রিত ও নিবিড় পদ্ধতিতে ইলিশ মাছ চাষের কোনো অনুমোদন নেই বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ফলে এ ধরনের পদ্ধতিতে ইলিশ চাষ বা সংশ্লিষ্ট কোনো কার্যক্রম পরিচালনার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়নি।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন পত্র-পত্রিকা, অনলাইন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ইলিশ মাছের ইনডোর বা কৃত্রিম পরিবেশে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী অফিস-আদালত, হাসপাতাল, ক্লিনিক, শিক্ষাপ্রতিষ্ঠান ও একই ধরনের অন্যান্য প্রতিষ্ঠানের চারপাশের ১০০ মিটার পর্যন্ত এলাকা ‘নীরব এলাকা’ হিসেবে গণ্য হবে।
এসব এলাকায় হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ। এ অপরাধে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা অথবা তিন মাসের কারাদ-ের বিধান রয়েছে।
গত রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
প্রতি বছরের মতো এবারও পবিত্র রমজান মাসে ন্যায্যমূল্যে গোশত, দুধ ও ডিম বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি কেজি গরুর গোশত ৬৫০ টাকা, প্রক্রিয়াজাত মুরগির গোশত ২৫০ টাকা, প্রতি লিটার দুধ ৮০ টাকা এবং প্রতিটি ডিম ৮ টাকা দরে বিক্রি করা হবে।
গত রোববার (১ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে রমজান উপলক্ষে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় জানানো হয়, গত বছরের তুলনায় চলতি বছর বিক্রয়কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ম বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
চলতি বছরে গেল জানুয়ারি মাসে বাংলাদেশ থেকে বিশ্ববাজারে ৪৪১ কোটি ৩৫ লাখ ৫০ হাজার ডলারের পণ্য রফতানি হয়েছে। ২০২৫ সালের জানুয়ারিতে রফতানি হয়েছিল ৪৪৩ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলারের পণ্য। এ হিসেবে ২০২৫ সালের জানুয়ারি মাসের তুলনায় ২০২৬ সালের জানুয়ারি মাসে অর্থমূল্য বিবেচনায় পণ্য রফতানি কমেছে শূন্য.৫০ শতাংশ। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত প্রতিবেদন ও বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
ইপিবি জানিয়েছে, ২০২৬ সালের জানুয়ারিতে রফতানি কার্যক্রমে বৈশ্বিক অর্থনৈতিক প্রতিকূল বাকি অংশ পড়ুন...
কিশোরগঞ্জ সংবাদদাতা:
ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আতকাপাড়া গ্রামের দুই কৃষক কবির মিয়া ও আব্দুর রহিম। প্রতিবেশীর জমিতে রঙিন ফুলকপি ও ব্রকলি চাষ দেখে নিজেদের জমিতেও আবাদ করতে আগ্রহী হয়ে ওঠেন তারা।
উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ১০ শতাংশ জমিতে কবির মিয়া রঙিন ফুলকপি চাষ করেন। আব্দুর রহিম তার ছেলে বোরহানকে সঙ্গে নিয়ে ৮ শতাংশ জমিতে ক্রাউন জাতের ব্রকলি চাষ করেন। তাদের জমিতে বেশি ফলন আর বাজারদর ভালো দেখে এলাকার কৃষকেরাও আগ্রহী হয়ে উঠেছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ভৈরব উপজেলার কালিকাপ্রসাদসহ বিভিন্ন ইউনিয়নে ময়মনস বাকি অংশ পড়ুন...












