জানুয়ারি মাসে ৪৪১ কোটি ডলারের পণ্য রফতানি, ঋণাত্মক ০.৫০%
, ০৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
চলতি বছরে গেল জানুয়ারি মাসে বাংলাদেশ থেকে বিশ্ববাজারে ৪৪১ কোটি ৩৫ লাখ ৫০ হাজার ডলারের পণ্য রফতানি হয়েছে। ২০২৫ সালের জানুয়ারিতে রফতানি হয়েছিল ৪৪৩ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলারের পণ্য। এ হিসেবে ২০২৫ সালের জানুয়ারি মাসের তুলনায় ২০২৬ সালের জানুয়ারি মাসে অর্থমূল্য বিবেচনায় পণ্য রফতানি কমেছে শূন্য.৫০ শতাংশ। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত প্রতিবেদন ও বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
ইপিবি জানিয়েছে, ২০২৬ সালের জানুয়ারিতে রফতানি কার্যক্রমে বৈশ্বিক অর্থনৈতিক প্রতিকূলতা সত্ত্বেও সামগ্রিকভাবে স্থিতিশীলতা লক্ষ্য করা গেছে। এ মাসে রফতানি হয়েছে ৪৪১ কোটি ৩৬ লাখ ৫০ হাজার ডলারের, যা ২০২৫ সালের ডিসেম্বরের ৩৯৬ কোটি ৮২ লাখ ৮০ হাজার ডলারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এর ফলে মাসভিত্তিকভাবে রফতানি ১১.২২ শতাংশ হারে দুই অংকের অর্জন করেছে।
২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি সময়কালে মোট রফতানি দাঁড়িয়েছে ২ হাজার ৮৪১ কোটি ৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার, আগের অর্থবছরের একই ছিল ২ হাজার ৮৯৬ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার। এ হ্রাস বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতির প্রভাবকে প্রতিফলিত করে।
তৈরি পোশাক খাত তার শক্তিশালী ও প্রভাবশালী অবস্থান বজায় রেখেছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পণ্যটির রফতানি হয়েছে ২ হাজার ২৯৮ কোটি ২ লাখ মার্কিন ডলারের। আগের বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ১১.৭৭ শতাংশ। এটি বৈশ্বিক বাজারে টেকসই চাহিদা এবং খাতটির প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধির প্রতিফলন।
ইপিবি জানিয়েছে, তৈরি পোশাক খাত বাদে শীর্ষ ছয়টি রফতানি খাত- চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, কৃষি ও কৃষিপ্রক্রিয়াজাত পণ্য, হোম টেক্সটাইল, লাইট ইঞ্জিনিয়ারিং এবং হিমায়িত মাছ। এসব পণ্যের পারফরম্যান্স মিশ্র ছিল জানিয়ে ইপিবি বিজ্ঞপ্তিতে বলেছে, কিছু ক্ষেত্রে ইতিবাচক, কিছু ক্ষেত্রে নেতিবাচক প্রবণতা দেখা গেছে। তবে উল্লেখযোগ্যভাবে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, প্লাস্টিক ও প্লাস্টিকজাত পণ্য এবং লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য- এই খাতগুলো বছরওয়ারি ও মাসওয়ারি উভয় ক্ষেত্রেই প্রবৃদ্ধি অর্জন করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)