নিজস্ব সংবাদদাতা:
রাজনৈতিক পটপরিবর্তনের পর বন্ধ হয়ে যাওয়া শিল্প কারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগে সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক। এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে গভর্নরের বক্তব্য তুলে ধরেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
মুখপাত্র জানান, দায়িত্ব গ্রহণের পর কর্মকর্তাদের সঙ্গে প্রথম বৈঠকেই গভর্নর বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো দ্রুত চালুর লক্ষ্যে সক্রিয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তার কথা বলেন। বাকি অংশ পড়ুন...
খুলনা সংবাদদাতা:
নজরদারির অভাবে সুন্দরবনে আবারও দস্যুদের উৎপাত বেড়েছে। ইতিমধ্যে বনজীবীদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের খবর পাওয়া গেছে। ধারালো অস্ত্র ও বন্দুক নিয়ে বনজীবীদের সব কেড়েও নিচ্ছে দস্যুরা। নতুন নতুন দস্যু দলকে বনের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতে দেখার কথা জানিয়েছেন বনজীবীরা। এ ছাড়া গত ১০ দিনেও উদ্ধার হয়নি অপহৃত ২০ জেলে। এ অবস্থায় দস্যু দমনে ‘কম্বিং অপারেশন’ শুরু করেছে যৌথ বাহিনী।
স্থানীয় বনজীবীরা বলছেন, সুন্দরবনে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বনদস্যুরা। আত্মসমর্পণকারী এবং নতুন দল মিলে ২০টি বাহিনী এখন সক্রিয়। জেলেদে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অন্তর্বর্তী সরকারের পর এখন ক্ষমতায় এসেছে বিএনপি। দলটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে সরকার গঠন করেছে। সে কারণে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের সামনেও আমলাতন্ত্র সংস্কারের চ্যালেঞ্জ বলে মনে করছেন জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক আমলারা।
তারা বলছেন, ন্যায়নিষ্ঠ ও নির্মোহভাবে প্রশাসনে সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় বসাতে না পারলে সরকারের এগিয়ে যাওয়া কঠিন হবে। সরকার যে লক্ষ্য ঠিক করেছে তা অর্জন সম্ভব নাও হতে পারে বলে শঙ্কা তাদের।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
লিবিয়ার বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ৩০ জন এবং বেনাগাজী ও তদসংলগ্ন এলাকায় বসবাসকারী দুস্থ, অসহায় ও শারীরিকভাবে অসুস্থ ১৪৫ জনসহ মোট ১৭৫ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বুরাক এয়ারের একটি ফ্লাইট যোগে তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে।
প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈ বাকি অংশ পড়ুন...
বগুড়া সংবাদদাতা:
সদর উপজেলার শশীবদন্দী এলাকার কৃষক মিল্লাত হোসেন সকাল ৭টায় ২৩ মণ রুমানা পাকড়ি আলু নিয়ে হাটে আসেন। ৬ মণ ৩০০ টাকা দরে বিক্রি হলেও বেলা ১১টা পর্যন্ত বাকি ১৭ মণ আলু পড়ে থাকে। একই অবস্থা কাহালুর পাইকড় ইউনিয়নের কৃষক আব্দুর রহিমের। ২২ মণ আলু নিয়ে সকাল থেকে বসে আছেন। পাইকার না থাকায় বিক্রি করতে পারছেন না।
শিবগঞ্জের গুজিয়া শ্যামপুর গ্রামের সজিব হোসেন ১৬ শতক জমিতে চাষ করে পেয়েছেন ৪২ মণ আলু। কিন্তু তার উৎপাদন খরচই বাজার দরের চেয়ে বেশি। সঙ্গে ভ্যান ভাড়া ৫০ টাকা, মণপ্রতি তোলা ৩০ টাকাসহ হাটে আনতেই খরচ পড়ে প্রায় ৯০ টাকা। সেখা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
চলতি ফেব্রুয়ারি মাসে মাত্র ২৬ দিনের ব্যবধানে দেশে আটবার ভূমিকম্প অনুভূত হয়েছে। সর্বশেষ গত বুধবার রাতে মিয়ানমারে সৃষ্ট ৫.১ মাত্রার একটি মাঝারি ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত বুধবার দিবাগত রাত ১০টা ৫১ মিনিটে অনুভূত এই কম্পনটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১২৯ কিলোমিটার গভীরে। যদিও এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে ঘন ঘন এই কম্পন বড় কোনো দুর্যোগের পূর্বাভাস কি না, তা নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
মাসের শুরু থেকেই দেশজুড়ে ধারাবাহিকভাবে ভ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশের অর্থনীতিতে মন্দার ধারা আরও স্পষ্ট হলো। টানা তৃতীয় বছরের মতো কমে ২০২৪-২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩.৪৯ শতাংশে, যা করোনা-পরবর্তী পুনরুদ্ধার সময়ের মধ্যে সর্বনি¤œ।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) তাদের ওয়েবসাইটে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) চূড়ান্ত হিসাব প্রকাশ করে। চূড়ান্ত প্রাক্কলন অনুযায়ী, সাময়িক হিসাবের তুলনায় প্রবৃদ্ধি ৪৮ বেসিস পয়েন্ট কমেছে।
পরিসংখ্যান বলছে, ২০২১-২২ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি ছিল ৭.১০ শতাংশ। পরের বছর ২০২২-২৩ অর্থবছরে তা ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বইমেলার পরিসর বাড়লেও গবেষণামূলক বই বের হচ্ছে কি না, তা নিয়ে ভাবা দরকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে বইমেলাকে আগামীতে আন্তর্জাতিক পরিসরে আয়োজনের সুযোগ রয়েছে কি না এবং মানুষের বই পড়ার অভ্যাস বাড়ছে কি না, এসব বিষয় নিয়েও বর্তমানে চিন্তাভাবনা করার অবকাশ আছে বলেও তিনি মনে করেন।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) (বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বই পড়ার গুরুত্ব, ইন্টারনেটের কারণে বই পড়ার হার কমে যাওয়া এবং মানুষের ম বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, কৃষি, মৎস্য খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত হয়েছে। ১০ হাজার টাকা ঋণ নিলে তার যে সুদ তাসহ মওকুফ হয়ে যাবে।
তিনি বলেন, ১৩তম সংসদের প্রথম মন্ত্রিসভার সভা আজ অনুষ্ঠিত হয়। আজকে যে সিদ্ধান্ত হয়েছে তা যুগান্তকারী।
“সরকার তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী শস্য, ফসল, মৎস্য বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের বীরত্বপূর্ণ আকস্মিক হামলার ব্যর্থতার দায়ে বেশ কয়েকজন দখলদার ইসরাইলের সন্ত্রাসী সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করেছে এবং কিছু কর্মকর্তাকে তিরস্কার করেছে।
এক বিবৃতিতে জানানো হয়, একদল কর্মকর্তাকে রিজার্ভ ডিউটি থেকে অব্যাহতি দেয়া হয়েছে এবং তারা আর সেনাবাহিনীতে কোনো দায়িত্ব পালন করবে না। কয়েকজনকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে। একজনকে জানানো হয়েছে যে, তার সামরিক ক্যারিয়ার এখনই শেষ; আরেকজন নিজ থেকেই পদত্যাগপত্র দিয়েছে।
রিজার্ভ দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া কর্ম বাকি অংশ পড়ুন...
যে বুলডোজার নিয়ে এসেছিলো ভাঙচুর চালাতে, সে বুলডোজারকে ভাঙারি বানিয়ে দিলেন যোদ্ধারা। বাকি অংশ পড়ুন...
নরসিংদী সংবাদদাতা:
মাধবদীতে আমেনা আক্তার নামে এক তরুনীকে পিতার সামনে থেকে তোলে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) মাধবদী থানার মহিষাশুরা ইউনিয়নের কোতালিরচর দড়িকান্দী এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, নিহতের পিতা আশরাফ হোসেন বরিশালের বাসিন্দা। কাজের সুবাধে স্ত্রী-কন্যাসহ মাধবদীর বিলপাড় এলাকায় ভাড়ায় বসবাস করতেন। গত ১৫ দিন আগে স্থানীয় বখাটে নূর মোহাম্মদ নূরার নেতৃত্বে ৫/৬ জনের একটি দল এলাকা থেকে মেয়েটিকে তুলে নিয় বাকি অংশ পড়ুন...












