সরকারের সামনে দক্ষ প্রশাসন গড়ার চ্যালেঞ্জ
, ০৯ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ তাসি, ১৩৯৩ শামসী সন , ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ১৪ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
অন্তর্বর্তী সরকারের পর এখন ক্ষমতায় এসেছে বিএনপি। দলটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে সরকার গঠন করেছে। সে কারণে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের সামনেও আমলাতন্ত্র সংস্কারের চ্যালেঞ্জ বলে মনে করছেন জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক আমলারা।
তারা বলছেন, ন্যায়নিষ্ঠ ও নির্মোহভাবে প্রশাসনে সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় বসাতে না পারলে সরকারের এগিয়ে যাওয়া কঠিন হবে। সরকার যে লক্ষ্য ঠিক করেছে তা অর্জন সম্ভব নাও হতে পারে বলে শঙ্কা তাদের।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। তারা আওয়ামী লীগ আমলের আমলাদের গুরুত্বপূর্ণ পদগুলো থেকে সরিয়ে নিজেদের মতো একটি প্রশাসন গড়ে তোলার চেষ্টা করে। শীর্ষ পদগুলোতে তারা অবসরে যাওয়া কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে ফিরিয়ে আনে। কিন্তু পদায়ন, পদোন্নতির ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত বারবার বিতর্কের জন্ম দেয়। বেশির ভাগ সিদ্ধান্তে স্থির থাকতে পারেনি প্রশাসন। ক্ষোভ, বিক্ষোভ, অসন্তোষ, আন্দোলন মোকাবিলায় কেটেছে সরকারের প্রায় পুরোটা সময়।
সাবেক সচিব এ কে এম আব্দুল আউয়াল মজুমদার বলেন, আমি উদ্বিগ্ন আমলাতন্ত্র নিয়ে। কারণ আমলাতন্ত্রটাকে যদি আপনি ভালোভাবে সাজাতে না পারেন, যদি সৎ লোক, দক্ষ লোক খুঁজে বের করতে না পারেন- যেমন শেখ হাসিনার আমলে দলদাস এবং দুর্নীতিবাজ এই দুইটা ছিল ওনার অগ্রাধিকার। এখন ভালোদের খুঁজে বের করা দরকার। সরকার কেমন চলবে এটা নির্ভর করবে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার ওপর, কিন্তু ইন্ডিভিজুয়াল মন্ত্রণালয়গুলো কেমন চলবে এটা ৯০ শতাংশ হলো সচিবের ওপর। কারণ মন্ত্রীকে তো কেউ চিঠি লেখে না। সচিব কোনটা দুই ঘণ্টায় নিষ্পত্তি করবেন, কোনটা দুই দিনে করবেন এটা সচিবের বিষয়।
তিনি বলেন, এখন সচিব যদি টাকা-পয়সার দালালি বা দলাদলি করেন তবে সমস্যা। আমি বেশি উদ্বিগ্ন সচিব এবং সংস্থা প্রধানদের নিয়ে। সংস্থা প্রধান এবং সচিব-এই দুইটা যদি সাজাতে না পারে তাইলে আপনার সরকার ভালো চালানো কঠিন। সচিব হলো পলিসি লেভেলে, কিন্তু আসল বাস্তবায়নকারী হইলো সংস্থা প্রধান।
জনপ্রশাসন বিশেষজ্ঞ মোহাম্মদ ফিরোজ মিয়া বলেন, এখন তো জনপ্রশাসনটা একটা বিশৃঙ্খল অবস্থায় আছে, এই জনপ্রশাসনকে শৃঙ্খলায় আনার জন্য তো দক্ষ লোক দরকার।’
তিনি বলেন, অপেক্ষাকৃত নিরপেক্ষ লোক, একদম নিরপেক্ষ লোক তো পাবেন না- তাদের খুঁজে বের করতে হবে। দক্ষতা ও অভিজ্ঞতা, নিরপেক্ষতা এবং সততা- এগুলো দেখে যদি জনপ্রশাসনটাকে যদি না সাজানো যায়, যদি রাজনৈতিক বিবেচনায় সাজায়, তাহলে কিন্তু আপনার এই যে ভবিষ্যৎ, আপনার সবকিছু সামাল দেওয়া অত্যন্ত কঠিন হয়ে যাবে। প্রশাসনও আরও বিশৃঙ্খল হয়ে পড়বে। প্রশাসনের সহায়তা ছাড়াও তো অঙ্গীকারগুলো পূরণ করা সম্ভব হবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ছাত্রদলের সংগঠনের কমিটির স্বচ্ছতার বিষয়ে ‘জিরো টলারেন্স’
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুবাইয়ে আ’লীগ নেতাদের সাম্রাজ্য
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুই মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহত ১৬
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ত্রিদেশীয় সীমান্তে আরাকান-ইউপিডিএফ-কেএনএফের ‘জোট’
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫৭ লাখ টাকার জাল নোটে স্বর্ণ কেনার চেষ্টা, হাতেনাতে ধরা
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, বিপাকে নিম্নবিত্তরা
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ (১২ই রবীউল আউওয়াল শরীফ) পালনসহ ১৬ দফা দাবীতে সমাবেশ
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রতিরক্ষা চুক্তিতে সৌদির নিরাপত্তা নিশ্চিত হবে না: হুঁশিয়ারি ইরানের
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হুতিদের হামলায় সৌদি আরবে আহত ১১
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বগুড়ার এরুলিয়ায় ফের দুর্ঘটনা, এবার প্রাণ গেল স্বামী-স্ত্রীর
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে সমঝোতার কাঠামো চূড়ান্ত: ইরানি কর্মকর্তা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












